AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: জলে লাগল রাজনৈতিক রং, ভোট মিটতেই মুর্শিদাবাদে ভয়ঙ্কর ঘটনা

Murshidabad: প্রতিবেশীদের ঝামেলার মধ্যেই আচমকা গুলি চলে বলে অভিযোগ। যাঁরা গুলি চালান, তাঁরা তৃণমূল কংগ্রেসের কর্মী বলে অভিযোগ। আর তাতেই লাগে রাজনৈতিক রং।  ভোটের পরদিনই উত্তপ্ত হয়ে ওঠে  মুর্শিদাবাদের রানিতলা এলাকা।

Murshidabad: জলে লাগল রাজনৈতিক রং, ভোট মিটতেই মুর্শিদাবাদে ভয়ঙ্কর ঘটনা
আহত পাঁচ জনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 08, 2024 | 10:38 AM
Share

মুর্শিদাবাদ: ভোট মিটতেই ‘সন্ত্রাস’ মুর্শিদাবাদে। চলল গুলি। আহত এক কিশোর-সহ পাঁচ জন। কাঠগড়ায় শাসকদল। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আহতরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এখনও পর্যন্ত এই ঘটনায় এক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্পূর্ণ একটি অরাজনৈতিক কারণেই বিষয়ের সূত্রপাত স্থানীয় একটি বাড়ির ছাদ থেকে জল পড়ছিল। অনবরত জল পড়ায় সমস্যা হচ্ছিল বাকিদের। তা নিয়ে একাধিকবার বলাও হয়েছিল। কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় বুধবার সকাল থেকে নতুন করে সূত্রপাত হয় অশান্তির।

প্রতিবেশীদের ঝামেলার মধ্যেই আচমকা গুলি চলে বলে অভিযোগ। যাঁরা গুলি চালান, তাঁরা তৃণমূল কংগ্রেসের কর্মী বলে অভিযোগ। আর তাতেই লাগে রাজনৈতিক রং।  ভোটের পরদিনই উত্তপ্ত হয়ে ওঠে  মুর্শিদাবাদের রানিতলা এলাকা। গুলিতে আহত হয় এক কিশোর-সহ মোট পাঁচ জন। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ভোটের দিন মুর্শিদাবাদের গোপীনাথপুর থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। তবে সেরকম বড় ধরনের কোনও অশান্তি ঘটেনি। ভোট মিটতেই এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Follow Us
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?