AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: ল- ক্লার্ককে গণধর্ষণের চেষ্টার অভিযোগ, থানায় অভিযোগ

Murshidabad: মহিলাকে ভরতপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, পরে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে মহিলার কাছে অভিযোগ পেয়ে ভরতপুর থানার পুলিশ তদন্তে নেমেছে।

Murshidabad: ল- ক্লার্ককে গণধর্ষণের চেষ্টার অভিযোগ, থানায় অভিযোগ
প্রতীকী চিত্রImage Credit: X
| Edited By: | Updated on: Oct 07, 2024 | 10:46 AM
Share

 মুর্শিদাবাদ: আদালত থেকে ফেরার সময় ল- ক্লার্ককে গণধর্ষণের চেষ্টার অভিযোগ।  কোনওরকমে প্রাণী বেঁচে পালিয়ে যায় ওই যুবতী। বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আদালতের কাজ সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত মহিলা ল-ক্লার্ক। ক্যানেল পাড়ের রাস্তায় তিন যুবক মহিলার পথ আটকে গণধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ।  যদিও একটি চার চাকার গাড়ির আলো রক্ষা করল মহিলাকে। গাড়ির আলো দেখেই মহিলাকে ছেড়ে দিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে দাবি। রবিবার ঘটনাটি ঘটেছে ভরতপুরে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মহিলাকে ভরতপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, পরে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে মহিলার কাছে অভিযোগ পেয়ে ভরতপুর থানার পুলিশ তদন্তে নেমেছে। ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে খুঁজছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তিন যুবককে শনাক্ত করে গ্রেফতার করার চেষ্টা চলছে।

জানা যাচ্ছেন নির্যাতিতা কান্দি মহকুমা আদালতের এক আইনজীবীর কাছে মহুরির কাজ করেন। মহিলা জানান, এদিন আদালতের কাজ সেরে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। অভিযোগ, রাস্তায় তিন যুবক তাঁর পথ আটকায়। সাইকেল থেকে নামিয়ে ধস্তাধস্তি করেন বলে অভিযোগ।

কানে চড় মারা হয়, টর্চ দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ।  তাঁর ওপর যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর চার চাকার যাত্রীরাই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?