AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ব়্যাগিংয়ের শিকার বিরাটও! সচিনের পায়ে যখন লুটিয়ে পড়েছিলেন কোহলি, তারপর…

Watch Video: বিরাট কোহলি যখন সদ্য ভারতীয় টিমে পা রেখেছিলেন, সেই সময় তাঁর সঙ্গে এক প্র্যাঙ্ক করা হয়েছিল। সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে এসে সেই গল্পই শুনিয়েছেন বিরাট।

Virat Kohli: ব়্যাগিংয়ের শিকার বিরাটও! সচিনের পায়ে যখন লুটিয়ে পড়েছিলেন কোহলি, তারপর...
ব়্যাগিংয়ের শিকার বিরাটও! সচিনের পায়ে যখন লুটিয়ে পড়েছিলেন কোহলি, তারপর...Image Credit: ICC
| Updated on: Nov 08, 2024 | 9:00 PM
Share

কলকাতা: শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র বিভিন্ন জায়গায় সিনিয়ররা একাধিক জুনিয়রদের ব়্যাগিং করে থাকে। যার জেরে অনেক তরুণ শিক্ষার্থী প্রাণও হারায়। ভারতীয় টিমের ড্রেসিংরুমেও তেমন ব়্যাগিং হয়? আসলে ঠিক ব়্যাগিং নয়, কিন্তু ভারতের তরুণ ক্রিকেটারদের সঙ্গে প্র্যাঙ্ক করা হয়। বিরাট কোহলি (Virat Kohli) যখন সদ্য ভারতীয় টিমে পা রেখেছিলেন, সেই সময় তাঁর সঙ্গেও এক প্র্যাঙ্ক করা হয়েছিল। সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে এসে সেই গল্পই শুনিয়েছেন বিরাট।

ভারতের কিংবদন্তি সচিন তেন্ডুলকর একাধিক তরুণ ক্রিকেটারের আদর্শ। সম্প্রতি ৩৬-এ পড়েছেন বিরাট কোহলি। নিজের কেরিয়ারের শুরুর দিকে সচিনের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ পেয়েছিলেন বিরাট। সালটা ছিল ২০০৮। সেই সময় ২৬/১১ দুর্ঘটনার পর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের একটি সিরিজ ছিল। তার আগে টিম ইন্ডিয়ার জার্সিতে খেলেছিলেন বিরাট। কিন্তু সচিন তেন্ডুলকরের সঙ্গে খেলার সুযোগ এর আগে তাঁর হয়নি। সচিনের সঙ্গে ড্রেসিংরুমে প্রথম দেখা হওয়ার পর কী হয়েছিল বিরাটের সঙ্গে? সেই গল্পই শুনিয়েছেন ভিকে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে বিরাটকে বলতে শোনা যায়, ‘২০০৮ সালে তাজের ঘটনাটা (মুম্বই অ্যাটাক) হওয়ার পর আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছিলাম। তার আগে আমি ভারতের হয়ে খেলেছি। কিন্তু শ্রীলঙ্কায় সচিন পাজি ছিলেন না। তিনি বিশ্রামে ছিলেন। আমি সুযোগ পেয়েছিলাম টিমে। আমি তখন থেকেই চাইছিলাম পরের সিরিজে তাঁর সঙ্গে খেলতে। এরপর যখন প্রথম বার তাঁর সঙ্গে দেখা হয়, আমি তাঁর পায়ে লুটিয়ে পড়েছিলাম। তিনি পিছনে সরে যাচ্ছিলেন।’

বিরাটের ওই কাণ্ড দেখে সচিন বলতে থাকেন, ‘এটা কী করছো তুমি?’ এরপর কোহলি বলেন, ‘আমি তো তাঁকে বলতেও পারছিলাম না যে, আমাকে এটা করতে বলা হয়েছে।’ এরপরই কোহলি জানান, এই প্ল্যানের মাস্টারমাইন্ড ইরফান পাঠান ও মুনাফ প্যাটেলরা। তাঁরাই কোহলিকে এমনটা করতে বলেছিলেন। এই কথাগুলো বলতে গিয়ে হাসতে থাকেন কোহলি। বোঝাই যায়, টিমে নতুন আসায় মজা করছিলেন তাঁর সিনিয়ররা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?