AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Euro 2024: ইউরোর প্রথম অঘটন! জোরালো শক পেল বেলজিয়াম

Belgium vs Slovakia Report: কাগজে কলমে তথাকথিত ছোট দলের প্রাথমিক লক্ষ্যই থাকে নিজেদের ঘর বাঁচানো। শুরুতেই গোল পাওয়ায় এই কাজে আরও বেশি মনসংযোগ করে স্লোভাকিয়া। ধারাবাহিক ভাবে আক্রমণ করলেও স্লোভাকিয়া রক্ষণ ভাঙতে পারেননি বেলজিয়ামের আক্রমণ ভাগের ফুটবলাররা। এই ম্যাচ মূলত ছিল দুই ইতালিয় কোচের মস্তিষ্কের লড়াই।

Euro 2024: ইউরোর প্রথম অঘটন! জোরালো শক পেল বেলজিয়াম
Image Credit: X
| Updated on: Jun 18, 2024 | 12:26 AM
Share

এ বারের ইউরোতে প্রথম অঘটন! এ ছাড়া আর কী বলা যায়? কেভিন দি ব্রুইন, লোমেলু লুকাকুদের হার! হ্যাঁ, হারটা অবশ্য অভাবনীয় নয়। কিন্তু প্রতিপক্ষ টিমের নিরিখে এমন বলা যায়। গ্রুপ ই-তে স্লোভাকিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করল বেলজিয়াম। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দল। গোল্ডেন জেনারেশনের টিম। স্লোভাকিয়ার কাছে ০-১ ব্যবধানে হার বেলজিয়ামের। আর সেই মুহূর্তটা এসেছে ম্যাচের শুরুর দিকেই। বেলজিয়াম ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে ম্যাচের সাত মিনিটেই গোল স্লোভাকিয়ার ইভান শাঞ্জের। সেটিই নির্ণায়ক হয়ে দাঁড়ায়।

কাগজে কলমে তথাকথিত ছোট দলের প্রাথমিক লক্ষ্যই থাকে নিজেদের ঘর বাঁচানো। শুরুতেই গোল পাওয়ায় এই কাজে আরও বেশি মনসংযোগ করে স্লোভাকিয়া। ধারাবাহিক ভাবে আক্রমণ করলেও স্লোভাকিয়া রক্ষণ ভাঙতে পারেননি বেলজিয়ামের আক্রমণ ভাগের ফুটবলাররা। এই ম্যাচ মূলত ছিল দুই ইতালিয় কোচের মস্তিষ্কের লড়াই। প্রতিযোগিতা মূলক ম্যাচে প্রথম বার মুখোমুখি হল বেলজিয়াম-স্লোভাকিয়া। প্রীতি ম্যাচও খেলেছিল ১১ বছর আগে!

প্রায় এক যুগ আগের সেই প্রীতি ম্যাচে স্লোভাকিয়াকে হারিয়েছিল বেলজিয়াম। কিন্তু প্রতিযোগিতা মূলক প্রথম সাক্ষাতেই হার। সবচেয়ে বেশি হতাশায় দেখিয়েছে লুকাকুকে। বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন। লুকাকুর মতো স্ট্রাইকার মিস করবেন, এ যেন ভাবাই যায় না। তার চেয়েও বড় হতাশা ম্যাচের ৮৬ মিনিটে। অন্তত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তেই পারত বেলজিয়াম। ৮৬ মিনিটে প্রতিপক্ষ জালে বল জড়ান লুকাকু। কিন্তু ভিএআরে সেই গোল বাতিল হয়। দু-বার গোল করেছিলেন লুকাকু, দু-বারই বাতিল।

Follow Us
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা