AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal NEWS Live Updates: নেতাজির নামে সেবাকেন্দ্র, বিধানসভা ভিত্তিক সেবাকেন্দ্র করবেন বিধায়করা

| Edited By: | Updated on: Aug 13, 2026 | 1:55 PM
Share

NEWS Live Updates: জলপাইগুড়ি পৌরসভার ঋতব্রতপন্থী তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে কালীঘাট তৃণমূলের কাউন্সিলররা। এই নিয়ে দুই পক্ষের দড়ি টানাটানি শুরু হয়েছে। এদিক, হাওড়ার বালিতে মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। সব মিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

West Bengal NEWS Live Updates: নেতাজির নামে সেবাকেন্দ্র, বিধানসভা ভিত্তিক সেবাকেন্দ্র করবেন বিধায়করা
বিধানসভায় মুখ্যমন্ত্রীImage Credit: TV9 Bangla

কলকাতা: রাজ্যে পালাবদলের পর থেকে তৃণমূলের অন্দরে টানাপোড়েন কমছে না। ঋতব্রত শিবির আর কালীঘাট তৃণমূলের মধ্যে চাপানউতোর জারি রয়েছে। আবার রাজ্যের বিভিন্ন জায়গায় পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে তৃণমূলের। রাজ্যের একাধিক জায়গায় ভারী বৃষ্টিতে জনজীবন ব্যাহত হচ্ছে। সবমিলিয়ে রাজ্যের ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 12 Aug 2026 02:24 PM (IST)

    CM Suvendu Adhikari: নেতাজির নামে সেবাকেন্দ্র

    • নেতাজিকে সম্মান রাজ্য সরকারের।
    • নেতাজির নামে সেবাকেন্দ্র হচ্ছে।
    • নেতাজির সুভাষের নামে এলাকায় সেবাকেন্দ্র করবেন বিধায়করা: শুভেন্দু
    • পাশাপাশি বর্ষীয়ান প্রাক্তন বিধায়কদের প্রতি সরকারের দায়িত্ব আছে: শুভেন্দু
    • আগের সরকার সেই দায়িত্ব পালন করেনি: শুভেন্দু
    • প্রাক্তন MLA-দের চিকিৎসা ভাতা বেড়ে হচ্ছে ১০ হাজার টাকা: শুভেন্দু
    • প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুণ হচ্ছে: শুভেন্দু
  • 12 Aug 2026 12:46 PM (IST)

    Kestopur: গাড়ি চালানো শিখতে গিয়ে পুকুরে পড়লেন, মৃত্যু মহিলার

    • নতুন গাড়ি চালানো শিখছিলেন। মেয়েকে স্কুলে দিয়ে এসে সেই গাড়ি গ্য়ারেজ থেকে বের করতে গিয়েই দুর্ঘটনা। গাড়ি-সহ পুকুরে ডুবে মৃত্যু হল মহিলার। ঘটনাটি কলকাতার কেষ্টপুরের। মৃতের নাম সুমিত্রা দাস।  
    • জানা গিয়েছে, বুধবার সকাল পৌনে নটা নাগাদ কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিমের বাসিন্দা সুমিত্রা দাস তাঁর মেয়েকে স্কুটিতে করে স্কুলে দিয়ে আসেন। এরপর স্কুটিটি রেখে গাড়িটি গ্যারেজ থেকে বার করেন।
    • গাড়িটি বের করায় সময় আচমকা সামনের পুকুরের মাঝখানে চলে যায়। তবে বাঁচার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। জলে তলিয়ে যান ওই গৃহবধূ। কয়েকজন স্থানীয় বাসিন্দা জলে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু, তাঁকে উদ্ধার করতে পারেননি।

    বিস্তারিত পড়ুন: স্বামী নতুন গাড়ি কিনেছেন, চালানো শিখছিলেন স্ত্রী, মুহূর্তে সব শেষ

  • 12 Aug 2026 11:41 AM (IST)

    CM Suvendu Adhikari: মানুষকে গেরুয়া রঙের মাহাত্ম্য বোঝাতে হবে: শুভেন্দু

    • আদ্যাপীঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদ্যাপীঠে মায়ের পুজো দেন তিনি। গোসেবাও করেন।
    • কলকাতা সাংস্কৃতিক পীঠস্থানের সঙ্গেই আধ্যাত্মিক রাজধানী: শুভেন্দু
    • এই সরকার আধ্যাত্মিক জাগরণকে সম্পূর্ণ করতে সাহায্য করবে: শুভেন্দু
    • নতুন অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী
    • প্রত্যেকটা সনাতন প্রতিষ্ঠানের সেবার মানসিকতা রয়েছে: শুভেন্দু
    • আরজি কর কাণ্ডের মতো ঘটনা রুখতে প্রয়োজন আধ্যাত্মিক জাগরণ: শুভেন্দু
    • মানুষকে গেরুয়া রঙের মাহাত্ম্য বোঝাতে হবে: শুভেন্দু
  • 12 Aug 2026 11:13 AM (IST)

    Kolkata ISI agent: হাবড়া থেকে সন্দেহজনক ISI এজেন্ট গ্রেফতার

    • হাবড়া থেকে আবারও পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার এক। বুধবার সকালে বেঙ্গল এসটিএফের আধিকারিকরা তাকে গ্রেফতার করে।
    • জানা যাচ্ছে, ভারতের ভুয়ো পরিচয়পত্রে কলকাতার তপসিয়ার ঠিকানায় গিয়েছিল ওই ব্যক্তি। নাম রানা রউফ।
    • পাকিস্তানের ফয়জলাবাদের বাসিন্দা রানা। ISI- এজেন্ট সন্দেহে বনগাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন: পাকিস্তানের ফয়জলাবাদ টু তপসিয়া! বাংলা থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার আরও এক

  • 12 Aug 2026 10:28 AM (IST)

    Sabyasachi Dutta: সব্যসাচীর ১৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৪ কোটি টাকা ফ্রিজ করল ইডি

    • তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু, সেই তোলাবাজির জাল যে কতটা বিস্তৃত ছিল, তদন্ত এগোতেই অবাক হচ্ছেন তদন্তকারীরাও।
    • শুধু তাই নয়, তোলাবাজির টাকাকে সাদা করতেও অভিনব পন্থা নিয়েছিলেন ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্ত।
    •  এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র বক্তব্য, কালো টাকাকে সাদা করতে ভারতীয় মুদ্রাকে মার্কিন ডলারে বদলে নিয়েছিলেন ধৃত তৃণমূল নেতা।
    •  সব্যসাচীর তোলাবাজির কোটি কোটি টাকাও ফ্রিজ করল ইডি।

    বিস্তারিত পড়ুন: সব্যসাচীর তোলাবাজির কালো টাকা সাদা হত কীভাবে? মার্কিন ডলারেই লুকিয়ে রহস্য

  • 12 Aug 2026 10:26 AM (IST)

    Weather Update: আজ কোন কোন জেলা বৃষ্টিতে ভাসবে?

    • আবারও নিম্নচাপের ভ্রুকুটি । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে নিম্নচাপের জন্ম হয়েছে।
    •  আরও শক্তি বাড়িয়ে রাজ্যের কাছে আসবে নিম্নচাপ।  নিম্নচাপের প্রভাবে ১৫ অগাস্ট পর্যন্ত সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
    • এ ক’দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, পাশ্ববর্তী এলাকা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

    বিস্তারিত পড়ুন: আবারও নিম্নচাপ! আজ থেকে ভাসবে এই এই এলাকা…

  • 12 Aug 2026 10:24 AM (IST)

    Jalpaiguri: ফুটবল খেলে বাড়ি ফিরেই মৃত্যু কিশোরের

    • ফুটবল খেলতে গিয়ে বুকে আঘাত পেয়েছিল। বাড়ি ফিরেই সব শেষ।
    • মৃত্যু হল এক ১৪ বছরের কিশোর ফুটবল খেলোয়াড়ের। ঘটনাটি জলপাইগুড়ির ধূপগুড়ির।
    •  মৃত কিশোরের নাম হিমাদ্রি দাস সরকার। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

    বিস্তারিত পড়ুন: ফুটবল খেলে বাড়ি ফিরে স্নান করেছিল কিশোর, তারপরই কান ফাটানো আর্তনাদ, কিছু বোঝার আগে সব শেষ

  • 12 Aug 2026 10:22 AM (IST)

    Swarup Biswas: সব মামলাতেই জামিন নিশ্চিত স্বরূপের

    • প্রতারণা, তোলাবাজি সংক্রান্ত ৪টি মামলাতেই জামিন নিশ্চিত হল স্বরূপ বিশ্বাসের।
    • রিজেন্ট পার্ক থানার দুটি মামলায় আগেই জামিন পেয়েছিলেন। মঙ্গলবার নিউ আলিপুর থানার দুটি মামলায় জামিনের শর্ত পূরণ করেন স্বরূপের আইনজীবী।
    • জেল থেকে মুক্তি পেয়েছেন আগেই। এবার জামিন নিশ্চিত হল স্বরূপের।
  • 12 Aug 2026 10:20 AM (IST)

    Howrah: বালিতে সাতসকালে মহিলার হার ছিনতাই

    • প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। রোজই বের হন। বুধবার সকালেও একই গতিতে  রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
    • খুব একটা বেশি তাড়াতাড়ি হাঁটেন না তিনি। পিছন থেকে হঠাৎ করেই কাকিমা বলে ডাক।
    • আকস্মিক ডাকে তিনি সাড়াও দেন। পিছন ঘুরতেই সর্বনাশ। গলার হার টেনে ছিঁড়ে চম্পট দুষ্কৃতীদের।
    • রীতিমতোয় গলা কেটে যায় মহিলার। সাতসকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিতে।

    বিস্তারিত পড়ুন: সাতসকালে ‘কাকিমা’ ডাক শুনেই রাস্তায় পিছন ঘোরেন…. সর্বনাশ হয়ে গেল এই বৃদ্ধার

  • 12 Aug 2026 10:13 AM (IST)

    Health Minister: অসুস্থ ছাত্রীদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

    • মঙ্গলবার রাতে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে অসুস্থ ছাত্রীদের দেখতে আসেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
    • অসুস্থ ছাত্রীদের দেখে বেরিয়ে তিনি জানান, মোট ৩৩ জন ভর্তি হয়েছিল। মঙ্গলবার নতুন করে বেশ কয়েকজন ভর্তি হয়েছে। যাদের মধ্যে ১৬ জনকে ছেড়ে দেওয়া হয়। ১৭ জন এই মুহূর্তে ভর্তি রয়েছে। তার মধ্যে ৬ জনের ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ পাওয়া গিয়েছে।
    • আশঙ্কা করা হচ্ছে, বাকিদেরও রক্তপরীক্ষার রিপোর্ট আসলে ইনফ্লুয়েঞ্জার প্রমাণ পাওয়া যাবে। যারা ভর্তি রয়েছে, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাদের মাঝেমধ্যে জ্বর আসছে বলে জানা গিয়েছে।
    • এদের মধ্যে বেশ কয়েকজনের আগে থেকে জ্বর আসছিল। যদিও ইনফ্লুয়েঞ্জা,সংক্রমণ রোগ। কিন্তু করোনার মতো ঘাতক নয়।
    • মনে করা হচ্ছে, হস্টেলে কেউ ইনফ্লুয়েঞ্জা সংক্রমিত হয়েছিল। সেখান থেকেই বাকিরা সংক্রমিত হয়েছে।
  • 12 Aug 2026 10:09 AM (IST)

    West Bengal assembly: আজ বিধানসভার বিশেষ অধিবেশন, পেশ হবে একাধিক বিল

    • আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন হচ্ছে।
    • এদিন বিধানসভায় একাধিক বিল পেশ হবে বলে জানা গিয়েছে। কলকাতা ও হাওড়া পৌরনিগমে ওয়ার্ড বৃদ্ধি নিয়ে বিল পেশ হবে।
    • কলকাতা পৌরনিগমের ওয়ার্ড সংখ্যা বর্তমানে ১৪৪। তা বেড়ে হতে চলেছে ২০৯টি।
    • হাওড়ায় বাড়ছে ১৮টি ওয়ার্ড। হাওড়া পৌরনিগমে বর্তমানে ওয়ার্ড সংখ্যা ৫০। যা বেড়ে হতে চলেছে ৬৮টি।
    •  

      আজ বিধানসভার অধিবেশনের শুরুতে হাওড়া পৌরনিগম নিয়ে পুরনো বিল প্রত্যাহার করা হবে।

Published On - Aug 12,2026 10:02 AM

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ