AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup : ইরানের বদলে বিশ্বকাপে ইতালি ? নতুন আশার আলো আজ্জুরিদের জন্য!

FIFA : শোনা যাচ্ছে, ফিফা ক্রমতালিকা অনুযায়ী বিশ্বকাপে সুযোগ পাওয়া দলগুলির পরেই রয়েছে ইতালি। সেক্ষেত্রে তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। মোট ৪টি দলকে নিয়ে একটি ছোট টুর্নামেন্ট হতে পারে, যে প্রতিযোগিতার বিজয়ী দলকে সুযোগ দেওয়া হতে পারে বিশ্বকাপে।

FIFA World Cup : ইরানের বদলে বিশ্বকাপে ইতালি ? নতুন আশার আলো আজ্জুরিদের জন্য!
আবার সুযোগ আসবে ইতালির সামনে?Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Apr 13, 2026 | 6:50 PM
Share

কলকাতা : ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাস তিনেক। এর মধ্যেই ইতালির বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। একাধিক আন্তর্জিক মিডিয়া জানাচ্ছে, ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ যখন নিশ্চিত নয়, তখন সম্ভবত বিকল্প কোনও পরিকল্পনা করেছে ফিফা। আমেরিকা ও ইরানের যুদ্ধের কারণে আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ধন্দ দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই ফিফা কিছু বিকল্প উপায় নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে।

এই বিশ্বকাপে আগেই উঠতে পারেনি ইতালি। বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে টানা তৃতীয়বারের জন্য বিশ্বকাপের মূলপর্ব খেলা থেকে ছিটকে যায় ইতালি। ইরানের সঙ্গে গ্ৰুপে রয়েছে বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। আপাতত, ইরানের খেলার সম্ভাবনাই বেশি। তবুও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক নয়। যুদ্ধবিরতি ঘোষণা হলেও নিশ্চিতভাবে জানাতে পারছে না কোনও পক্ষই। শোনা যাচ্ছে, ফিফা ক্রমতালিকা অনুযায়ী বিশ্বকাপে সুযোগ পাওয়া দলগুলির পরেই রয়েছে ইতালি। সেক্ষেত্রে তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। মোট ৪টি দলকে নিয়ে একটি ছোট টুর্নামেন্ট হতে পারে, যে প্রতিযোগিতার বিজয়ী দলকে সুযোগ দেওয়া হতে পারে বিশ্বকাপে।

রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই অস্বস্তি বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই নিরাপত্তা নিয়ে সওয়াল করেছিলেন। তাঁর কথা ছিল, যদি ইরান খেলতে চায় তারা আসতেই পারে কিন্তু তাদের নিরাপত্তার গ্যারান্টি আমেরিকা নেবে না। ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবেদি বলেছেন,”ইউরোপের ভিতরে কোনও সমস্যা না হলে বিশ্বকাপে সুযোগের আশা করা বৃথা। আমরা কোনও আশাই দেখছি না।” এই মুহূর্তে ইরানের দিকেই তাকিয়ে থাকতে হবে তাদের, নাহলে টানা তৃতীয়বার বিশ্বকাপের মূলপর্বে খেলা থেকে ব্যর্থ হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

Follow Us
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
সুপ্রিম কোর্টে ভোটার তালিকা ফ্রিজের সময়সীমা বাড়ানোর আর্জি
সুপ্রিম কোর্টে ভোটার তালিকা ফ্রিজের সময়সীমা বাড়ানোর আর্জি
ভোটের বাংলায় কুমোরটুলির মহিলা মৃৎশিল্পীরা কী চাইছেন?
ভোটের বাংলায় কুমোরটুলির মহিলা মৃৎশিল্পীরা কী চাইছেন?
আজ রাজ্যে জ্ঞানেশ ভারতী, ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কোথায় কোথায় যাবেন?
আজ রাজ্যে জ্ঞানেশ ভারতী, ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কোথায় কোথায় যাবেন?
'বিজেপি কল্পনাই করতে পারবে না...', কী বললেন ফিরহাদ?
'বিজেপি কল্পনাই করতে পারবে না...', কী বললেন ফিরহাদ?
প্রচারে দীপ্সিতার পছন্দের পোশাক কী? TV9 বাংলাকে বললেন...
প্রচারে দীপ্সিতার পছন্দের পোশাক কী? TV9 বাংলাকে বললেন...
ভুয়ো ভোট রুখতে বায়োমেট্রিক চালুর দাবিতে মামলা
ভুয়ো ভোট রুখতে বায়োমেট্রিক চালুর দাবিতে মামলা
কাজ শুরু ট্রাইব্যুনালের, কী বলছেন নাম বাদ পড়া ভোটাররা?
কাজ শুরু ট্রাইব্যুনালের, কী বলছেন নাম বাদ পড়া ভোটাররা?
নিরামিষটাই আমি ভালো খাই, কিছুদিন হল মাছ খাওয়া শিখছি: মধুপর্ণা
নিরামিষটাই আমি ভালো খাই, কিছুদিন হল মাছ খাওয়া শিখছি: মধুপর্ণা
হেলিকপ্টার দেখিয়েও মুখ্যমন্ত্রীর সভায় লোক হচ্ছে না, দাবি শুভেন্দুর
হেলিকপ্টার দেখিয়েও মুখ্যমন্ত্রীর সভায় লোক হচ্ছে না, দাবি শুভেন্দুর