AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Coochbehar: হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ! হুড়মুড়িয়ে ভেঙে গেল একটা আস্ত সেতু

Coochbehar:শীতলকুচির ভাঐরথানা, ছোট শালবাড়ী, আকড়াহাটের সঙ্গে শীতলকুচি‌,গোসাইরহাটের যোগাযোগ রাখতে এই সেতু একমাত্র ভরসা। তাই দৈনিক কয়েকশো গাড়ি এবং কয়েক হাজার লোক যাতায়াত করেন এই সেতু দিয়ে।

Coochbehar: হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ! হুড়মুড়িয়ে ভেঙে গেল একটা আস্ত সেতু
কোচবিহারে ভেঙে গেল ব্রিজImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 14, 2024 | 11:07 PM
Share

কোচবিহার: হঠাৎ বিকট শব্দ! ভেঙে গেল সেতু! ঘটনাটি কোচবিহারের শীতলকুচির কাচারী ঘাট এলাকার। সোমবার বিকেলে হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয় মানুষজনেরা ছুটে আসতেই দেখতে পান সেতুতে একটি পাথর বোঝাই ডাম্পার দাঁড়িয়ে রয়েছে সেতুর মাঝখানে। আর সেই সঙ্গে ভেঙে গিয়ে সেতুটি বসে গিয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় চার থেকে পাঁচ বছর ধরে বেহাল অবস্থায় ছিল সেতুটি। প্রশাসনকে জানানো হলেও কোনও সুরাহা মেলেনি। আজ হঠাৎ করে ভেঙে যায় সেতুটি।

শীতলকুচির ভাঐরথানা, ছোট শালবাড়ী, আকড়াহাটের সঙ্গে শীতলকুচি‌,গোসাইরহাটের যোগাযোগ রাখতে এই সেতু একমাত্র ভরসা। তাই দৈনিক কয়েকশো গাড়ি এবং কয়েক হাজার লোক যাতায়াত করেন এই সেতু দিয়ে। একটি পাথর বোঝাই ডাম্পার ভাঐরথানার দিকে যাচ্ছিল। সেটি বুড়া ধরলা নদীর সেতুর ওপর উঠতেই ভেঙে যায় সেতুটি। এরপর ওই ডাম্পারটি আটকে যায় সেতুর উপরে। কোনও হতাহতের খবর নেই। তবে রাত পর্যন্ত ডাম্পারটিকে উদ্ধার করা যায়নি।

অপরদিকে সেতু ভাঙার খবর ছড়িয়ে পড়তেই বাসিন্দারা সেখানে জমা হয়ে ক্ষোভ দেখান। দুর্বল সেতুর ওপর দিকে কীভাবে পাথর বোঝাই ডাম্পার কীভাবে গেল এটা নিয়েই উঠেছে প্রশ্ন।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত