AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Child Murder: প্রসবের পরেই কোলের ছেলেকে জীবন্ত পুঁতে ফেলার চেষ্টা মায়ের, হাসপাতালে মৃত্যু সদ্যজাতের, পরকীয়াই সব শেষ করল! বলছে গোটা গ্রাম

Child Murder: অভিযোগ, বাড়ির পাশে ঝোপের মধ্যে গর্ত খুঁড়ে সদ্যজাতকে জীবন্ত অবস্থাতেই পুঁতে ফেলার চেষ্টা করেন ওই গৃহবধূ। কিন্তু তা গ্রামবাসীরা দেখে ফেলেন। বাচ্চার কান্না শুনে ছুটে আসেন অনেকে। তাঁরাই শেষ পর্যন্ত মহিলাকে সরিয়ে সদ্যজাতকে উদ্ধার করেন।

Child Murder: প্রসবের পরেই কোলের ছেলেকে জীবন্ত পুঁতে ফেলার চেষ্টা মায়ের, হাসপাতালে মৃত্যু সদ্যজাতের, পরকীয়াই সব শেষ করল! বলছে গোটা গ্রাম
ব্যাকগ্রাউন্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা গ্রাফিক্স। ডানদিকে ধৃত চমৎকারী পণ্ডিতImage Credit: Meta AI
| Edited By: | Updated on: Jul 20, 2024 | 11:55 AM
Share

ডায়মন্ড-হারবার: এলাকার যুবকের সঙ্গে পরকীয়া। অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন গৃহবধূ। শেষে সন্তান প্রসবের পর সেই সন্তানকেই খুনের চেষ্টার অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের সদাশিবপুর গ্রামে। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার চমৎকারী পণ্ডিত নামে ওই মহিলা। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, প্রতিবেশী এক যুবকের সঙ্গে পরকীয়ার জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন চমৎকারী। শুক্রবার বেলায় এক পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু কিছু সময়ের মধ্যেই চমৎকারীর এক অন্য মূর্তি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। 

অভিযোগ, বাড়ির পাশে ঝোপের মধ্যে গর্ত খুঁড়ে সদ্যজাতকে জীবন্ত অবস্থাতেই পুঁতে ফেলার চেষ্টা করেন ওই গৃহবধূ। কিন্তু তা গ্রামবাসীরা দেখে ফেলেন। বাচ্চার কান্না শুনে ছুটে আসেন অনেকে। তাঁরাই শেষ পর্যন্ত মহিলাকে সরিয়ে সদ্যজাতকে উদ্ধার করেন। যদিও ততক্ষণে ওই মহিলা শিশুকে মাটিতে পুঁতে ফেলেছিল বলে জানাচ্ছেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মগরাহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাঁচানো যায়নি শিশুটিকে। 

শিশুর মৃত্যুর খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। স্তম্ভিত গোটা গ্রাম। শোকের ছায়া আশপাশের এলাকায়। মা কীভাবে কোলের ছেলে এভাবে নৃশংসভাবে খুন করতে পারেন? উত্তর খুঁজে পাচ্ছেন না কেউই। চমৎকারী ও তাঁর প্রেমিককে গ্রেফতারের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। রাতে লোকাল থানায় লিখিত অভিযোগ জানান এক গ্রামবাসী। তাঁর অভিযোগের ভিত্তিতেই সদ্যজাতের মাকে খুনের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে এদিনই ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে। 

Follow Us