West Bengal NEWS Highlight updates: সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা, সিআইডি তল্লাশি নিয়ে হাইকোর্টে তৃণমূল
Bengal Political News Highlights: বিধায়কদের সই জালকাণ্ডে সিআইডির তৃতীয় তলব এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার তাঁর বিরুদ্ধে ডায়মন্ড হারবারে এফআইআর দায়ের হয়েছে। গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। আবার জয়নগরে জমি সংক্রান্ত বিবাদের জেরে মাছ ব্যবসায়ীকে খুনের অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে। সবমিলিয়ে ঘটনা ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

কলকাতা: রাজ্যে পালাবদলের পর থেকে তৃণমূলের অন্দরে ডামাডোল জারি। বিধায়ক ও সাংসদরা দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। আবার বিভিন্ন অভিযোগে একের পর এক তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রী গ্রেফতার হয়েছেন। সাধারণ মানুষ তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের লক্ষ্য করে ঢিল ছোড়া হচ্ছে। আবার বাংলায় সরকার গঠনের পর থেকে পর পর নানা পদক্ষেপ করছে বিজেপি। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
-
বিজেপিতে যাচ্ছেন সুস্মিতা?
- তৃণমূল কংগ্রেস ছাড়লেন সুস্মিতা দেব। দলের সঙ্গে আগেই দূরত্ব বাড়িয়েছিলেন। আজ, বুধবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।
- এই খবর প্রকাশ্যে আসার পরই সামনে এসেছে আরেকটি ছবি। তারপরই জল্পনা তৈরি হয়েছে দলবদলের। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা গিয়েছে সুস্মিতা দেবকে।
- তবে কি বিজেপিতেই নাম লেখাচ্ছেন সুস্মিতা?
বিস্তারিত পড়ুন: Sushmita Dev BJP Joining Rumours: সাংসদ পদ ছাড়ার পরই সুস্মিতা দেখা করলেন অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে, তবে কি বিজেপিতে যাচ্ছেন?
-
রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা
- তৃণমূল কংগ্রেসে আরও এক ধাক্কা। এবার ইস্তফা দিলেন সুস্মিতা দেব (Sushmita Dev)।
- রাজ্যসভার সাংসদ পদ থেকে তিনি ইস্তফা দিলেন।
- এই নিয়ে এক সপ্তাহে দ্বিতীয় ইস্তফা তৃণমূল সাংসদদের। এর আগে সুখেন্দু শেখর রায়(Sukhendu Sekhar Roy)-ও রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবার সাংসদ পদ ছাড়লেন সুস্মিতাও।
-
-
CID Raid on TMC Office: সিআইডি-র তল্লাশি নিয়ে এবার হাইকোর্ট তৃণমূল
- বিধায়কদের সই জালকাণ্ডে গতকাল হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছিল সিআইডি।
- ওই তল্লাশি নিয়ে এবার সিআইডির বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল।
- বুধবার হাইকোর্টে মামলার আবেদন করেন তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
বিস্তারিত পড়ুন: CID-র বিরুদ্ধে ঠিক কী অভিযোগ তুলে হাইকোর্টে ছুটল তৃণমূল?
-
Abhishek Banerjee: ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে FIR
- বিধায়কদের সই জালকাণ্ডে সিআইডি-র একের পর এক সমন এড়িয়ে যাচ্ছেন তিনি। এরই মধ্যে আরও বিপাকে পড়লেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- এবার তাঁর বিরুদ্ধে ডায়মন্ড হারবারেরই দায়ের হল এফআইআর।
- অভিষেক, জাহাঙ্গির খান-সহ ৪০ জনের বেশি তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি।
- বিজেপি নেতার বক্তব্য, সাড়ে ৭ বছর আগে অভিষেকের নির্দেশে তাঁর উপর প্রাণঘাতী হামলা হয়েছিল। এবার পুলিশ উপযুক্ত পদক্ষেপ করবে বলে তিনি আশাবাদী।
বিস্তারিত পড়ুন: পদে পদে বিপদ অভিষেকের, এবার ডায়মন্ড হারবারেই দায়ের FIR, উঠল মারাত্মক অভিযোগ
-
Jaynagar: জয়নগরে জমি সংক্রান্ত বিবাদের জেরে মাছ ব্যবসায়ীকে খুনের অভিযোগ
- রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাছ ব্যবসায়ীকে খুনের অভিযোগ। মৃতের নাম দুধকুমার বৈদ্য(৪০)।
- ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে।
- মাছ ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে তাঁর খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে।
- জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিবাদ ছিল দুই পরিবারের মধ্যে। পেশায় মাছ ব্যবসায়ী দুধকুমার বৈদ্য মঙ্গলবার রাতে বহড়ু বাজার থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, বাড়ি থেকে কিছুটা দূরে অন্ধকার রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা।
-
-
BJP: বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় বিজেপি কর্মীর মৃত্যু, আহত আরও ২
- পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ বিজেপি কর্মীর। গতকাল রাতে বাঁকুড়ার ইন্দাস থানার রসুলপুর বিএড কলেজের সামনে লরির ধাক্কায় ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়।
- পুলিশ জানিয়েছে মৃতের নাম তপন ঘোষ। ঘটনায় গুরুতর জখম হয়েছে আরও ২ জন।
- ঘটনার সঠিক তদন্তের দাবিতে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
-
Fire: আলিপুরে জেলাশাসকের অফিসে আগুন
- আলিপুরে জেলাশাসকের অফিসে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।
- বিল্ডিংয়ের চারতলায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
- কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।
- এই প্রশাসনিক বিল্ডিংয়ে রঙের কাজ করছিলেন কয়েকজন রংমিস্ত্রি।
- দড়ি ধরে ঝুলে কয়েকজন নিচে নামেন।
- তিনজন ছাদের উপরে আটকে রয়েছেন।
- আগুন নেভানোর চেষ্টা করছে দমকল।
-
Councillor Aide arrested: কলকাতা পৌরনিগমের কাউন্সিলর সুশান্তে সহযোগী গ্রেফতার
- কলকাতা পৌরনিগমের কাউন্সিলর সুশান্ত ঘোষের সহযোগী সুজিত কুমার ওরফে বচ্চনকে গ্রেফতার করল পুলিশ।
- কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে আনন্দপুর থানা।
- এখনও পলাতক তৃণমূল কাউন্সিলর সুশান্ত।
- এর আগে সুশান্তর গাড়ির চালককে ওড়িশার বেলদা সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে।
Published On - Jun 10,2026 10:16 AM
