AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suicide: ছেলের সঙ্গে অশান্তি, সকালে একই দড়িতে ঝুলতে দেখা গেল স্বামী-স্ত্রীকে

Suicide: পরিবারের সদস্যরা জানাচ্ছেন, যে ঘরে ওই দম্পতি থাকতেন সেখানেই এদিন ওদের ঝুলন্ত অবস্থায় দেখা যায়। আমরা উদ্ধার করে তড়িঘড়ি ওদের কান্দরা ব্লক হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসকেরা ওদের মৃত বলে ঘোষণা করেন।

Suicide: ছেলের সঙ্গে অশান্তি, সকালে একই দড়িতে ঝুলতে দেখা গেল স্বামী-স্ত্রীকে
শোকের ছায়া পরিবারে Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: May 17, 2024 | 2:36 PM
Share

কেতুগ্রাম: একই দড়িতে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার। কেতুগ্রাম থানার মাসুন্দি গ্রামের পালপাড়ার ঘটনা। এদিন সকালে বাড়ি থেকে সুশান্ত পাল (৫০) এবং অনিমা পালের (৪৪) দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, যে ঘরে ওই দম্পতি থাকতেন সেখানেই এদিন ওদের ঝুলন্ত অবস্থায় দেখা যায়। আমরা উদ্ধার করে তড়িঘড়ি ওদের কান্দরা ব্লক হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসকেরা ওদের মৃত বলে ঘোষণা করেন। 

মৃত সুশান্ত পালের ভাই সামন্ত জানান, বৃহস্পতিবার রাতে ভাইপোর সঙ্গে সবজি আনা নিয়ে অশান্তি হয়েছিল। দাদা পেশায় সবজি বিক্রেতা হিসাবে কাজ করত। কান্দরার পাইকারি  বাজার থেকে সবজি কিনে গ্রামে গ্রামে ফেরি করত। বৃহস্পতিবার ছেলেকে কান্দরা থেকে সবজি এনে দিতে বললে ছেলে রাজি হয়নি। সেই নিয়ে  অশান্তি হয়। এরপরই দাদা গভীর রাতে বৌদিকে নিয়ে একই দড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়।

দম্পতির ছেলে সুবাহু পাল বলেন, “সবজি আনব না বলেছিলাম বলে বকাঝকা করেছিল। কিন্তু এই কারণে বাবা মা গলায় দড়ি দেবে ভাবতে পারছি না।” এদিকে এ ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। শোকের ছায়া পরিবারে। কেতুগ্রাম থানার পুলিশ দম্পতির  অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদে। 

অন্যদিকে এদিনই আবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের গুরুদাসপুরে দুই বোনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। মৃত্যু হয়েছে বাসন্তী প্রামানিক(৪৫) এবং বিশা প্রামানিক (৫৫)। প্রতিবেশীরাই প্রথম তাঁদের দেহ দেখতে পান।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট