West Bengal News LIVE: মিছিল নিয়ে কোন খবর নেই, খবর পেলে ব্যবস্থা নেব: সিপি
West Bengal Breaking News Updates: এ দিকে, জ্ঞানেশ কুমার ইস্যুতে আজ মহানগরে মিছিলের ডাক মমতা তৃণমূলের। রাজাবাজার থেকে পার্ক-সার্কাস পর্যন্ত মিছিল হবে। তবে, সিপিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেখান থেকে মিছিল শুরু হবে, সেখানেই থামাতেই হবে। পুজোর মুখে কোনও রকম অশান্তি বরদাস্ত করা হবে না। আজ নজর থাকবে সেই দিকেও।

LIVE NEWS & UPDATES
-
মিছিল নিয়ে কোনও খবর আমাদের কাছে নেই: CP
রাজাবাজার থেকে পার্কসার্কস পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আজ মিছিল করবেন জ্ঞানেশ কুমার ইস্যুতে
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করতে বলেছেন
এবার এই নিয়ে মুখ খুললেন সিপি অজয় নন্দা
বললেন, “মিছিল নিয়ে কোনও খবর আমাদের কাছে নেই। কোনও মিছিল থাকলে সবটা ভাবা উচিত। আমরা ব্যবস্থা নেব। যানযট হবে, কিন্তু পুলিশ তো নিয়ম মেনে চলবে। কোনও খবর নেই, এলে দেখা হবে।”
-
পুজোয় ভিড় সামলাতে ২,৯৮৬ ক্যামেরায় নজরদারি! শিয়ালদহে অত্যাধুনিক ‘ওয়ার রুম’, দিল্লি থেকেও কড়া নজর
দুর্গাপুজোয় (Durga Puja 2026) ভিড় সামলাতে এবার প্রযুক্তিকেই হাতিয়ার করছে পূর্ব রেলের (Eastern Railway) শিয়ালদহ ডিভিশন (Sealdah Division)। পুজোর দিনগুলিতে ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই রেলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই এবার ২ হাজার ৯৮৬টি অত্যাধুনিক ক্যামেরার মাধ্যমে শিয়ালদহ ডিভিশনের ২০০টিরও বেশি স্টেশনে চলবে কড়া নজরদারি।
বিস্তারিত পড়ুন: Durga Puja Rail Security: পুজোয় ভিড় সামলাতে ২,৯৮৬ ক্যামেরায় নজরদারি! শিয়ালদহে অত্যাধুনিক ‘ওয়ার রুম’, দিল্লি থেকেও কড়া নজর
-
-
সুজিত বসুর জামিন খারিজ
একটা সময় ছিল রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Basu)-র ‘শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের’ দুর্গাপুজো ছিল কলকাতার অন্যতম সেরা পুজো। মহালয়ার আগে থেকে ঠাকুর দেখার জন্য উপচে পড়ত ভিড়। কিন্তু এবার সব অতীত। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন তিনি। জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই আবেদন খারিজ করেন। ফলত, এবারের দুর্গা পুজোয় জেলেই কাটাতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে।
বিস্তারিত পড়ুন: Calcutta High Court on Sujit Basu: এবারের পুজোয় জেলেই সুজিত, জামিন খারিজ কলকাতা হাইকোর্টের
-
বিকেল চারটেয় ইন্ডিয়া জোটের সাংসদদের চা চক্রের বৈঠক
আজ ফের বিকেল চারটেয় ইন্ডিয়া জোটের সাংসদদের চা চক্রের বৈঠকে নিজের বাসভবনে ডাকলেন রাহুল গান্ধী।
বৈঠকে ডাকা হয়েছে ইন্ডিয়া জোটের নেতৃত্ব, বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃত্ব, সিভিল সোসাইটিকেও।
বৈঠকের পর হতে পারে যৌথ সাংবাদিক বৈঠক।
গতকালই কংগ্রেসের তরফে দলীয় সাংসদদের পরবর্তী কর্মসূচি না জানানো পর্যন্ত দিল্লিতে থাকার নির্দেশ দেওয়া হয়।
সূত্রের খবর, এই বৈঠকে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে।
গতকাল সুপ্রিম কোর্ট অভিযানের পর মল্লিকার্জুন খারগের বাসভবনে একপ্রস্থ বৈঠক সেরেছেন ইন্ডিয়া জোটের নেতারা।
-
জ্ঞানেশ-ইস্যুতে দিল্লি অবরুদ্ধ করে ইন্ডি জোটের মিছিল, জোড়া FIR দায়ের
-
-
রাহুলের পিটিশন ভুলে ভরা, বকেয়া কোর্ট ফি-ও! জানাল সুপ্রিম কোর্ট
নয়া দিল্লি: ভোট চুরির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ ইন্ডিয়া জোটের একাধিক নেতা। পিটিশন ফাইল করা হয়েছে। তাতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু মামলা দায়ের করতেই বিপত্তি! বিরোধীদের যৌথ মামলার আবেদন নাকি ভুলে ভরা। ১৪টি ত্রুটি চিহ্নিত করেছে সুপ্রিম কোর্ট। এমনকী, কোর্ট ফি বাবদ ২২০ টাকা কম জমা দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
বিস্তারিত পড়ুন: Supreme Court: রাহুলের পিটিশন ভুলে ভরা, বকেয়া কোর্ট ফি-ও! জানাল সুপ্রিম কোর্ট
-
নয়া দিল্লি: ফের একবার দিল্লি পুলিশের হাতে আটক ককরোচ জনতা পার্টির তিন নেতা আশুতোষ রাঙ্কা,সৌরভ দাস ও আজিঙ্ক শিন্ডে। আটক করা হয়েছে ককরোচ জনতা পার্টির আরও একাধিক সদস্যদেরও। নিষেধাজ্ঞা জারির পরও মঙ্গলবার সকালে দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ দেখানোর চেষ্টা করছিলেন ‘ককরোচ জনতা পার্টির’ সদস্যরা। যন্তর-মন্তরে প্রবেশ করতেই দিল্লি পুলিশ আটক করে তাঁদের।
-
-
‘কাঁধ ধরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন’, রাহুলের বিরুদ্ধে বড় অভিযোগ মহিলা সাংবাদিকের, এবার প্রকাশ্যে আনলেন ঘটনার ভিডিয়ো
কংগ্রেস রাহুল গান্ধীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বিক্ষোভ কর্মসূচি চলাকালীন এক অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা দেওয়া এবং তাঁর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে। সোমবার থেকে এমনই অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছে বিজেপিকে। গতকাল থেকেই বিজেপির পোস্ট করা একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, হাসপাতালের বেডে শুয়ে ঘটনার বিবরণ দিচ্ছেন মহিলা সাংবাদিক। রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। এবার সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন খোদ ওই সাংবাদিক রিচা পরাশর।
বিস্তারিত পড়ুন: Rahul Gandhi: ‘কাঁধ ধরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন’, রাহুলের বিরুদ্ধে বড় অভিযোগ মহিলা সাংবাদিকের, এবার প্রকাশ্যে আনলেন ঘটনার ভিডিয়ো
-
মাঝে মধ্যে পার্ক-স্ট্রিটে টুকরে গ্যাংয়ের উৎপাত ছিল, মায়ের আগমনিতে শুদ্ধ হল: শুভেন্দু
কলকাতা: পার্ক স্ট্রিটে প্রথমবার শঙ্কুদেব পন্ডা দুর্গাপুজো করছেন। আর প্রথমবারের পুজোয় যে একটা অন্য আবেগ অনুভূতি থাকে তা বলার অপেক্ষা রাখে না। সোমবার রাতে তাঁরই পুজো উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও।
আজও জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে চলছে দিল্লিতে বিক্ষোভ। সকাল-সকালই আটক হয়েছেন সৌরভ দাস-আশুতোষ রাঙ্কারা। অন্য দিকে, কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যন্তর মন্তরে কোনও অবস্থান বা বিক্ষোভ করা যাবে না।
এ দিকে, জ্ঞানেশ কুমার ইস্যুতে আজ মহানগরে মিছিলের ডাক মমতা তৃণমূলের। রাজাবাজার থেকে পার্ক-সার্কাস পর্যন্ত মিছিল হবে। তবে, সিপিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেখান থেকে মিছিল শুরু হবে, সেখানেই থামাতেই হবে। পুজোর মুখে কোনও রকম অশান্তি বরদাস্ত করা হবে না। আজ নজর থাকবে সেই দিকেও।
পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখন বিভিন্ন মণ্ডপ উদ্বোধন করছেন। গতকাল অনেক রাত পর্যন্ত উদ্বোধনের পর আজও তাঁর পুজোর উদ্বোধন রয়েছে।
Published On - Oct 13,2026 10:46 AM
