AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Body Recover: স্বামী বাইরে থাকেন, ঘরের ভিতর মা-ছেলের অবস্থা দেখে গোটা গ্রামে হইচই

Birbhum: শুক্রবার সকালে গ্রামের বাড়ি থেকেই সুমি হাঁসদা ও তাঁর ছেলের দেহ উদ্ধার হয়। এলাকার লোকজন বাড়িতে দেহ পড়ে থাকতে দেখেন। রক্তাক্ত অবস্থায় পড়েছিল তারা। এরপরই মল্লারপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

Body Recover: স্বামী বাইরে থাকেন, ঘরের ভিতর মা-ছেলের অবস্থা দেখে গোটা গ্রামে হইচই
ঘটনাস্থলে পুলিশের টিম। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 29, 2024 | 11:24 AM
Share

বীরভূম: বাড়ির ভিতর শিউরে ওঠার মতো দৃশ্য। মা আর তাঁর ছ’ বছরের ছেলে এমন পরিণতি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাড়ি থেকে আদিবাসী মা ও তার ছ’ বছরের ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলের, হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় মায়ের। মল্লারপুর থানার কানাচি গ্রামের ঘটনা।

শুক্রবার সকালে গ্রামের বাড়ি থেকেই সুমি হাঁসদা ও তাঁর ছেলের দেহ উদ্ধার হয়। এলাকার লোকজন বাড়িতে দেহ পড়ে থাকতে দেখেন। রক্তাক্ত অবস্থায় পড়েছিল তারা। এরপরই মল্লারপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

এলাকা সূত্রে খবর, সুমির স্বামী বিজয় হাঁসদা মুম্বইয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। গ্রামের বাড়িতে এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকতেন সুমি। মেয়ে এখানেই একটি হস্টেলে থেকে পড়াশোনা করেন।

কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে ধন্দে এলাকার লোকজন। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ছেলেটিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। সুমিকে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। তবে এর নেপথ্যে কী ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। মল্লারপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

আত্মীয় সীমা মুর্মুর কথায়, “সকালে চিৎকার চেঁচামেচি শুনে ছুটে গিয়ে দেখি কাকিশাশুড়ি পড়ে আছে। বাচ্চাটাও মরে পড়ে আছে। চৌকির উপর পড়ে আছে। কেউ মেরে ফেলেছে মনে হচ্ছে।”

Follow Us