AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal: পিভি বিষ্ণুতে ভরসা রাখল ইস্টবেঙ্গল, দীর্ঘ চুক্তিতে সই

Kolkata Football Transfer News: আরও দু-বছরের জন্য় চুক্তিবদ্ধ করল বা বলা যায়, তাঁর চুক্তি নবীকরণ করল ইস্টবেঙ্গল। টিমের তরফে সরকারি ভাবেই একথা জানানো হয়েছে। ২০২৮ সাল অবধি চুক্তি বাড়ানো হয়েছে পিভি বিষ্ণুর।

East Bengal: পিভি বিষ্ণুতে ভরসা রাখল ইস্টবেঙ্গল, দীর্ঘ চুক্তিতে সই
Image Credit: EMAMI EAST BENGAL
| Edited By: | Updated on: Jul 07, 2025 | 7:36 PM
Share

তরুণ ফুটবলারের উপর ভরসা রাখল ইস্টবেঙ্গল। তেমনই ক্লাবের প্রতি ভরসা দেখালেন তরুণ ফুটবলারও। প্রস্তাব ছিল ভারতীয় ফুটবলের আরও এক সফল দল মোহনবাগানের তরফেও। যদিও সেই প্রস্তাবে সাড়া দেননি। ইস্টবেঙ্গলের সঙ্গে ২০২৬ অর্থাৎ আগামী মরসুম অবধি চুক্তি ছিল পিভি বিষ্ণুর। তাঁকে আরও দু-বছরের জন্য় চুক্তিবদ্ধ করল বা বলা যায়, তাঁর চুক্তি নবীকরণ করল ইস্টবেঙ্গল। টিমের তরফে সরকারি ভাবেই একথা জানানো হয়েছে। ২০২৮ সাল অবধি চুক্তি বাড়ানো হয়েছে পিভি বিষ্ণুর।

ইন্ডিয়ান সুপার লিগের গত মরসুমে চারটি গোল করেছিলেন এই তরুণ ফুটবলার। কলকাতা লিগের ম্যাচেও নজর কেড়েছেন। ২০২৩ সালে ইস্টবেঙ্গলে যোগ দেন। ঘরোয়া লিগে ভালো পারফর্ম করে সিনিয়র দলে প্রবেশ। পারফরম্যান্সের পুরস্কার পেলেন আবারও। এই তরুণ ফুটবলার বলছেন, ‘ইস্টবেঙ্গলই আমাকে লালন-পালন করে গড়ে তুলেছে। দক্ষ প্লেয়ার হতে সাহায্য করেছে। ইস্টবেঙ্গলের প্রতি আমি কৃতজ্ঞ। আমি যেটুকু উন্নতি করতে পেরেছি, সবটাই ইস্টবেঙ্গলের সৌজন্যে। আগামীতে আরও ভালো পারফর্ম করতে চাই।’

বিষ্ণুর চুক্তি নবীকরণ নিয়ে ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো বলেন, ‘ও ক্লাবের গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠেছে। ওকে রাখাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। ওর মধ্যে সীমাহীন প্রতিভা রয়েছে। ডাকাবুকো প্লেয়ার। দুর্দান্ত ড্রিবল করতে পারে। ম্যাচ জেতানোয় দক্ষ।’ নতুন মরসুমে বিষ্ণু কতটা ভালো করেন, সে দিকেও নজর থাকবে।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট