AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bakkhali: বকখালির উত্তাল সমুদ্রে একাই এসেছিলেন? যুবকের অবস্থা দেখে তো থ সকলে

Body recover from Bakkhali: প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদ্যপান করে সমুদ্রে নেমেছিলেন তিনি। এদিকে ভরা বর্ষা, নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কোটালের কারণে রবিবার উত্তাল ছিল সমুদ্র। কোনওভাবে তলিয়ে যান। পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে।

Bakkhali: বকখালির উত্তাল সমুদ্রে একাই এসেছিলেন? যুবকের অবস্থা দেখে তো থ সকলে
বকখালিতে উদ্ধার দেহ। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 22, 2024 | 1:56 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: সমুদ্রের ধারে টহল দিচ্ছিলেন সিভিল ডিফেন্স কর্মীরা। দেখেন সমুদ্রের ধারে একজন অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। পরণে ধূসর বারমুডা, সাদা গেঞ্জি। এরপরই ওই কর্মীরা তাঁকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। যদিও শেষ অবধি তাঁকে বাঁচানো যায়নি। বকখালির তটে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়।

রবিবার বিকালে সমুদ্র সৈকতে কর্তব্যরত সিভিল ডিফেন্স কর্মীরা ওই ব্যক্তিকে দেখতে পান। কাকদ্বীপের সিভিল ডিফেন্স কর্মী অলোক দাস বলেন, “আমরা সমুদ্রের ধারে টহল দিচ্ছিলাম। সিভিল ডিফেন্স কর্মী হিসাবে নিয়মিতই আমরা টহল দিয়ে থাকি। সেই সময় এক ব্যক্তিতে অচৈতন্য অবস্থায় দেখতে পাই। তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। তারপর আমরা ওনাকে আমাদের ক্যাম্পে আনি। থানাতে খবর দেওয়ার পর অ্যাম্বুল্যান্সে পাঠানো হয়। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও পাঠানো হয়।” উদ্ধারকারীরা জানান, দেহটি যখন উদ্ধার হয়, তখন আশেপাশে কেউ ছিল না। বকখালিতে ওই ব্যক্তি একাই এসেছিলেন নাকি তাঁর সঙ্গে কেউ ছিল, জানার চেষ্টা করছে পুলিশ।

আজ সোমবার কাকদ্বীপ হাসপাতালে দেহটির ময়নাতদন্ত করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির বাড়ি শিলিগুড়ি পুরনিগম এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদ্যপান করে সমুদ্রে নেমেছিলেন তিনি। এদিকে ভরা বর্ষা, নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কোটালের কারণে রবিবার উত্তাল ছিল সমুদ্র। কোনওভাবে তলিয়ে যান। পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা