West Bengal NEWS Highlights Update: হাট্টিমাটিম টিম, অরূপের মাথায় ডিম? কী হল দেখুন
West Bengal news live update: আজ আবার বিধানসভার বিরোধী দলনেতা কে হবেন সেই নিয়ে মামলার রায়দান কলকাতা হাইকোর্টে। বুধবারই শুনানি শেষ হয়েছিল। আজ হবে রায়দান। এ দিকে অব্যাহত রয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীদের গ্রেফতারি। বুধবার গ্রেফতার হয়েছেন উদয়ন গুহ। গ্রেফতার হয়েছেন সুশান্ত ঘোষ। আজ নজর থাকবে এই সংক্রান্ত সব খবরে

পালাবদলের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় রাজ্যপাল আরএন রবির বক্তৃতা দিয়ে শুরু হবে অধিবেশন। থাকবেন মুখ্যমন্ত্রী সহ বিধানসভার সদস্যরা।
আজ আবার বিধানসভার বিরোধী দলনেতা কে হবেন সেই নিয়ে মামলার রায়দান কলকাতা হাইকোর্টে। বুধবারই শুনানি শেষ হয়েছিল। আজ হবে রায়দান।
এ দিকে অব্যাহত রয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীদের গ্রেফতারি। বুধবার গ্রেফতার হয়েছেন উদয়ন গুহ। গ্রেফতার হয়েছেন সুশান্ত ঘোষ। আজ নজর থাকবে এই সংক্রান্ত সব খবরে
LIVE NEWS & UPDATES
-
কয়লা পাচার মামলায় গ্রেফতার বুদবুদ থানার প্রাক্তন ওসি
কয়লা পাচার মামলায় গ্রেফতার রাজ্য পুলিশের অফিসার মনোরঞ্জন মণ্ডল। মনোরঞ্জন বুদবুদ থানার প্রাক্তন ওসি। দীর্ঘদিন ধরেই মনোরঞ্জনকে খুঁজছিল ইডি। আজ হাজিরা দিতেই তদন্তে সহযোগিতা না করায় গ্রেফতার।
-
মমতার নিরাপত্তা নিয়ে কী বলছেন শুভেন্দু?
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে তা একেবারেই ঠিক নয়। জেড প্লাস নিরাপত্তা যা পেতেন। তাই পাচ্ছেন। সেখানে কোনও বদল হয়নি। নিরাপত্তা রক্ষীর সংখ্যা কমানো হয়নি।”
- “প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তারক্ষীও স্থায়ী নয়। আমার পিএসওরাও স্থায়ী নয়। বদল হয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তির কথা বলা হয়েছে। কিন্তু সরকারি কাজে সরকারি ব্যবস্থায় নিজের ইচ্ছামতো পছন্দের লোক পাওয়া যায় না।”
-
-
Arup Biswas: অরূপ বিশ্বাস বেরতেই ধুন্ধুমার পরিস্থিতি
বাইরে ডিম হাতে প্রস্তুতি ছিল। তার মধ্যেই অরূপ বিশ্বাসকে বের করে তোলা হল গাড়িতে। বৃহস্পতিবার সন্ধ্যায় আলিপুর আদালত থেকে প্রাক্তন মন্ত্রীকে বের করার সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল আদালত চত্বরে। অরূপ বেরতেই তাঁকে লক্ষ্য করে পরপর ডিম ছোড়া হয়। আইনজীবীর চেম্বারের জানালার কাচ ভেঙে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয় ওই চেম্বারের আলো। পুলিশ নিয়ে গিয়ে বের করা হয় অরূপকে।
-
ট্রাফিক নিয়ন্ত্রণে কোনও সমস্যা নেই যোগ দিবসে
আন্তর্জাতিক যোগ দিবসে ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে সমস্যা হবে না, জানিয়ে দিল প্রশাসন। নিটের পরীক্ষায় পরীক্ষার্থীদের সমস্যা হবে না। কারণ পুরো অনুষ্ঠান সকাল ৮-৮:৩০এর মধ্যেই শেষ হয়ে যাবে। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। ২০ জুন কলকাতার আকাশে উড়বে ৩ হাজার ড্রোন। ২১ জুন বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। যোগ দিবস বাংলাতে পালন করবেন তিনিও। ২১ জুন রেড রোডে হবে যোগ প্রদর্শনী।
-
২০ জুন কলকাতার আকাশে উড়বে ৩ হাজার ড্রোন
২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। ২০ জুন কলকাতার আকাশে উড়বে ৩ হাজার ড্রোন। ২১ জুন বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। যোগ দিবস বাংলাতে পালন করবেন তিনিও। ২১ জুন রেড রোডে হবে যোগ প্রদর্শনী।
-
-
যোগ দিবস উপলক্ষে ৩ দিনের ইভেন্ট
- আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তিন দিনের ইভেন্টের আয়োজন করা হয়েছে।
- ১৯ তারিখ ১১ টা জায়গায় ম্যারাথন হবে। ২ কিমি করে প্রতিটা। দৌড় সে ধ্যান তাক। কেএমসি থেকে রাইটার্স অবধি ম্যারাথনে অংশ নেবেন মুখ্যমন্ত্রী।
- ২০ তারিখ যোগ কার্নিভাল হবে। মিলেনিয়াম পার্ক, প্রিন্সেপ ঘাটে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ড্রোন শো হবে। সন্ধে ৬টা থেকে রাত ১০টা অবধি হবে।
- কলকাতার ৪৫টা আলাদা জায়গায় এলসিডি স্ক্রিন করা হবে। যেখানে যোগ দিবস দেখানো হবে। ২০ তারিখের ড্রোন শো-ও দেখানো হবে।
- যোগ দিবস পালিত হবে ৪২টা পার্কে ২১ তারিখ।
- সকাল ৬টা থেকে শুরু হবে ২ কিমি ম্যারাথন। তারপর ধ্যান করা হবে। স্পেশাল- কেএমসি থেকে বেন্টিংক স্ট্রিট, বিবি গাঙ্গুলী স্ট্রিট হয়ে রাইটার্স যাবে। মুখ্যমন্ত্রী অংশ নেবেন এখানে।
-
Udayan Guha: উদয়নের ওপর ডিম-বর্ষণ
- এবার উদয়নের ওপর ডিম-বর্ষণ। দিনহাটা মহকুমা আদালতে পেশ করার সময়েই উদয়নকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ
- হেলমেট পরে আনা হয় উদয়নকে। তাতে মাথা বাঁচে, কিন্তু গায়ে পড়ে ডিম।
- কেবল ডিম নয়, প্রিজন ভ্যান করে করে ছোড়া হয় নর্দমার পাক।
- ডিমে মাখামাখি উদয়নকে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে।
- উদয়নের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারা। ৭ দিনের পুলিশ হেফাজত দিল আদালত।
-
‘পরিবারের কাছেই সুরক্ষিত নন মমতা’, বিস্ফোরক দাবি অগ্নিমিত্রার
নিজের বাড়িতেই নিরাপদ নন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? বাইরের লোক নয় বরং পরিবারের লোকের কাছেই বেশি ভয়!এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বুধবারই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায়ের বাড়ি থেকে পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। সেই প্রসঙ্গেই অগ্নিমিত্রার মন্তব্য, পরিবারের কাছেই সুরক্ষিত নন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
‘নিজের পরিবারের কাছেই সুরক্ষিত নন মমতা’! বিস্ফোরক দাবি অগ্নিমিত্রার
-
TMC: মমতাকে চাপে ফেলতে চাইছেন অরূপ?
মমতাকে চাপে ফেলার চেষ্টা করছেন সেই অরূপই? তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে চেয়ে ব্যাঙ্ক ম্যানেজারকে চিঠি অরূপ বিশ্বাসের। ১২ জুন, ব্যাঙ্কে পাঠানো চিঠিতে নিজেকে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে দাবি করেছেন অরূপ। চিঠিতে সংসদীয় ও পরিষদীয় দলে ভাঙনের কথা উল্লেখ করা হয়েছে। দলের তহবিল কার হাতে থাকবে, তা নিয়েও তৈরি হয়েছে জটিলতা, আর সেই বিষয়টি উল্লেখ করেই অ্যাকাউন্টটি ফ্রিজ করার আবেদন জানিয়েছেন তিনি। যাতে এই অবস্থায় দলের অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখা যায়। যদিও সূত্রের খবর, অরূপের চিঠিতে মান্যতা দিচ্ছে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কারণ ৫ জুন থেকে তৃণমূলের কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে শুভাশিস চক্রবর্তীকে।
বিস্তারিত পড়ুন: আর্থিক কেলেঙ্কারিতে ফেঁসে ১২জুন মমতাকে চাপে ফেলতে চান অরূপ, কিন্তু ৫ জুনই ‘বোড়ে’ চেলে দিয়েছেন মমতা! কী ঘটে?
-
HC: ‘বিকল্প রাস্তা ব্যবহার করুন’
যোগ দিবস পালনে ৭ দিন রেড রোড বন্ধ, আর তাতে আমজনতার হয়রানির বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীদের একাংশ। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলায় পরামর্শ দেন, ২১ জুন পর্যন্ত নাগরিকরা যাতে বিকল্প রাস্তা ব্যবহার করেন। তবে এই মামলায় বিচারপতি প্রশ্নও করেন, “এই অনুষ্ঠান ব্রিগেডে করা হচ্ছে না কেন?” রাজ্যের অ্যাডিশন্যাল এজি বিলদ্বল ভট্টাচার্য জানান, সেনা বাহিনী এই অনুষ্ঠানের জন্য রেড রোড অনুমোদন করেছে। এটা রাজ্য সরকারের অনুষ্ঠান। মাত্র ৮০০ মিটার বন্ধ করা হয়েছে। বাকি সব রাস্তা খোলা আছে।
বিস্তারিত পড়ুন: ‘নাগরিকরা বিকল্প পথে যান’, কোন মামলায় রাজ্যবাসীকে বড় পরামর্শ কলকাতা হাইকোর্টের
-
৭৭ পাতার চার্জশিট পেশ ইডির
জমি দখল দুর্নীতি মামলায় সোনা পাপ্পু ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামদারের বিরুদ্ধে চার্জশিট দিল ইডি (ED)। ষাট দিনের মাথায় বুধবার সন্ধ্যায় আদালতে চার্জশিট জমা পড়েছে। ৭৭ পাতার চার্জশিট পেশ করা হয়েছে।
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের এজেন্ট হয়ে কাজ করতেন জয়, উল্লেখ চার্জশিটে। কলকাতায় বয়স্ক নাগরিকদের জমি বাড়ি টার্গেট করে ভয় দেখিয়ে আদায় করত জয়। শান্তনু সিনহার মাধ্যমে পুলিশের চাপ এবং সোনা পাপ্পুর মাধ্যমে দুষ্কৃতী দৌরাত্ম্য চালিয়ে জমি, বাড়ি দখল করে আবাসন গড়েছে জয়, অভিযোগ ইডির
-
ঋতব্রতই বিরোধী দলনেতা, শোভনদেব নন
পালা বদলের পর রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অন্যদিকে, এন্টালির বিধায়ক সন্দীপন সাহা ৫৮ জন বিধায়কের সমর্থন দেখিয়ে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার কথা বলেন। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেন। স্পিকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন শোভনদেব। গত দু’দিন বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে চলছিল সেই মামলার শুনানি। তবে কে হবেন বিরোধী দলনেতা সেই নির্দেশ স্থগিত ছিল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই।
বিস্তারিত পড়ুন: Calcutta High Court verdict: ঋতব্রতই বিরোধী দলনেতা, শোভনদেব নন, স্পষ্ট নির্দেশ হাইকোর্টের
-
বাজেট অধিবেশনে রাজ্যপালের বক্তব্য এক নজরে
- নতুন সরকার বিএসএফকে জমি দিয়েছে। রেল প্রকল্পে জমি দিয়েছে
- মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্প এনেছে। বিনামূল্যে মহিলাদের বাসে যাতায়াতের পরিষেবা চালু করা হয়েছে। যা এই সরকারের বড় পদক্ষেপ
- নতুন সরকারের নেতৃত্বে রাজ্যে উন্নত হবে
- নারী নির্যাতনে জিরো টলারেন্স নীতি নেবে রাজ্য
- আতঙ্ক ও ভয়ের পরিবেশমুক্ত বাংলা। তোলাবাজি মুক্ত হয়েছে বাংলা।
- আগের সরকার মেট্রোর কাজ আটকে রেখেছিল। নতুন সরকার আসার পর সেই কাজে গতি পায়।
- আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যবাসী
- স্কুল শিক্ষার মানোন্নয়ন এ জোর দেবে বর্তমান সরকার
- কেন্দ্রীয় প্রকল্প যেমন- ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশনের মতো প্রকল্পে যুক্ত হবে
- শিক্ষাঙ্গন এ কোন থ্রেট কালচার কে বরদাস্ত করা হবে না
- উত্তরবঙ্গের জন্য ম্যানেজমেন্ট এবং অন্যান্য সংস্থা গড়া হবে।
- পরিকাঠামো তৈরি করে পরিযায়ী শ্রমিকের সমস্যা সমাধানে রাজ্য চেষ্টা করবে
- ওবিসি তালিকা সংশোধন করা হবে
- চাকরি নিয়ে পুরোনো সরকারের দুর্নীতি এড়াতে বর্তমান রাজ্য সরকার ত্রুটিমুক্ত শূন্যপদ তালিকা তৈরি করবে। এবং নিয়োগ করবে।
- উত্তর বঙ্গের চা বাগান উন্নয়নে ভূমিকা নেবে সরকার। আলোচনার মাধ্যমে গোর্খাল্যান্ড ইস্যু সমস্যা সমাধানে সরকার উদ্যোগ নেবে । ডুয়ার্স এবং তরাইয়ের পর্যটনের উন্নয়নে জোর দেওয়া হবে। গজলডোবা মাস্টার প্ল্যান ,ইকো ট্যুরিজমের ওপর জোর দেওয়া হবে।
- ইনক্লুসিভ ভাবে সমস্ত সামাজিক প্রকল্পের আওতায় আনা হবে।
- প্রধানমন্ত্রী ‘আবাস যোজনা’-র স্বচ্ছ ভাবে রূপায়ণ করা হবে
-
হাজিরা দিলেন অরূপ
মেসিকাণ্ডে বিধাননগর দক্ষিণ থানায় অবশেষে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। তৃতীয়বার নোটিসের পর হাজিরা দিলেন তিনি। পুলিশ এর আগে তাঁর নিউ আলিপুরের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছিল। ইমেল করে জানানো হয়েছিল। প্রথমবার হাজিরা এড়ানোর সময় শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন রাজ্যের মন্ত্রী। কিন্তু সেই সংক্রান্ত কোনও নথি পেশ করতে পারেননি। জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। অবশেষে আজ থানায় হাজিরা দিলেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত লিখেছিলেন, আজ উনি দেখা দিতে পারেন। আর তাঁর ইঙ্গিতই ফলে গেল এবার।
-
সব খবর সরাসরি দেখুন এই লাইভে
-
বদলের বাংলায় পরিচ্ছন্নতায় কড়া কড়ি বিজেপি সরকারের
-
ঝাঁটা হাতে ভবানীপুর সাফাই শুভেন্দুর, দেখুন ভিডিয়ো
-
দুর্নীতির অভিযোগে তপ্ত জিয়াগঞ্জ পুরসভা
দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভা। বুধবার পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভের মধ্যেই নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। গ্রেফতার করা হয় পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষকে।
বিজেপির অভিযোগ, চেয়ারম্যানের নেতৃত্বে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদনপত্রের তথ্য এন্ট্রি করা হচ্ছে না। পাশাপাশি আবাস যোজনার ঘর বণ্টনে স্বজনপোষণ,তৃণমূল ঘনিষ্ঠদের সুবিধা পাইয়ে দেওয়া এবং বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগও তোলেন বিক্ষোভকারীরা।
-
তারকেশ্বরে চলছে সাফাই অভিযান
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তারকেশ্বরে অনুষ্ঠিত হল স্বচ্ছতা অভিযান। উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং তারকেশ্বর বিধায়ক সন্তু পান।
১৯৪৭ সালে এপ্রিল মাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছিল তিন দিনের হিন্দু মহাসভা। যে সভাস্থলে সেটি হয়েছিল, এ দিনের স্বচ্ছতা অভিযান শুরু হল সেখান থেকে।
-
পুলিশমুক্ত হোক ফরেন্সিক বিভাগ, হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে দায়ের মামলা
রাজ্য ফরেন্সিক বিভাগকে পুলিশমুক্ত রাখতে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এই বিভাগের প্রশাসক বা অন্য কোনও গুরুত্বপূর্ণ পদে রাখা যাবে না কোনও পুলিশকে। এখানেই শেষ নয়, আবেদন করা হয়েছে ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞ ছাড়া কিংবা বাইরে থেকে ডাক্তার বা অন্য কোনও বিশেষজ্ঞ ছাড়া কাউকে দেওয়া যাবে না গুরুত্বপূর্ণ এই দায়িত্ব। বজায় রাখতে হবে ফরেন্সিক বিভাগের নিরপেক্ষতা। আর সেই কারণেই কোনও পুলিশ অফিসারকে এই বিভাগের মাথায় বসানো যাবে না, এই মর্মে আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে দায়ের হল জনস্বার্থ মামলা।
বিস্তারিত পড়ুন: Calcutta High Court: পুলিশমুক্ত হোক ফরেন্সিক বিভাগ, হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে দায়ের মামলা
-
প্রথম পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন
পালাবদলের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় রাজ্যপাল আরএন রবির বক্তৃতা দিয়ে শুরু হবে অধিবেশন। বিধানসভায় থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তরা। একই সঙ্গে থাকবেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ সব বিরোধী দলের বিধায়কেরাও। ২২ জুন বাজেট পেশ হবে। অধিবেশন চলবে ২৫ জুন পর্যন্ত।
-
কে হবেন বিরোধী দলনেতা?
বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভন চট্টোপাধ্যায় নাকি উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কে হবেন বিরোধী দলনেতা? কলকাতা হাইকোর্ট ফয়সালা করবে আজ। ঋতব্রতকে বিরোধী দলনেতার মর্যাদা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলেন শোভনদেব। বুধবার মামলার শুনানি শেষ হয়েছিল। রায়দান স্থগিত রাখেন বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ। আজ সকালে রায় ঘোষণা করবেন বিচারপতি।
Published On - Jun 18,2026 9:11 AM
