AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhijit Gangopadhyay: ডিসেম্বরে পড়ে যাবে সরকার? ‘ডেডলাইন’ বেঁধে দিলেন অভিজিৎ

Abhijit Gangopadhyay: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের মঙ্গলচক প্রাথমিক বিদ্যালয় এলাকা সহ আরও দু'একটি প্রচার ও জনসংযোগ করেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী। সোমবার সকালে শুভেন্দুর বিধানসভা এলাকায় এসে নারায়ণচকে ভোট প্রচার করেন।

Abhijit Gangopadhyay: ডিসেম্বরে পড়ে যাবে সরকার? 'ডেডলাইন' বেঁধে দিলেন অভিজিৎ
অভিজিৎ গঙ্গোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 06, 2024 | 1:00 PM
Share

নন্দীগ্রাম: আবারও ‘ডিসেম্বর’ ডেডলাইন। এর আগে অর্থাৎ গত বছর বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ডিসেম্বর ডেডলাইন দিয়েছিলেন। এবার সেই একই বুলি শোনা গেল তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়। তিনি জানালেন, “ডিসেম্বরের মধ্যেই ক্ষমতায় আসবে বিজেপি”

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের মঙ্গলচক প্রাথমিক বিদ্যালয় এলাকা সহ আরও দু’একটি প্রচার ও জনসংযোগ করেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী। সোমবার সকালে শুভেন্দুর বিধানসভা এলাকায় এসে নারায়ণচকে ভোট প্রচার করেন। পরবর্তীতে বিশেষ কাজে কর্মসূচি থেকে বিরত হন। মঙ্গলচকের এই কর্মীসভায় কার্যত মমতার সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিজেপি প্রার্থী ‘ডিসেম্বর’ডেটলাইন টেনে বলেন, “আমরা এখানে ডিসেম্বর মাসের মধ্যে ক্ষমতায় আসব। যদি নাও আসি তাহলে ২০২৬ আসব। তৃণমূল উধাও হবে। আমরা এলে এখানে চালু করব অন্নপূর্ণার ভান্ডার।”

গত বছরে শুভেন্দু অধিকারী ডিসেম্বরের তিনটি তারিখের কথা উল্লেখ করেছিলেন। কী হবে ওই তিন দিন মুখিয়ে ছিলেন জন সাধারণ সকলে। পরে বিরোধী দলনেতা ব্যাখা দিতে গিয়ে বলেছিলেন, “ডিসেম্বর সুপ্রিম কোর্টে শুনানি ছিল কয়লা পাচারকাণ্ডের। কে করেছিল মামলা ইডির বিরুদ্ধে? সবাই জানে। সেই মামলার দিন ১৩ জানুয়ারি হয়েছে, সবাই জানে। তাই গুরুত্বপূর্ণ দিনটা পাল্টেছে। ১৪ তারিখ ডিএ মামলার শুনানি ছিল সবাই জানে। বিচারপতিদের বাঙালি বলে আক্রমণ করার জেরে তারা সরে দাঁড়িয়েছেন। নতুন বিচারপতির কাছে যাবে, বিচার হবে। সেখানেও গুরুত্বপূর্ণ দিন আছে। ২১ শে বলেছিলাম যারা ফাঁকা ওএমআর জমা দিয়ে চাকরি পেয়েছে, তাঁদের তালিকা প্রকাশ হবে। ২১-এ হয়নি ২২-এ হয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?