AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Agnimitra Paul: পুলিশ গাড়ি আটকাতেই অগ্নিশর্মা অগ্নিমিত্রা, তুমুল ঝামেলা নারায়ণগড়ে

Agnimitra Paul: শনিবার নারায়ণগড় বিধানসভার বেশ কয়েকটি এলাকায় প্রচার করেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বিকালে খাকুড়দা থেকে কুশবাসনে প্রচার করতে যান তিনি। তবে পথে পাটনা মোড়ের কাছে তাঁর গাড়ি আটকায় পুলিশ।

Agnimitra Paul: পুলিশ গাড়ি আটকাতেই অগ্নিশর্মা অগ্নিমিত্রা, তুমুল ঝামেলা নারায়ণগড়ে
অগ্নিমিত্রা পাল। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 04, 2024 | 11:08 PM
Share

মেদিনীপুর: বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের প্রচারে পুলিশি বাধাদানের অভিযোগ উঠল। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করেই কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় নারায়ণগড়ের কুশবাসনের পথে। অনুমতি না থাকায় বিজেপি প্রার্থীর গাড়ি আটকানো হয় বলে পুলিশের দাবি। যদিও অগ্নিমিত্রার বক্তব্য, তৃণমূলকে সুবিধা দিতে পুলিশ তাঁদের আটকেছে।

শনিবার নারায়ণগড় বিধানসভার বেশ কয়েকটি এলাকায় প্রচার করেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বিকালে খাকুড়দা থেকে কুশবাসনে প্রচার করতে যান তিনি। তবে পথে পাটনা মোড়ের কাছে তাঁর গাড়ি আটকায় পুলিশ। পুলিশ আটকাতেই বিজেপি কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। তুমুল কথাকাটাকাটি শুরু হয়।

পুলিশের বক্তব্য, কুশবাসনে প্রচারের অনুমতি বিজেপি প্রার্থীর ছিল। তবে পাটনা মোড়ে প্রচার করার অনুমতি ছিল না। তাই গাড়ি আটকানো হয়। এদিকে কুশবাসন অঞ্চলে অনুমতি নিয়ে তৃণমূলের প্রচার চলছিল সেখানে।

যদিও অগ্নিমিত্রার বক্তব্য, “পুলিশ আর প্রশাসন দিয়ে অগ্নিমিত্রা পালকে আটকানো যাবে। বিজেপিকে আটকানো যাবে না। আমাদেক কুশবাসনে মিছিল করার অনুমতি আছে। আর যেখানে আমাকে আটকানো হয়েছে সেখান থেকে কুশবাসনে আসার একটাই রাস্তা। ২০টা তৃণমূলের লোক রাস্তায় মিটিং করছে বলে অগ্নিমিত্রা পালের গাড়ি আসবে না এটা তো হতে পারে না। পুলিশ পুলিশের মতো চেষ্টা করেছে, আমি এসে কিন্তু পৌঁছেছি।”

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?