AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah: রূপশ্রী প্রকল্পের আবেদন করতে গিয়েও কাটমানি চাওয়ার অভিযোগ

Howrah: সিরাজুলের অভিযোগ,  টাকা না দেওয়ায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে বিধায়ক ও পঞ্চায়েত প্রধান-সহ বিভিন্ন মহলে লিখিত অভিযোগ করেছেন শেখ সিরাজুল।

Howrah: রূপশ্রী প্রকল্পের আবেদন করতে গিয়েও কাটমানি চাওয়ার অভিযোগ
রূপশ্রী প্রকল্পের আবেদন করতে গিয়ে কাটমানি চাওয়ার অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 30, 2024 | 5:34 PM
Share

হাওড়া: রূপশ্রী প্রকল্পের আবেদন করতে গিয়ে টাকা চাওয়ার অভিযোগ। পাঁচ হাজার টাকা চাওয়ার অভিযোগ ওঠে বড়গাছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এক সদস্যের বিরুদ্ধে। হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার পার্বতীপুর গ্রামের বাসিন্দা শেখ সিরাজুল। তাঁর বক্তব্য, তিনি মেয়ের বিয়ের জন্য রূপশ্রী প্রকল্পের আবেদন করেছিলেন পঞ্চায়েতে। অভিযোগ, বড়গাছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সাবির আলি সেই ফর্মে সই করতে অস্বীকার করেন। বরং তাঁকে বলা হয় পাঁচ হাজার টাকা না দিলে সই করা হবে না।

সিরাজুলের অভিযোগ,  টাকা না দেওয়ায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে বিধায়ক ও পঞ্চায়েত প্রধান-সহ বিভিন্ন মহলে লিখিত অভিযোগ করেছেন শেখ সিরাজুল। পঞ্চায়েত প্রধান পূজা হাজরার বক্তব্য, “সরকারি এই প্রকল্পের জন্য কোনো টাকা নেওয়া যায় না। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।” যার বিরুদ্ধে অভিযোগ সেই পঞ্চায়েত সদস্য সাবির আলির অবশ্য বক্তব্য,  “এসব বিরোধীদের চক্রান্ত। বদনাম করার জন্যই এই ধরনের কথা বলা হচ্ছে।”

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা