AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Election 2026 Live: প্রথম দফার ২৪ ঘণ্টা আগে সাপ্লিমেন্টারি তালিকা কমিশনের, তৃণমূলে যোগ AJUP প্রার্থীর

| Updated on: Apr 22, 2026 | 11:33 AM
Share

West Bengal Assembly Elections 2026 Live News Updates in Bengali: ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ১৩৬ জন ভোটার প্রথম দফায় ভোট দিতে পারবেন। বুধবার ভোররাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে কমিশন। ইডির তলব পেয়ে অভিনেত্রী নুসরত জাহান সিজিও কমপ্লেক্সে যান এদিন। দ্বিতীয় দফার ভোট প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলির নেতা-নেত্রীরা। সবমিলিয়ে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

West Bengal Election 2026 Live: প্রথম দফার ২৪ ঘণ্টা আগে সাপ্লিমেন্টারি তালিকা কমিশনের, তৃণমূলে যোগ AJUP প্রার্থীর
প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়Image Credit: TV9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 22 Apr 2026 11:33 AM (IST)

    ইডি দফতরে নুসরত, সঙ্গে হাজির যশও

    ফ্ল্যাট প্রতারণা মামলায় নাম জড়িয়েছে নুসরতের। ইডির তলব (ED Summon) অভিনেত্রী-প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে (Nusrat Jahan)। আজ, বুধবার সকালে ইডি অফিসের উদ্দেশে রওনা দেন নুসরত। সকাল সাড়ে ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন প্রাক্তন তৃণমূল সাংসদ। তার সঙ্গে যশ দাশগুপ্তও রয়েছেন। ইডি যা যা নথি চেয়েছিল, সেই নথিও সঙ্গে করে এনেছেন নুসরত, এমনটাই খবর।

    বিস্তারিত পড়ুন: ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির নুসরত জাহান, কী কী চোখা প্রশ্নের মুখে পড়তে হবে?

  • 22 Apr 2026 10:48 AM (IST)

    Supplementary list: প্রথম দফার আগে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের

    • সংবিধানের ১৪২ ধারার ক্ষমতা প্রয়োগ করেছিল সুপ্রিম কোর্ট। জানিয়েছিল, ২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে ‘পাশ’ করবেন যাঁরা, তাঁরা প্রথম দফায় ভোট দিতে পারবেন।
    •  বুধবার ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ট্রাইব্যুনালে পাশ করা কতজন প্রথম দফায় ভোট দিতে পারবেন?
    • কমিশনের সাপ্লিমেন্টারি তালিকা বলছে, মাত্র ১৩৬ জনকে ট্রাইব্যুনালে পাশ হয়ে প্রথম দফায় ভোট দেওয়ার অধিকার পেলেন।
    • আবার ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের মধ্যে ২ জন ভোটার তালিকা থেকে বাদ গিয়েছেন।

    বিস্তারিত পড়ুন: ভোটের একদিন আগে ১৩৬ জনকে ভোটাধিকার দিল ট্রাইব্যুনাল, কত নাম বাদ পড়ল?

  • 22 Apr 2026 10:45 AM (IST)

    AJUP candidate joins TMC: শওকতের হাত ধরে তৃণমূলে AJUP প্রার্থী

    • ভোটের আগে হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টিতে (AJUP) ভাঙন। তৃণমূলে যোগ দিলেন AJUP প্রার্থী।
    • ভাঙড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন হুমায়ুনের দলের প্রার্থী ইসরাফিল মোল্লা।
    • আম জনতা উন্নয়ন পার্টির ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী ইসরাফিল মোল্লা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার হাত ধরে।
    • ভাঙড়ের নারায়ণপুর অঞ্চলের ঘোজেরমাঠ এলাকায় নির্বাচনী সভা থেকে শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে তিনি যোগদান করেন।

Live Assembly Election 2026 News Updates in Bengali: রাত পোহালেই বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ। ভোটারদের আস্থা বাড়াতে টহলদারি করছে কেন্দ্রীয় বাহিনী। এদিকে, বুধবার ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের নামের তালিকা প্রকাশ করল কমিশন। যাঁরা ট্রাইব্যুনালের কাছে ভোটাধিকার পেলেন, তাঁরা বৃহস্পতিবার প্রথম দফায় ভোট দেবেন। আজ (বুধবার) দিনভর রাজনৈতিক দলগুলি দ্বিতীয় দফার জন্য প্রচার শুরু করেছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একাধিক সভা রয়েছে। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

Published On - Apr 22,2026 10:37 AM

Follow Us
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা বেরতেই কমিশনকে নিশানা জয়প্রকাশের
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা বেরতেই কমিশনকে নিশানা জয়প্রকাশের
পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা, কলকাতার অবস্থা কী?
পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা, কলকাতার অবস্থা কী?
বেরনোর আগে কলকাতার রাস্তার হালহকিকত জেনে নিন
বেরনোর আগে কলকাতার রাস্তার হালহকিকত জেনে নিন
ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর
ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর
'কেউ চায় না বিজেপিকে, আমি বুঝে নিয়েছি'
'কেউ চায় না বিজেপিকে, আমি বুঝে নিয়েছি'
আরাবুলের গাড়িতে হামলা, পাল্টা ISF-কে দোষারোপ তৃণমূলের
আরাবুলের গাড়িতে হামলা, পাল্টা ISF-কে দোষারোপ তৃণমূলের
সৌজন্যের রাজনীতি! CPM নেতার পায়ে হাত দিয়ে প্রণাম TMC প্রার্থীর
সৌজন্যের রাজনীতি! CPM নেতার পায়ে হাত দিয়ে প্রণাম TMC প্রার্থীর