AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhupguri: ‘মাইনে পান, অথচ জলপাইগুড়িতে বসে উনি’, স্কুলে তালা ঝোলালেন অভিভাবকরা

Dhupguri: শিক্ষকের অভাবে ধুঁকছে স্কুল। সোমবার সকাল থেকে ক্লাসরুমে না গিয়ে বিক্ষোভে শামিল হয় পড়ুয়ারাও। অভিভাবকদের অভিযোগ, স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ১০৫ জন। আর কাগজে-কলমে শিক্ষক রয়েছেন তিনজন। তাঁদের বক্তব্য, এখানে দ্রুত শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে।

Dhupguri: 'মাইনে পান, অথচ জলপাইগুড়িতে বসে উনি', স্কুলে তালা ঝোলালেন অভিভাবকরা
বিক্ষোভে শিক্ষিকারা
| Edited By: | Updated on: Sep 02, 2024 | 1:42 PM
Share

ধূপগুড়ি: শতাধিক পড়ুয়া। অথচ ক্লাস নেন দু’জন শিক্ষক। তার মধ্যে আবার একজন ভারপ্রাপ্ত প্রধান। ফলে মিড ডে মিল থেকে নানা কাজকর্ম, সবই দেখতে হয় তাঁকে। ঠিকমতো ক্লাস নেওয়া তাঁর পক্ষে সম্ভব হয় না। প্রতিবাদে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ধূপগুড়ি মহকুমার ভাওয়াল পাড়ার বৈরাতিগুড়ি ১ এসসি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

শিক্ষকের অভাবে ধুঁকছে স্কুল। সোমবার সকাল থেকে ক্লাসরুমে না গিয়ে বিক্ষোভে শামিল হয় পড়ুয়ারাও। অভিভাবকদের অভিযোগ, স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ১০৫ জন। আর কাগজে-কলমে শিক্ষক রয়েছেন তিনজন। তাঁদের বক্তব্য, এখানে দ্রুত শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে। তাঁদের অভিযোগ, একজন শিক্ষিকা আছেন, তিনি এখন জলপাইগুড়িতে। এখানে এসে মাঝেমধ্যে অ্যাটেনডেন্স দিয়ে যান। উনি ক্লাস নেন না, অথচ এখানে থেকে বেতন পান বলেও অভিযোগ।

ভগবতী দাস নামে এক অভিভাবক বলেন, “আমাদের এই স্কুলে শিক্ষক শিক্ষিকার খুবই অভাব। দু’জন শিক্ষিকার চারটে ক্লাস। তার উপর আবার দু’জনের মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রধান। ওনার অনেক রকম কাজ থাকে। হিসাবমত একজন শিক্ষিকাকেই সমস্ত কাজ করতে হয়। এতগুলো বাচ্চা। যেকোনও মুহূর্তে যা কিছু হতে পারে। তাই আমরা তালা ঝুলিয়ে দিয়েছি। পড়াশোনাই তো হচ্ছে না স্কুলে। স্কুল খুলে রেখে আর কী লাভ?” এখনও স্কুল কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Follow Us
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া