AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purulia: অটো রিজার্ভ করে চালককে ডেকে নিয়ে গিয়ে ‘খুন’

Purulia: পরিবারের লোকজন আরশা থানার খুকরামুড়া আমবাগানের পাশেই গিয়ে দেখতে পান, একটি গাছের তলায় রক্তাক্ত দেহ প্লাস্টিকের দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। খবর যায় কাঁটাডি পুলিশ ফাঁড়িতে।  পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠায়।

Purulia: অটো রিজার্ভ করে চালককে ডেকে নিয়ে গিয়ে 'খুন'
শোরগোল এলাকায়
| Edited By: | Updated on: Jun 20, 2024 | 5:12 PM
Share

পুরুলিয়া: পাশের গ্রামের দুই ভাইয়ের হাতে ‘খুন’ অটো চালক। ঘটনা পুরুলিয়ার আরশা থানার খুকরামুরা আমবাগান এলাকায়। মৃত যুবকের নাম আরমান আনসারি। বাড়ি আরশা থানার লীলুডি গ্রামে। গত বুধবার সকালে ভোরে পেশায় অটো চালক আরমান আনসারিকে ডেকে অটো রিজার্ভ করে পাশের গ্রাম কুমিরডি গ্রামে নিয়ে যান শাহজাদ সদাগর ও তাঁর ভাই আরবাজ সদাগর নামে দুই যুবক। তারপর থেকে আরমান আনসারির কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁকে ফোন করলে সুইচ অফ পাচ্ছিলেন পরিবারের সদস্যরা। এরপরই আরমানের মৃতদেহের ছবি দেখতে পান পরিবারের সদস্যরা।

পরিবারের লোকজন আরশা থানার খুকরামুড়া আমবাগানের পাশেই গিয়ে দেখতে পান, একটি গাছের তলায় রক্তাক্ত দেহ প্লাস্টিকের দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। খবর যায় কাঁটাডি পুলিশ ফাঁড়িতে।  পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠায়। মৃতদেহের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করে পুলিশ।পাশাপাশি মৃতের অটোটিও উদ্ধার করে পুলিশ।

তদন্তে নেমে ফোনের কল লিস্টের সূত্র ধরে  অভিযুক্ত দুই ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ। মৃতের পারিবারের অভিযোগ আরমানকে ভোর বেলায় ডেকে নিয়ে যান পাশের গ্রামের দুই ভাই। তদন্তে পুলিশ জানতে পারে, কিছুদিন আগে কাঁটাডি বাস স্ট্যান্ডে আরমানের সঙ্গে মারামারি হয়েছিল অভিযুক্ত দুই ভাইয়ের। কী কারণে খুন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা