West Bengal LIVE Update: ‘নিয়োগ নিয়ে খুব বদনাম হয়ে গেছে রাজ্যের, বাঙালি তো খারাপ লাগে’
21 July LIVE: ১৫ বছর পর আজ অভিনব ২১ জুলাই দেখবে বাংলা। এক মঞ্চে নয়, তিন মঞ্চে পালিত হবে ২১ জুলাইয়ের 'শহিদ দিবস'। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এবার 'একুশ' পালন করছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির। পালন করছে কংগ্রেসও। শহরের তিন জায়গায় মঞ্চ। ইতিমধ্যেই পৌঁছতে শুরু করেন অনেকে।

LIVE NEWS & UPDATES
-
Kalyan Banerjee: ঋতব্রতদের এক্সপায়ারি ডেট বেঁধে দিলেন কল্যাণ
২১ জুলাইয়ের মঞ্চ থেকে ঋতব্রতদের (Ritbrata Banerjee) এক্সপায়ারি ডেট বেঁধে দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। স্পষ্ট জানিয়ে দেন, ২০২৯ সালই ঋতব্রত শিবিরের বিধায়কদের এক্সপায়ারি ডেট। তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। একইসঙ্গে, বিড়লা তারামণ্ডলের শহিদ দিবসের মঞ্চ থেকে কল্যাণের (Kalyan Attacks Ritabrata) স্পষ্ট বার্তা, মমতা ছাড়া তৃণমূল হয় না। কর্মীরাই আগামী দিনে নেতা তৈরি করবে।
বিস্তারিত পড়ুন
-
Mamata Banerjee: প্রয়োজন হলে দিল্লি যাবেন মমতা
- দরকারে ককরোচের আন্দোলনে আমি নিজেও যাব। সমর্থন আগেও ছিল: মমতা।
- বাংলায় ইন্ডিয়া জোট করে লড়াই হবে। আগামী দিনে ঘর ছেড়ে বেরিয়ে আসুন: মমতা।
- ইনডোর আউট ডোর প্রসঙ্গ তুললেন মমতা। কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরির দিনগুলো মনে করালেন।
- প্রতীক চলে আবার নতুন প্রতীক নিয়ে লড়াইয়ের ইঙ্গিত দিলেন মমতা ।
-
-
Madan Mitra: মমতাকে চ্যালেঞ্জ মদনের
- ঋত-শিবিরের তরফে যে ২১ জুলাইয়ের সভার আয়োজন করা হয়েছিল, সেখানেই এদিন বক্তব্য রাখেন মদন মিত্র। শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে মদন বলেন, “আপনাকে কোটি কোটি সেলাম। আমি না থাকলে তৃণমূল এই চেহারা পেত না।” কার্যত মমতা বন্দ্যোপাধ্য়ায়কে এদিন চ্যালেঞ্জ করেন মদন মিত্র।
- তিনি আরও বলেন, “খোলাখুলি শুনুন। আমি অন্য কাউকে নয়। মমতাকে বলছি, অভিষেক এক ঘণ্টা টাইম দিয়েছে। আপনাকে এক মাস সময় দিচ্ছি। অভিষেকের হাত ছেড়ে এই ছেলেদের হাত ধরুন। আপনার পার্টি এটা, অভিষেকের পার্টি নয়।”
-
Mamata Banerjee: পাশবালিশ না হয়ে সরাসরি বিজেপি করুন: মমতা
- প্রাণ দিয়ে লড়াই করবেন তৃণমূলকর্মীরা: মমতা।
- ওঁরা সব ভেঙে তছনছ করে দিতে চেয়েছিল: মমতা।
- আমি কাউকে টিকিট কেটে দিতে পারিনি, কাউকে বাস দিতে পারিনি। ক্ষমা চাইছি: মমতা।
- যাদের যাওয়ার, তারা যান বিজেপিতে, বিজেপির পাশবালিশ না হয়ে, সরাসরি বিজেপি করুন: মমতা।
-
Firhad Hakim: ‘রক্ত বড় না ভক্ত বড়? কবে আসবেন রক্তের সম্পর্ক ছেড়ে?’
- ধন্যবাদ জানাই বর্তমান মুখ্যমন্ত্রীকে, যিনি কমিশনের ফাইল সামনে আনলেন: ববি হাকিম।
- আমরা মমতার নেতৃত্বে লড়াই করেছি। কিন্তু রক্ত বড় না ভক্ত বড়? কবে আসবেন রক্তের সম্পর্ক ছেড়ে: ববি হাকিম।
-
-
Rajeev Kumar: বিড়লা তারামণ্ডলে কালীঘাট তৃণমূলের মঞ্চে রাজীব কুমার
- তাঁর অবস্থান কী? তৃণমূল যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, তখন তাঁকে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।
- রাজ্যে পালাবদলের পর থেকে তৃণমূলের কোনও কর্মসূচিতেও দেখে যায়নি তাঁকে। ফলে জল্পনা আরও বাড়ে।
- তৃণমূলের শহিদ দিবসে সব জল্পনার অবসান ঘটালেন রাজ্যসভার সাংসদ রাজীব কুমার। মঙ্গলবার শহিদ দিবস পালনে তিনি পৌঁছে গেলেন বিড়লা তারামণ্ডলে।
বিস্তারিত পড়ুন: জল্পনায় জল ঢেলে মমতার মঞ্চে রাজ্যসভার সাংসদ রাজীব কুমার
-
21 July: মমতা ছাড়া জনতা হয় না: কল্যাণ
- তারামণ্ডলের সামনের সভা থেকে ঋত-শিবিরকে তীব্র কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সাংসদ বলেন, ‘ওই বিধায়কদের এক্সপায়ারি ডেট ২০২৯।’
-
যারা চলে গিয়েছে, তাতে কোনও অসুবিধা নেই। কর্মীদের প্রাণ মমতা। মমতা ছাড়া বিরোধী দলনেতা হয় না। মমতা ছাড়া জনতা হয় না: কল্যাণ।
-
-
Kalighat: মমতার বাড়ির গলিতে বাইক বাহিনীর অভিযোগ
- কিছুক্ষণের মধ্যেই সভায় যাওয়ার উদ্দেশে বেরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তাঁর বাড়ির গলিতে দেখা গেল বাইক বাহিনী।
- জয় শ্রীরাম স্লোগান দিতে দিয়ে বাইক বাহিনী মমতার বাড়ির সামনে পৌঁছে যায় বলে অভিযোগ। পুলিশ ওই বাহিনীকে আটকে দেয়।
-
Suvendu Adhikari: রাজ্যে ৫০টি AC বাস
- রাজ্যে ৫০টি এসি বাস উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
- সরকারি বাসের অভাব মেটাতে পদক্ষেপ রাজ্যের
- মুখ্যমন্ত্রী বললেন, “কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কাজ করলে পরিবহনে গতি আসবে”
- পরিবহণ ব্যবস্থা রাজ্যের আয় বাড়াতে সাহায্য করবে: শুভেন্দু
- রাজ্যের ঘাড়ে ৮ লক্ষ কোটির বোঝা চাপিয়ে গিয়েছে: শুভেন্দু
- CNG ও EV-র ব্যবহার বৃদ্ধিতে গুরুত্ব দিয়েছে নতুন সরকার: শুভেন্দু
- EV চার্জিং স্টেশন বাড়ানো হবে, চেষ্টা চলছে: শুভেন্দু
- রাজ্যে আরও বেশ কিছু বিদ্যুৎচালিত বাস নামবে: শুভেন্দু
- মহিলাদের জন্য বাসে এবার গোলাপি আসন: শুভেন্দু
- দেশের ১৭তম রাজ্য হিসাবে বাংলা ওয়াটার মেট্রোয় যুক্ত হচ্ছে: শুভেন্দু
-
Kunal Ghosh: ২১-এর মঞ্চ থেকে কর্মীদের বার্তা কুণাল ঘোষের
- বিড়লা তারামণ্ডলের সামনে মমতাপন্থী তৃণমূলের সভা থেকে কর্মীদের বার্তা দিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ।
- যারা তৃণমূলের প্রতীকে জিতে ওখানে (ঋত-শিবিরে) গিয়েছেন, তাঁরা এখনও এলাকায় যেতে পারেননি। কর্মীদের পাশে দাঁড়াতে পারেননি: কুণাল।
- কাল রাতে মঞ্চ ভেঙেছে। মাইকের তার কেটে দিয়েছে। এভাবে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দমিয়ে রাখা যাবে না: কুণাল।
- মমতা বন্দ্যোপাধ্য়ায় সারারাত রাস্তায় বসে পাহারা দিয়েছেন। আমাদের নেত্রী একজনই। মমতা দি আমাদের দল, মমতা দি আমাদের প্রতীক। বাকি কারও কোনও জায়গা নেই: কুণাল।
-
21 July: মমতা, অভিষেক, মণীশ গুপ্তের বিরুদ্ধে এফআইআর করতে চায় শহিদ পরিবার
- কমিশনের রিপোর্ট চেপে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR করবেন, জানালেন বরানগরের শহিদ বিশ্বনাথ রায়ের ছেলে রাজীব রায়।
- সকাল থেকেই কোনও তৃণমূল নেতাকে মালা দিতে দিচ্ছেন না তিনি। ফিরিয়ে দিচ্ছেন শহিদের পুত্র রাজীব রায়।
-
21 July-NCPI: রাজঘাটে ২১ জুলাই পালন কাকলি-সুদীপদের
- রাজঘাটে ২১ জুলাই পালন করবেন ২০ জন এনসিপিআই সাংসদ।
-
এই সাংসদদের সংসদীয় এলাকায় যে কর্মীরা আছেন তাঁদের ২১ জুলাই নিয়ে ভিন্ন আবেগ আছে। তাঁদের সেই আবেগকে সম্মান দিতেই এনসিপিআই সাংসদদের এই শহিদ স্মরণ।
-
Dilip Ghosh on 21 July: অনুষ্ঠান করারই ক্ষমতা নেই, বানচাল করব কেন?: দিলীপ ঘোষ
- ২১ জুলাই সকালে দিলীপ ঘোষ বলেন, “দলে লোকই নেই। উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) একা ছিলেন, একাই আছেন। মাঝে যে ১৫ বছর বাংলাকে পিছিয়ে দিয়েছেন। তার উত্তর দিতে হবে।”
- মমতা বন্দ্যোপাধ্যায় সভা বানচাল করার অভিযোগ তুলেছেন। তার উত্তরে দিলীপ ঘোষ বলেন, “অনুষ্ঠান করার ক্ষমতা নেই, বানচাল করব কেন। বিজেপি বলেই অনুমতি দিয়েছে, সুরক্ষা দিয়েছে। অন্য কোনও সরকার হলে দেশ ছেড়ে চলে যেতে হত।”
-
Congress-21 July: তৃণমূল নয়, জঙ্গলমহল থেকে কলকাতার পথে কংগ্রেস সমর্থকরা
- ঝাড়গ্রাম থেকে একুশে জুলাই পালনে কলকাতার উদ্দেশে রওনা হলেন জাতীয় কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। তবে অতীতের তুলনায় যাত্রার জন্য ব্যবহৃত গাড়ির সংখ্যা এবার অনেকটাই কম।
- একসময় যে জঙ্গলমহল থেকে ২১ জুলাইয়ের জনসভায় যোগ দিতে কাতারে কাতারে তৃণমূল কর্মী-সমর্থকরা কলকাতায় হতেন। আজ যেন সেখানে একেবারে উল্টো ছবি।
- তৃণমূল কর্মী-সমর্থকদের বদলে জঙ্গলমহলে এবার জাতীয় কংগ্রেসের কর্মী-সমর্থকদেরই কলকাতার পথে নামতে দেখা যাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, জঙ্গলমহলের এই পরিবর্তিত ছবি স্থানীয় রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
-
Mamata-21 July: রাতভর মঞ্চ পাহারা মমতার
- কালীঘাট তৃণমূলের মঞ্চে হামলার অভিযোগ উঠল সোমবার রাতেই। মঞ্চ ভাঙচুরের অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
-
মঞ্চ পাহারা দিতে রাতভর বিড়লা তারামণ্ডল চত্বরেই কাটালেন তৃণমূল নেত্রী। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। দফায় দফায় মঞ্চ পাহারা দেন তাঁরা।
-
সভাস্থলে দাঁড়িয়ে আবারও বিজেপিকেই নিশানা করেন মমতা। তিনি বলেন, “চারিদিকে আমাদের মঞ্চ ভাঙা হচ্ছে। বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছিল। পোস্টার-ব্যানার যা ছিল, সব ছিঁড়ে ফেলা হয়েছে। বিজেপির ৬০- ৬৫ জন বাইক নিয়ে এসেছে। যাঁদের নেতৃত্ব দিয়েছেন এক ক্রিমিনাল, কোর্টের অর্ডারে যিনি বাইরে আছেন।”
২১-এ এবার বদলে যাওয়া ছবি। গত ১৫ বছর ধরে ২১ জুলাই এক অঘোষিত ছুটির চেহারা নিয়েছিল। জেলা থেকে কলকাতায় আসত সমর্থক বোঝাই বাস। আকর্ষণের কেন্দ্রে থাকত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা। মঞ্চে থাকতেন প্রথম সারির নেতা-মন্ত্রী থেকে তারকারা। আর এবার অন্য ছবি।
মেয়ো রোডে ‘শহিদ দিবস’ পালন করছে ঋতব্রত শিবির। মঞ্চে থাকবেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মদন মিত্রের মতো বর্ষীয়ান নেতারা। থাকবেন অনুব্রত মণ্ডল। অন্যদিকে, কালীঘাট-তৃণমূলের সভা হচ্ছে বিড়লা তারামণ্ডলের সামনে। সেখানে মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ তুলে রাতেই পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। রাতভর সেখানেই বসেছিলেন তিনি।
Published On - Jul 21,2026 9:03 AM
