AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Canning news: জুয়া খেলতে আবাসের টাকা বৌ-এর থেকে না পেয়ে নিজের ঘরই জ্বালিয়ে দিলেন স্বামী

Canning: অভিযুক্ত স্বামীর নাম শওকত গাজি। অভিযোগ, তিনি সবসময় মদ জুয়ার আসরে টাকা ওড়ান। এ নিয়ে স্ত্রী লালমণি গাজি প্রতিবাদ করেন। যার জেরে সংসারে অশান্তি লেগেই থাকে। এমনকী মারধর করার অভিযোগ ওঠে।

Canning news: জুয়া খেলতে আবাসের টাকা বৌ-এর থেকে না পেয়ে নিজের ঘরই জ্বালিয়ে দিলেন স্বামী
নিজের ঘর জ্বালালেন স্বামী Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 31, 2024 | 7:49 PM
Share

ক্যানিং: আবাস যোজনার ঘর পাওয়া নিয়ে কম অভিযোগ ওঠেনি। কখনও তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কাটমানি চাওয়ার। আবার কখনও বিজেপির বিরুদ্ধে ওঠে একই অভিযোগ। তবে এবার ঘরের টাকার কাটমানি মহিলার কাছ থেকে চাইলেন স্বামী। আর সেই টাকা না পেয়ে নিজের বাড়িতে আগুন লাগালেন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ে।

অভিযুক্ত স্বামীর নাম শওকত গাজি। অভিযোগ, তিনি সবসময় মদ জুয়ার আসরে টাকা ওড়ান। এ নিয়ে স্ত্রী লালমণি গাজি প্রতিবাদ করেন। যার জেরে সংসারে অশান্তি লেগেই থাকে। এমনকী মারধর করার অভিযোগ ওঠে। সম্প্রতি লালমণি অ্যাকাউন্টে আবাস যোজনার ৬০হাজার টাকা ঢুকেছে। সেই টাকাই নেওয়ার চেষ্টা করেছিল স্বামী শওকত। টাকা দিতে অস্বীকার করায় স্ত্রীকে মারধর করে নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দেন তিনি বলে অভিযোগ।

সোমবার রাতে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ক্যানিং থানার তালদি পূর্ব শিবনগর এলাকায়। রাতেই স্বামীর বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন লালমণি। খবর পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত পলাতক।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?