AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Land Reform: শুনানির আগে বেরিয়ে যাচ্ছে রায়, তাজ্জব প্রশাসনও, বেজায় ক্ষুব্ধ মমতা

Land Reform: গুরুতর অভিযোগটি হল, শুনানির চার দিন আগেই মিউটেশন মামলার রায় বেরিয়ে যায়, যা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন জেলা প্রশাসনের কর্তারাও।

Land Reform: শুনানির আগে বেরিয়ে যাচ্ছে রায়, তাজ্জব প্রশাসনও, বেজায় ক্ষুব্ধ মমতা
মমতা বন্দ্যোপাধ্য়ায় (ফাইল ফোটো)Image Credit: Facebook
| Updated on: Dec 12, 2024 | 12:26 PM
Share

কলকাতা: একসময় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভূমি ও ভূমি রাজস্ব দফতর ঘুঘুর বাসা। সরকারি জমি বেদখল হওয়া নিয়েও বারবার ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এবার মৃত ব্যক্তিদের নাম ভোটার লিস্টে তুলে দেওয়ার অভিযোগ শুনে বেজায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই মনোভাবের পরই কড়া পদক্ষেপ করল প্রশাসন। ওল্ড মালদহের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের বিরুদ্ধে হল FIR। কিন্তু, কেন এই পদক্ষেপ?

ওল্ড মালদহের মঙ্গলবাড়ির বাসিন্দা ফারুক হোসেনের অভিযোগ, তাঁদের জমির মিউটেশন করে অন্যদের পাইয়ে দিতে তৎপর হয়ে ওঠে একটি চক্র। এই নিয়ে জেলাশাসক ও জেলা ভূমি রাজস্ব আধিকারিকের কাছে নালিশ জানান। কিন্তু তার মধ্যেই মিউটেশন মামলা শুরু হয়ে যায়। গুরুতর অভিযোগটি হল, শুনানির চার দিন আগেই মিউটেশন মামলার রায় বেরিয়ে যায়, যা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন জেলা প্রশাসনের কর্তারাও।

অভিযোগ, ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক বিপ্লব মণ্ডলের মদতে জমির নথি জালিয়াতি করে মালিকানা বদলে দেওয়া হয়। অভিযোগ দফতরে বসেই ২০ লক্ষ টাকা ঘুষ দাব করেন ওই আধিকারিক। বিএলএলআরও-র বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মালদহে জমি জালিয়াতি নিয়ে কাঠগড়ায় খোদ ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। আর পাশের জেলা মুর্শিদাবাদে জমির রেকর্ডকে কেন্দ্র করে উত্তেজনা। বিএলএলআরও অফিসে বিক্ষোভ।

এক ব্যক্তির জমি অন‍্যর নামে করে দেওয়ায় অভিযোগে বেলডাঙার শক্তিপুরেও গোলমাল। অভিযোগ ৩ লক্ষ টাকার বিনিময়ে রেকর্ড বদলে দেন বিএলএলআরও। এই অভিযোগে তাঁকে ঘিরে বিক্ষোভ চলে। মৃতদের নাম ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া! পাশাপাশি জমি নিয়ে জালিয়াতির অভিযোগ। এই নিয়ে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তবে ঘুঘুর বাসা ভাঙবে কি?

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি