AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Katwa: ‘দিনে ফেরি, রাতে চুরি’, উত্তর প্রদেশের বদায়ুঁ গ্যাংকে ধরল পুলিশ

Katwa:পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের কাছ থেকে ২৬ লক্ষ টাকার সোনার অলঙ্কার সহ নাগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা,পাঁচটি আগ্নেয়াস্ত্র, ৪০ রাউন্ড গুলি,১০ টি মোবাইল ফোন এবং দোকানের শাটার ভাঙার যন্ত্রপাতি, দড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Katwa: 'দিনে ফেরি, রাতে চুরি', উত্তর প্রদেশের বদায়ুঁ গ্যাংকে ধরল পুলিশ
গ্রেফতার দুষ্কৃতীরাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 10, 2024 | 6:06 PM
Share

কাটোয়া: সোনার গহনার দোকানে ঢুকে লকার ভেঙে চুরি করেছিল ডাকাত দল। এবার সেই ডাকাতির ৭২ ঘণ্টার মধ্যে বড় সাফল্য পুলিশের। উত্তরপ্রদেশের কুখ্যাত বদায়ুঁ গ্যাংয়ের দুই মহিলা সহ সাত দুষ্কৃতীকে পাকড়াও করলেন কাটোয়া থানার পুলিশ আধিকারিকরা।

পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের কাছ থেকে ২৬ লক্ষ টাকার সোনার অলঙ্কার সহ নাগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা,পাঁচটি আগ্নেয়াস্ত্র, ৪০ রাউন্ড গুলি,১০ টি মোবাইল ফোন এবং দোকানের শাটার ভাঙার যন্ত্রপাতি, দড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এই গ্যাং পূর্ব বর্ধমান জেলা সহ পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলাতেও চুরি করছিল। গ্যাংয়ের সদস্যরা সকলেই কাটোয়ার মিলপাড়ায় একটি বাড়িতে কয়েকমাস থেকে ভাড়া ছিল। অভিযুক্তরা দিনের বেলায় ফেরি করার নামে এলাকার বাজার-দোকানে প্রথমে রেইকি চালাত। আর এই রেইকিতে যুক্ত ছিলেন মহিলা। পেশা হিসেবে কম্বল বিক্রি করত তারা। যাতে কেউ কিছু বুঝতে না পারে। এক কথায় দিনে ফেরি করত রাতে চুরি করত।

এই বিষয়ে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমন দীপ বলেন, “আজ ধৃত সাতজনকেই নিজেদের হেফাজতে চেয়ে কাটোয়া আদালতে পেশ করবে কাটোয়া থানার পুলিশ।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?