AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendrapur Physical Assault: নিজের প্রেমিক আর বান্ধবীর উলঙ্গ ভিডিয়ো করে ব্ল্যাকমেল, নরেন্দ্রপুরে গ্রেফতার স্কুল শিক্ষিকা

Narendrapur Physical Assault: পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা দু’জনে। একজন থাকেন পঞ্চসায়র থানার এলাকায়। অন্যজন সার্ভেপার্ক থানা এলাকায়। ধৃত যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কলকাতা মেট্রোরেলের এক কর্মীর। যিনি নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা। অভিযুক্ত মহিলাই নিজের প্রেমিকের সঙ্গে নির্যাতিতার আলাপ করান। তিন জনেই মাঝেমধ্যে নানান জায়গায় ঘুরতে যেতেন ও খাওয়া দাওয়া করতেন।

Narendrapur Physical Assault: নিজের প্রেমিক আর বান্ধবীর উলঙ্গ ভিডিয়ো করে ব্ল্যাকমেল, নরেন্দ্রপুরে গ্রেফতার স্কুল শিক্ষিকা
অভিযুক্ত শিক্ষিকাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 06, 2024 | 12:49 PM
Share

নরেন্দ্রপুর: বেসরকারি স্কুলে পড়াতেন দুই শিক্ষিকা। সেখান থেকেই দু’জনের আলাপ। তারপর ঘনিষ্ঠতা বাড়ে উভয়ের মধ্যে। এর মধ্যে একজন আবার নিজের প্রেমিকের সঙ্গেও আলাপ পরিচয় করিয়ে দেন বান্ধবীর। কিন্তু তলে-তলে যে বান্ধবী ও তাঁর প্রেমিক এই চক্রান্ত করছে তা বুঝে উঠতে পারেননি। ফাঁকা ফ্ল্যাটে নিজের প্রেমিকের সঙ্গে বান্ধবীর অন্তরঙ্গ ভিডিয়ো তুলে বারংবার ব্ল্যাকমেলের অভিযোগ। শেষে পুলিশি তদন্তে গ্রেফতার প্রেমিক ও ‘গুণধর’ শিক্ষিকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা দু’জনে। একজন থাকেন পঞ্চসায়র থানার এলাকায়। অন্যজন সার্ভেপার্ক থানা এলাকায়। ধৃত যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কলকাতা মেট্রোরেলের এক কর্মীর। যিনি নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা। অভিযুক্ত মহিলাই নিজের প্রেমিকের সঙ্গে নির্যাতিতার আলাপ করান। তিন জনেই মাঝেমধ্যে নানান জায়গায় ঘুরতে যেতেন ও খাওয়া দাওয়া করতেন।

পুলিশ সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত যুবতীর ইন্ধনে নির্যাতিতার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করেন ওই যুবক। নির্যাতিতাও তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। জানা গিয়েছে, নির্যাতিতা বাড়িতে একাই থাকতেন। তার বাড়িতেই খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। ঘটনার দিন ওই যুবক এবং নির্যাতিতার বান্ধবী দুজনেই উপস্থিত ছিলেন। দুজনেই রাতে নির্যাতিতার বাড়িতে থেকে যাওয়ার পরিকল্পনা করেন। অভিযোগ, রাত্রিবেলা নির্যাতিতার সঙ্গে ওই যুবক শারীরিক সম্পর্কে লিপ্ত হন। আর গোটা ঘটনার ভিডিয়ো করেন যুবকের প্রেমিকা তথা নির্যাতিতার বান্ধবী। অভিযোগ, সেই ভিডিয়ো দেখিয়ে অভিযুক্তরা নির্যাতিতার কাছ থেকে ২০ লক্ষ টাকা নেন। এছাড়া সোনার গহনাও হাতিয়ে নেন বলে অভিযোগ।

নির্যাতিতা মহিলার দাবি, ২০ লক্ষ টাকা দেওয়ার পরেও ফের ব্ল্যাকমেল করে টাকা চাইতে থাকেন তাঁরা। এরপরই নরেন্দ্রপুর থানার পুলিশের দারস্থ হন নির্যাতিতা। ঘটনার তদন্তে নেমে দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা