AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: ১৪-তে বলেছিলেন, ‘না খায়ুঙ্গা, না খানে দুঙ্গা’, ২৪-এ নতুন গ্যারান্টি মোদীর

Narendra Modi: শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে যে নগদ টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় সংস্থা, তা মনে করিয়ে দিয়ে মোদী বলেন, "তৃণমূলের নেতাদের কাছে যে নোটের পাহাড় দেখা গিয়েছে, সেই সব টাকার হিসেব হবে। কীভাবে ফেরত পাবেন তা আমি দেখছি, আইন তৈরি করে সেই টাকা ফেরত দেব।"

Narendra Modi: ১৪-তে বলেছিলেন, 'না খায়ুঙ্গা, না খানে দুঙ্গা', ২৪-এ নতুন গ্যারান্টি মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI
| Edited By: | Updated on: May 28, 2024 | 5:03 PM
Share

বারাসত: শেষ দফা ভোটের আগে বাংলায় মোদীর শেষ প্রচার। আর সেই প্রচারে ফের একবার দুর্নীতি ইস্যুতে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন গ্যারান্টি দেওয়ার কথা শোনা গেল তাঁর মুখে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে জনসভায় উপস্থিত হয়েছিলেন মোদী। সেখান থেকেই নতুন গ্যারান্টি দেওয়ার কথা বলেন তিনি।

মোদী বলেন, “১০ বছর আগে, যখন আপনারা ক্ষমতায় এনেছিলেন, তখন গ্যারান্টি দিয়েছিলাম, ‘না খায়ুঙ্গা, না খানে দুঙ্গা’। কথা রেখেছি। কেন্দ্রে কোনও দুর্নীতি হতে দিইনি গত ১০ বছরে। আর এবার পশ্চিমবঙ্গের মানুষকে বলছি, যারা দুর্নীতি করেছে, তাদের বের করে দেব আর যাদের থেকে লুঠ করা হয়েছে, তাদের সব ফিরিয়ে দেব।” তৃণমূলকে নিশানা করে এদিন দুর্নীতি ইস্যুতে সরব হতে দেখা যায় তাঁকে।

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে যে নগদ টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় সংস্থা, তা মনে করিয়ে দিয়ে মোদী বলেন, “তৃণমূলের নেতাদের কাছে যে নোটের পাহাড় দেখা গিয়েছে, সেই সব টাকার হিসেব হবে। কীভাবে ফেরত পাবেন তা আমি দেখছি, আইন তৈরি করে সেই টাকা ফেরত দেব।” তিনি আরও উল্লেখ করেন, এভাবে লুঠ হয়ে যাওয়া ১৭০০০ কোটি টাকা তিনি ফেরত দিয়েছেন ইতিমধ্যেই। এবার বাংলাতেও চুরি হওয়া টাকা ফেরত দেওয়ার পূর্ণ চেষ্টা করা হবে বলে প্রতিশ্রুতি দেন মোদী। শুধু তৃণমূল নয়, গোটা ইন্ডিয়া জোটকে নিশানা করে মোদী বলেন, “এবার দুর্নীতিবাজদের কালো টাকার এক্স রে করব।”

এর আগেই রাজ্যবাসীকে মোদী টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সেই প্রক্রিয়া ঠিক কী, তা স্পষ্ট করেননি প্রধানমন্ত্রী।

Follow Us