AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: ‘দাওয়াত এ ইশাক’-এর মধ্যে দিয়েই জঙ্গি কার্যকলাপ ছড়াচ্ছিল, সাজিবুলের ভূমিকা দেখে বাড়ছে সন্দেহ

Murshidabad: তদন্তকারীরা জানতে পেরেছেন, কেবল শাদ রাডি নন, আল কায়েদা সহ একাধিক সংগঠনের বাংলাদেশি সদস্যদের আশ্রয় দিয়েছিলেন সাজিবুল এবং মুস্তাকিম।

Murshidabad: 'দাওয়াত এ ইশাক'-এর মধ্যে দিয়েই জঙ্গি কার্যকলাপ ছড়াচ্ছিল, সাজিবুলের ভূমিকা দেখে বাড়ছে সন্দেহ
সাজিবুলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 01, 2025 | 12:08 PM
Share

মুর্শিদাবাদ: সোশ্যাল মিডিয়া মগজধোলাই থেকে শুরু করে বাংলাদেশি জঙ্গিদের আশ্রয় দেওয়া, সাজিবুলের ভূমিকা বলে দিচ্ছে, জঙ্গি কার্যকলাপ ছড়ানোর কাজ ছিল তাঁর। তরুণ যুবকদের জঙ্গি কার্যকলাপে যুক্ত করার লক্ষ্য ছিল তাঁর। চাঞ্চল্যকর রিপোর্ট দিল রাজ্য় পুলিশের এসটিএফ।

‘দাওয়াত এ ইশাক’ নামে এক বিশেষ কর্মসূচির মাধ্যমে এই জঙ্গি কার্যকলাপ ছড়ানোর কাজ করতেন সাজিবুল। সাধারণত কোনও জিনিস দান করাকেই বলা হয় ‘দাওয়াত এ ইশাক’। এ ক্ষেত্রেও সেই দানের কর্মসূচির মাধ্যমেই চলত মগজ ধোলাই।

তদন্তকারীরা জানতে পেরেছেন, কেবল শাদ রাডি নন, আল কায়েদা সহ একাধিক সংগঠনের বাংলাদেশি সদস্যদের আশ্রয় দিয়েছিলেন সাজিবুল এবং মুস্তাকিম। জঙ্গি যোগে হরিহরপাড়া থেকে আগেই গ্রেফতার করা হয়েছিল মিনারুল শেখ ও আব্বাস আলিকে। এছাড়াও অসম থেকে গ্রেফতার হন বাংলাদেশি জঙ্গি শাদ রাডি।

তাঁদের জিজ্ঞাসাবাদের পর শাদ রাডির পিসির ছেলে সাজিবুলের নাম উঠে আসে। বেঙ্গল এসটিএফ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করেছে। নওদার দুর্লভপুরের বাসিন্দা সাজিবুল ও ভোলা গ্রামের বাসিন্দা মোস্তাকিমকে গ্রেফতার করার পর উঠে আসছে একের পর এক তথ্য।

জানা গিয়েছে, আব্বাসের মাদ্রাসায় যাতায়াত ছিল সাজিবুলের। মিনারুলের সঙ্গেও যোগাযোগ ছিল তাঁর। জামাত আল-কায়েদা ও আনসার উল্লাহ বাংলা টিমের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এই সাজিবুলের। হ্যান্ডলারের নির্দেশ মতো, আল কায়দার সংগঠন সংযুক্ত করার কাজ করতেন সাজিবুল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলে পাওয়া গিয়েছে সেই তথ্য।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...