AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPM: রবিবাসরীয় প্রচারে বাজারকেই জনসংযোগের মাধ্যম হিসাবে বাছলেন বামপ্রার্থী

Bankura: সিপিএম প্রার্থীর দাবি, একসময় ঝাঁটিপাহাড়ি এলাকায় কমবেশি ৪০ টি মিল ছিল। চাল মিল, তেল মিল সহ এই ৪০ টি মিলে কমবেশি আড়াই হাজার শ্রমিক কাজ করতেন। আজ সে জায়গায় মাত্র একটি মিল টিমটিম করে চলছে। কর্মহীন বহু মানুষ।

CPM: রবিবাসরীয় প্রচারে বাজারকেই জনসংযোগের মাধ্যম হিসাবে বাছলেন বামপ্রার্থী
সিপিএম প্রার্থীর প্রচারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 31, 2024 | 11:41 AM
Share

বাঁকুড়া: ভোট এসে গিয়েছে। আর প্রচারে বেরিয়েছেন প্রার্থীরাও। সাত সকালেই মধ্যবিত্ত গৃহস্থ থেকে চাকরীজীবী সাধারণ মানুষ থলে হাতে হাজির হন সবজি বাজারে। আর বাজারে আসা স্থানীয় মানুষদেরই প্রচারের মুল হাতিয়ার হিসাবে বেছে নিলেন বাম প্রার্থী। নিত্যদিনই ভিড়ে গিজগিজ করে বাঁকুড়ার ছাতনা ব্লকের অন্যতম সবজি বাজার ঝাঁটিপাহাড়ি স্টেশন বাজার। তবে রবিবারের সেই দিনটা অনেকাংশে আলাদা।

সবজি বাজারেই সাত সকালে দলের নেতা কর্মীদের নিয়ে হাজির হলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। বাজারে আসা সবজি ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতাদের মাঝে বামেদের পক্ষে ভোটদানের আবেদন জানান নীলাঞ্জন দাশগুপ্ত।

সিপিএম প্রার্থীর দাবি, একসময় ঝাঁটিপাহাড়ি এলাকায় কমবেশি ৪০ টি মিল ছিল। চাল মিল, তেল মিল সহ এই ৪০ টি মিলে কমবেশি আড়াই হাজার শ্রমিক কাজ করতেন। আজ সে জায়গায় মাত্র একটি মিল টিমটিম করে চলছে। কর্মহীন বহু মানুষ। এলাকার রাস্তাঘাট, পানীয় জল সরবরাহের অবস্থাও তথৈবচ। এলাকার বিধায়ক থেকে সাংসদ কেউ সেদিকে নজর দেননি। এদিন মানুষের কাছে সেই ইস্যুগুলিকে তুলে ধরেই ভোট প্রচার করেন তিনি।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর