AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: ‘ধর্ষণ করে কি মেডিক্যাল রিপোর্ট ধরিয়ে দিত গুছিয়ে রাখার জন্য!’ ফুঁসছেন সন্দেশখালির মহিলারা

Sandeshkhali: সোমবার এলাকায় রাজ্য মহিলা কমিশনের টিম ঘুরে যাওয়ার পর যে কথা বলা হচ্ছে, সে নিয়ে এবার পাল্টা মুখ খুললেন গ্রামের মহিলারা। এক মহিলা বললেন, 'ওনারা এদিকে আসেননি। যদি আসতেন, তাহলে ওনাকে আমরা ঠিক উত্তরটা পাইয়ে দিতাম।'

Sandeshkhali: 'ধর্ষণ করে কি মেডিক্যাল রিপোর্ট ধরিয়ে দিত গুছিয়ে রাখার জন্য!' ফুঁসছেন সন্দেশখালির মহিলারা
কী অভিযোগ গ্রামের মহিলাদেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 13, 2024 | 5:02 PM
Share

সন্দেশখালি: পুলিশ বলছে, ধর্ষণের কোনও অভিযোগ নেই। রাজ্য মহিলা কমিশনও সন্দেশখালি ঘুরে বলছে, শ্লীলতাহানি সংক্রান্ত কোনও অভিযোগ নেই। এবার পাল্টা প্রশ্ন তুলে দিলেন সন্দেশখালির মহিলারাই। ভয় এখনও রয়েছে তাঁদের মনে। তারপরও শাড়ি দিয়ে মুখ ঢেকে নিজেদের অভিযোগের কথা শোনাচ্ছেন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে। রাজ্য মহিলা কমিশনের বক্তব্যের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই আবার মুখ খুলেছেন গ্রামের মহিলারা।

সোমবার এলাকায় রাজ্য মহিলা কমিশনের টিম ঘুরে যাওয়ার পর যে কথা বলা হচ্ছে, সে নিয়ে এবার পাল্টা মুখ খুললেন গ্রামের মহিলারা। এক মহিলা বললেন, ‘ওনারা এদিকে আসেননি। যদি আসতেন, তাহলে ওনাকে আমরা ঠিক উত্তরটা পাইয়ে দিতাম। একটা মেয়েকে ধর্ষণ করে কি তারা (অভিযুক্তরা) মেডিক্যাল রিপোর্টটা ধরিয়ে দিত? ওরা কি বলে দিত যে, তোমাকে আমরা ধর্ষণ করেছি, এটা আধার কার্ডের মতো গুছিয়ে রাখো, পরবর্তীকালে এটা প্রমাণপত্র হিসেবে পেশ করতে হবে! ঠিক উত্তরটা দিতে দিতাম। কিন্তু ওনারা তো আমাদের কাছে আসেননি, তাই উত্তরটা দিতে পারিনি।’

উল্লেখ্য, গতকাল রাজ্য মহিলা কমিশনের টিম ঘুরে যাওয়ার পর আজ সন্দেশখালিতে গিয়েছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলও। তাঁরা গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেন। এলাকার মহিলারা নিজেদের অভিযোগের কথা জানান। জাতীয় মহিলা কমিশনের উপরই আপাতত তাঁরা আস্থা রাখছেন, সেকথাও জানালেন গ্রামের মহিলারা। মহিলাদের দাবি, তাঁরা জাতীয় মহিলা কমিশনের কাছে নিজেদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জন্য আবেদন জানিয়েছেন। এদিকে রাজ্যের মহিলা পুলিশেরও একটি উচ্চপর্যায়ের দল সন্দেশখালিতে ঘুরছে। গতকালের ঘটনার পর মহিলা পুলিশের উপরেও কোনও আস্থা রাখতে পারছেন না গ্রামের মহিলারা।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা