AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mango Tea benefits: চায়ের চুমুকে অবিকল আমের স্বাদ, আলিপুরদুয়ারের ‘ম্যাংগো টি’ কতটা স্বাস্থ্যকর জানেন, দামই বা কত?

Mango Tea benefits: এই নতুন চা বাজারে যথেষ্ট সাড়া ফেলবে বলে আশাবাদী বাগানের ম্যানেজার চিন্ময় ধর। তিনি উল্লেখ করেন, এই চায়ে ভিটামিন, মিনারেল রয়েছে। এটি শরীরে সতেজতা বাড়িয়ে তুলতে সক্ষম। পাশাপাশি আমের স্বাদও নিতে পারবেন চা-প্রেমীরা।

Mango Tea benefits: চায়ের চুমুকে অবিকল আমের স্বাদ, আলিপুরদুয়ারের 'ম্যাংগো টি' কতটা স্বাস্থ্যকর জানেন, দামই বা কত?
ম্যাংগো টিImage Credit: Meta AI
| Edited By: | Updated on: Jul 24, 2024 | 7:44 PM
Share

আলিপুরদুয়ার: গ্রিন টি, ব্লু টি অথবা পার্পল টি অনেকেই খেয়েছেন। চায়ের কাপে ভিন্ন ভিন্ন স্বাদ পেতে পছন্দ করেন অনেকেই। তবে এবার বাঙালির দুই প্রিয় জিনিসের স্বাদ মিলবে একই কাপে। মিলে যাবে আমের স্বাদ এবং চায়ের গন্ধ। মূলত পর্যটকদের কথা মাথায় রেখেই বুধবার আলিপুরদুয়ারের ‘মাঝেরডাবরি চা বাগান’ কর্তৃপক্ষ তাদের নিজস্ব টি লাউঞ্জে ‘ম্যাংগো টি’ নামে এই নতুন এই চা লঞ্চ করল।

চায়ের স্বাদ নিয়ে আগেও অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছে এই চা-বাগান কর্তৃপক্ষ। এরাই বাজারে এনেছে ব্লু টি, হোয়াইট টি, রোজ টি, গ্রিন টি, মুনলাইট টি সহ ৩৬ রকমের চা। এমনকী এই চা-বাগান কর্তৃপক্ষ চা পাতারও ফুলের পকোড়া বানিয়েও একসময় সাড়া ফেলে দিয়েছিল গোটা রাজ্যে। এবার সেই তালিকায় যুক্ত হল ম্যাংগো টি।

এই নতুন চা বাজারে যথেষ্ট সাড়া ফেলবে বলে আশাবাদী বাগানের ম্যানেজার চিন্ময় ধর। তিনি উল্লেখ করেন, এই চায়ে ভিটামিন, মিনারেল রয়েছে। এটি শরীরে সতেজতা বাড়িয়ে তুলতে সক্ষম। পাশাপাশি আমের স্বাদও নিতে পারবেন চা-প্রেমীরা। তিনি জানান, একদিকে, খবর ছড়িয়ে পড়তে বুধবারই ওই চা বাগানের নিজস্ব ‘টি লাউঞ্জে’র স্টলে ভিড় জমান বহু পর্যটক।

গ্রিন টি-তে রয়েছে ‘ইমিউনিটি বুস্টার’, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অন্যদিকে, আমে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি। অর্থাৎ এক কাপ চায়ে মিলবে যথেষ্ট ভিটামিনও। আপাতত পরীক্ষামূলকভাবে এই চা বানানো হচ্ছে। চাহিদা বাড়লে উৎপাদন বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, এই চায়ের প্রতি ১০০ গ্রামের মূল্য ৫৫০ টাকা। বাগানের লাউঞ্জে এক কাপ ম্য়াংগো টি-র দাম ১০০ টাকা। যা পর্যটকদের নাগালের মধ্যেই রয়েছে বলেই মনে করছেন বাগানের ম্যানেজার।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা