AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rachna Banerjee: গুপ্তিপাড়ায় প্রথম রথ উৎসব পালন, রশি টানলেন রচনা

Rachna Banerjee: এ দিন, বৃন্দাবন জিউ মঠ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা সুসজ্জিত রথে ওঠেন। মঙ্গল আরতির পুজোর পর নাম-সংকীর্তন ও শেষে টান পড়ে রথের দড়িতে। এ প্রসঙ্গে রচনা বলেন, "আগে পুরীতে থাকতাম রথের সময়ে।

Rachna Banerjee: গুপ্তিপাড়ায় প্রথম রথ উৎসব পালন, রশি টানলেন রচনা
গুপ্তি পাড়ার রথ Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 07, 2024 | 2:48 PM
Share

গুপ্তিপাড়া: আজ রথ। মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে প্রতিটি জায়গায়। বাদ যাচ্ছে না হুগলিও। সেখানকার গুপ্তিপাড়ায় প্রথম টানা হল রথের রশি। উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অসীমা পাত্র ও সদর মহকুমাশাসক স্মিতা সান্যাল শুক্লা।

এ দিন, বৃন্দাবন জিউ মঠ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা সুসজ্জিত রথে ওঠেন। মঙ্গল আরতির পুজোর পর নাম-সংকীর্তন ও শেষে টান পড়ে রথের দড়িতে। এ প্রসঙ্গে রচনা বলেন, “আগে পুরীতে থাকতাম রথের সময়ে। তবে মাহেশ, গুপ্তিপাড়া রথযাত্রার কথা শুনেছি। কিন্তু আজ আসতে পেরে খুব খুশি।” রচনা এ দিন এও বলেন, “এখানকার মানুষ আমায় জিতিয়েছেন। এটা আমার জেলা রথ। আমি ওদের সঙ্গে রয়েছি।”

এ, হুগলি শ্রীরামপুরে মাহেশের রথযাত্রার দিনেই শ্রীরামপুর গান্ধী ময়দানে ৫ ও ৬ এর পল্লীর গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতি খুঁটি পুজো কমিটির শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ বছর তাদের ভাবনা গুজরাটের সোমনাথ মন্দির। সেই সোমনাথ মন্দিরের আদতেই এবছরের মণ্ডপ সুসজ্জিত হবে। আজকে খুঁটি পুজোর পর থেকেই তার কাজ শুরু হবে বলে জানালেন সাংসদ। মাঠের মাঝে বসে ঘটের সামনে হাতজোড় করে প্রার্থনা করলেন তিনি। চলল সংকল্প। খুঁটি পূজোর সময় উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারের অমিত পি জাভাগি এছাড়াও ছিলেন কোন্নগর,উত্তরপাড়া শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান ও অন্যান্য কার্যকর্তারা।।

Follow Us
'ফিঙ্গার ক্রসড', কীসের আশঙ্কা রচনার?
'ফিঙ্গার ক্রসড', কীসের আশঙ্কা রচনার?
চন্দ্রনাথের চালকের শরীরে কোথায় গুলি, সামনে এল স্ক্যান রিপোর্ট
চন্দ্রনাথের চালকের শরীরে কোথায় গুলি, সামনে এল স্ক্যান রিপোর্ট
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!