AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Harpa Ban: আচমকা হড়পা বান, নদীতে ছিটকে পড়ল একজন, ৫ পড়ুয়া যা করল…

Alipurduar: স্কুল থেকে ফেরার পথে নদী পারাপার করতে গিয়ে হঠাৎই এই বিপদ ঘটে। আচমকা হড়পা বান আসে নদীতে। নদীর জল হঠাৎ এতটা বেড়ে যাওয়ায় টাল সামলাতেন পারছিল না পড়ুয়ারা। পাঁচজন একে অপরের হাত ধরে ছিল। তবে তার মধ্যেও নিয়ন্ত্রণ রাখতে না পেরে পড়ে যায় নদীতেই। চিৎকার করতে থাকে তারা।

Harpa Ban: আচমকা হড়পা বান, নদীতে ছিটকে পড়ল একজন, ৫ পড়ুয়া যা করল...
মাঝ নদীতে পড়ুয়ারা।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 09, 2024 | 8:39 PM
Share

আলিপুরদুয়ার: আচমকা ভয়ঙ্কর হড়পা বান নদীতে। হু হু মাঝ নদীতে টেনে নিয়ে গেল পাঁচজন স্কুল পড়ুয়াকে। সঙ্গে ছিলেন দু’জন অভিভাবকও। জয়বীরপাড়া নদীতে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। যদিও পরে ভাগ্যের জোরে বেঁচে ফেরেন সকলেই।

এদিন সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছিল ডুয়ার্সে। গত কয়েকদিনে এমনিই আবহাওয়া খারাপ। নদীগুলি আরও খরস্রোতা হয়ে উঠেছে। এরই মধ্যে জয়বীরপাড়া চা বাগানের বেশ কয়েকজন পড়ুয়া স্কুলে গিয়েছিল। স্কুলে নির্বিঘ্নে পৌঁছলেও স্কুল থেকে ফেরার পথে ঘটে বিপদ।

স্কুল থেকে ফেরার পথে নদী পারাপার করতে গিয়ে হঠাৎই এই বিপদ ঘটে। আচমকা হড়পা বান আসে নদীতে। নদীর জল হঠাৎ এতটা বেড়ে যাওয়ায় টাল সামলাতেন পারছিল না পড়ুয়ারা। পাঁচজন একে অপরের হাত ধরে ছিল। তবে তার মধ্যেও নিয়ন্ত্রণ রাখতে না পেরে পড়ে যায় নদীতেই। চিৎকার করতে থাকে তারা।

এরপরই নদীর ধারে থাকা দুই অভিভাবক ছুটে আসেন। স্থানীয় বাসিন্দারাও দৌড়ে আসেন নদীর ধারে। তাদের টেনে পাড়ে তুলে আনেন। তবে ভেসে গিয়েছে তাদের স্কুলের ব্যাগ। পরিবারের লোকেরা বলছেন, বাচ্চাগুলো মৃত্যুকে কাছ থেকে দেখল। ওদের ফিরে পাওয়াটাই বড় পাওয়া।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?