AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura-Purulia: প্রবল বৃষ্টিতে ডুবল সেতু, বন্ধের পথে বাঁকুড়া-পুরুলিয়ার যোগাযোগ ব্যবস্থা

Bankura-Purulia: বাঁকুড়া ও পুরুলিয়া দুই জেলার সীমানা দিয়ে বয়ে গেছে দারকেশ্বরের উপনদী ডাংরা। বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টিতে খরস্রোতা এই নদীর জলের স্তর বাড়তে শুরু করে। রাতে অনেকটাই বেড়ে যায় জল। তাতেই সমস্যা আরও বেড়ে যায়।

Bankura-Purulia: প্রবল বৃষ্টিতে ডুবল সেতু, বন্ধের পথে বাঁকুড়া-পুরুলিয়ার যোগাযোগ ব্যবস্থা
চিন্তা বাড়ছে দুই জেলায় Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Aug 02, 2024 | 2:33 PM
Share

বাঁকুড়া: বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সীমানায় থাকা ডাংরা নদীর জলে ভাসল একাধিক সেতু। সেতুগুলি জলের তলায় চলে যাওয়ায় দুই জেলার সংযোগকারী একাধিক রাস্তায় বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। এখনও লাগাতার বৃষ্টি চলছে বাঁকুড়ায়। স্বাভাবিকভাবেই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন দুই জেলার মানুষ। 

বাঁকুড়া ও পুরুলিয়া দুই জেলার সীমানা দিয়ে বয়ে গেছে দারকেশ্বরের উপনদী ডাংরা। বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টিতে খরস্রোতা এই নদীর জলের স্তর বাড়তে শুরু করে। রাতে অনেকটাই বেড়ে যায় জল। আর এতেই জলে ডুবে যায় জোড়হীড়া মনিহারা সংযোগকারী রাস্তার উপর ডাংরা নদীর জামথোল সেতু। ওই সেতু দিয়ে প্রতিদিন বেশ কয়েকটি যাত্রীবাহী বাস চলাচল করে। 

সেতুর উপর দিয়ে হু হু করে জল বইতে থাকায় ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় হেঁটে পারাপারও। অন্যদিকে ভারী বৃষ্টির জেরে ডাংরা নদীর জলে প্লাবিত হয়েছে আড়রার কাছে থাকা একটি সেতুও। এর ফলে বাঁকুড়ার ছাতনা ও পুরুলিয়ার কাশিপুর ব্লকের সংযোগকারী রাজ্য সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। বাঁকুড়া ও পুরুলিয়া এই দুটি জেলার সংযোগকারী একাধিক রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুই জেলার মানুষই পড়েছেন চূড়ান্ত সমস্যায়। সমস্যা সমাধানে প্রশাসন এখন কী উদ্যোগ নেয় সেদিকেই নজর সকলের। 

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?