AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: পিছন থেকে এসে ধারাল অস্ত্রের কোপ, দাদাকে মারল ভাই

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিণঘাটা থানার অন্তর্গত মোল্লা বেলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কানপুরের বাসিন্দা দশরথ হালদার (৪৬)। প্রত্যেক দিনের মতো মঙ্গলবার সন্ধেয় পানপুর বাজারে গিয়েছিলেন তিনি।অভিযোগ, বাড়ি ফেরার পথে পিছন দিক দিয়ে তাঁর উজ্জ্বল হালদার নামে তাঁর খুড়তুতো ভাই ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় তাঁর উপরে।

Nadia: পিছন থেকে এসে ধারাল অস্ত্রের কোপ, দাদাকে মারল ভাই
গ্রেফতার দাদাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 12, 2025 | 3:33 PM
Share

নদিয়া: ভর সন্ধেয় ভরা বাজারে ভাইয়ের হাতে ধারাল অস্ত্রের কোপে গুরুতর আহত দাদা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। খুনের অভিযোগে গ্রেফতার দুজন। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত মোল্লাবেলীয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পানপুর বাজারে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিণঘাটা থানার অন্তর্গত মোল্লা বেলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কানপুরের বাসিন্দা দশরথ হালদার (৪৬)। প্রত্যেক দিনের মতো মঙ্গলবার সন্ধেয় পানপুর বাজারে গিয়েছিলেন তিনি।অভিযোগ, বাড়ি ফেরার পথে পিছন দিক দিয়ে তাঁর উজ্জ্বল হালদার নামে তাঁর খুড়তুতো ভাই ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় তাঁর উপরে। ধারাল অস্ত্র দিয়ে দাদা দশরথকে এলোপাথাড়ি কোপাতে থাকে। ধারাল অস্ত্রের কোপের আঘাতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দশরথ। ঘটনা দেখে ছুটে আসেন বাজারে থাকা অন্যান্যরা।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে। নিয়ে যাওয়া হয় হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলাকালীন শারীরিক অবস্থার অবনতি ঘটলে তড়িঘড়ি তাঁকে স্থানান্তর করা হয় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। এই হাসপাতালেই চলছে তার চিকিৎসা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিণঘাটা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উজ্জল হালদারকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে আক্রান্ত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় আরও এক ভাই। জানা গিয়েছে, দু’জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আইন রুজু করে দশদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে। বুধবার তাদের পাঠানো হয়েছে কল্যাণী মহকুমা আদালতে।

Follow Us
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?