AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু শিশুর, শুরু রাজনৈতিক চাপানউতোর

Bankura: চলতি বছর বর্ষার শুরু থেকেই নিম্নচাপের প্রভাবে লাগাতর বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। পশ্চিমাঞ্চলের জেলাগুলির অবস্থা ভয়ঙ্কর। এমনিতেই ক্ষতিগ্রস্ত বাঁকুড়া জেলার বহু কাঁচা বাড়ি। চলতি সপ্তাহে লাগাতার বৃষ্টিতে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে।

Bankura: মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু শিশুর, শুরু রাজনৈতিক চাপানউতোর
দেওয়াল চাপা পড়ে মৃত্যু শিশুরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 03, 2025 | 5:49 PM
Share

বাঁকুড়া:   মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হল এক শিশুর। রবিবার সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের ডাংপাড়া গ্রামে । জানা গিয়েছে, মৃত শিশুর নাম কিরণ লোহার।

চলতি বছর বর্ষার শুরু থেকেই নিম্নচাপের প্রভাবে লাগাতর বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। পশ্চিমাঞ্চলের জেলাগুলির অবস্থা ভয়ঙ্কর। এমনিতেই ক্ষতিগ্রস্ত বাঁকুড়া জেলার বহু কাঁচা বাড়ি। চলতি সপ্তাহে লাগাতার বৃষ্টিতে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। আর সেই লাগাতার বৃষ্টিতে এবার কাঁচা মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হল তিন বছরের এক শিশুর।

জানা গিয়েছে, পাত্রসায়ের ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের ডাংপাড়া গ্রামের কিরণ অপর একটি শিশুর সঙ্গে খেলা করছিল। সকাল সাড়ে সাতটার আশপাশে আচমকাই বাড়ির একটি দেওয়াল ধসে পড়ে কিরণ লোহারের উপর। ঘটনা নজরে আসতেই পরিবারের লোকজন ওই শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত শিশুর বাবা বিশ্বনাথ লোহারের বক্তব্য, “আবাস যোজনায় পাকা বাড়ির জন্য তাঁরা আবেদন জানিয়েছিলেন। কিন্তু তালিকায় নাম আসেনি। তাঁদের দাবি আজ পাকা বাড়ি থাকলে এভাবে কোলের শিশুটিকে প্রাণ হারাতে হত না।”

দেওয়াল চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি  সুব্রত দত্ত বলেন, “কেন্দ্রের সরকার আবাস প্রকল্পে এ রাজ্যের জন্য বরাদ্দ টাকা আটকে না রাখলে এমন দুর্ঘটনার মুখে পড়তে হত না পরিবারটিকে।”

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী