AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Line: অবশেষে দেখা মিলল ট্রেনের! আনন্দে ফেটে পড়ছে বড় গোপালপুরের মানুষ

Train Line: স্থানীয় ভাবাদিঘি সমস্যায় দীর্ঘদিন ধরে আটকে ছিল তারকেশ্বর-বিষ্ণুপুর রেললাইনের কাজ। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে সেই কাজ শুরু হয় মাস কয়েক আগে। এর মধ্যে আবার কিছুদিন আগে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের হেতাল গ্রামের বাসিন্দারা আন্দোলনে নেমেছিলেন।

Train Line: অবশেষে দেখা মিলল ট্রেনের! আনন্দে ফেটে পড়ছে বড় গোপালপুরের মানুষ
ট্রেনে দেখে ছবি তুলছেন এলাকাবাসীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 28, 2024 | 11:23 AM
Share

বাঁকুড়া: বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে আরও একধাপ এগোল ট্রেন চলাচল। ময়নাপুরের পর এবার বড় গোপীনাথপুর পর্যন্ত গড়াল রেলের চাকা। এই রুটের ট্রেন ঘিরে বাড়ছে আগ্রহ। অধীর অপেক্ষায় বসে আছেন এলাকার মানুষ। ময়নাপুর ট্রেন চলাচল আগেই শুরু হয়েছিল।

এবার ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত সি আর এস ইন্সপেকশন সম্পন্ন হল। পরীক্ষামূলকভাবে ওই পথে চালানো হল ট্রেন। স্বাভাবিকভাবেই খুশিতে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা।

জমিজটে দীর্ঘদিন ধরে আটকে ছিল বিষ্ণুপুর-তারকেশ্বর রেলপথ প্রকল্প। ভাবাদিঘির সেই সমস্যা মেটার পর দ্রুত হারে শুরু হয়েছে কাজ। ইতিমধ্যেই ওই রেলপথের মধ্যে বড় গোপালপুর পর্যন্ত রেলওয়ে ট্র‍্যাক বসানোর কাজ শেষ হয়। শুক্রবার ওই রেলপথে গোপালপুর পর্যন্ত রেলওয়ে সেফটি বিভাগ পরীক্ষামূলকভাবে ট্রেন চালায়।

এই পরীক্ষা সফল হলে খুব দ্রুতই ট্রেন চলাচল শুরু হবে। শেষ পর্যন্ত বড় গোপালপুর পর্যন্ত সি আর এস ট্রায়াল হয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি স্থানীয়রা।

স্থানীয় ভাবাদিঘি সমস্যায় দীর্ঘদিন ধরে আটকে ছিল তারকেশ্বর-বিষ্ণুপুর রেললাইনের কাজ। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে সেই কাজ শুরু হয় মাস কয়েক আগে। এর মধ্যে আবার কিছুদিন আগে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের হেতাল গ্রামের বাসিন্দারা আন্দোলনে নেমেছিলেন। পরে সেই জটও কাটানো হয়েছে। তাই এবার আর রেল চলাচলে কোনও বাধা থাকবে না।

Follow Us
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে