AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Election: থাকবে দু’টি ব্যালট, ঘোষণা হয়ে গেল বাংলাদেশের নির্বাচনের দিনক্ষণ

Bangladesh Election Dates: এই নির্বাচন উপলক্ষে মনোনয়নের তারিখও জানিয়ে দিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, মনোনয়ন দাখিল পর্ব চলবে ২৯ ডিসেম্বর থেকে ৪ঠা জানুয়ারি পর্যন্ত। কোন প্রার্থীর মনোনয়ন গৃহীত হল, কোনও প্রার্থীর প্রত্যাহার, সেই তালিকা দেওয়া হবে ২০ জানুয়ারি।

Bangladesh Election: থাকবে দু'টি ব্যালট, ঘোষণা হয়ে গেল বাংলাদেশের নির্বাচনের দিনক্ষণ
প্রতীকী ছবিImage Credit: PTI | Getty Image
| Updated on: Dec 11, 2025 | 7:46 PM
Share

ঢাকা: জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনেই আভাস দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। রমজানের আগেই দেশের জাতীয় নির্বাচনের কাজ শেষ করে দেবেন বলেই জানিয়েছিলেন তিনি। অবশেষে ইউনূসের দেওয়া সেই প্রতিশ্রুতিকে মাথায় রেখেই ঘোষণা হল বাংলাদেশের জাতীয় নির্বাচনের নির্ঘণ্ট।

বৃহস্পতিবার সন্ধ্য়ায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে হবে ভোটগ্রহণ পর্ব। এক দফাতেই আয়োজিত হবে ভোট। এদিন প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ পর্ব। সকাল সাতটা থেকে বিকাল চারটে পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

এই নির্বাচন উপলক্ষে মনোনয়নের তারিখও জানিয়ে দিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, মনোনয়ন দাখিল পর্ব চলবে ২৯ ডিসেম্বর থেকে ৪ঠা জানুয়ারি পর্যন্ত। কোন প্রার্থীর মনোনয়ন গৃহীত হল, কোনও প্রার্থীর প্রত্যাহার, সেই তালিকা দেওয়া হবে ২০ জানুয়ারি। তারপর ২১ তারিখ হবে প্রতীক বরাদ্দের কাজ। ২২ জানুয়ারি থেকে শুরু হবে প্রচারকাজ। বলে রাখা প্রয়োজন, জাতীয় নির্বাচনের দিনেই বাংলাদেশে আয়োজিত হবে গণভোট। যা ইতিহাসে এই প্রথম। একদিকে নির্বাচনের জন্য থাকবে সাদা ব্য়ালট। অন্য়দিকে, গণভোটের জন্য থাকবে গোলাপি ব্য়ালট।

নির্বাচন ও গণভোট ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। এই ঘোষণার মধ্য়ে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত এবং নতুন অধ্য়ায়ের সূচনা হল বলেই মত তাঁর। এদিন ইউনূস বলেন, ‘এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। আমি বিশ্বাস করি, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে।’

Follow Us
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
মমতার হয়ে হয়ে প্রচারে ববি, মর্নিংওয়াকারদের সঙ্গে জনসংযোগ
মমতার হয়ে হয়ে প্রচারে ববি, মর্নিংওয়াকারদের সঙ্গে জনসংযোগ
তৃণমূলের দেখানো পথে এবার SUCI-ও, দেখুন ভিডিয়ো
তৃণমূলের দেখানো পথে এবার SUCI-ও, দেখুন ভিডিয়ো
নির্বাচন কমিশনের অফিসে পেটি-পেটি বাক্সে ফর্ম-৬? ভিডিয়ো পোস্ট অভিষেকের
নির্বাচন কমিশনের অফিসে পেটি-পেটি বাক্সে ফর্ম-৬? ভিডিয়ো পোস্ট অভিষেকের
কোনও সমাজ বিরোধী কার্যকলাপ বরদাস্ত নয়: নির্বাচন কমিশন
কোনও সমাজ বিরোধী কার্যকলাপ বরদাস্ত নয়: নির্বাচন কমিশন
গুজারাটিদের নিয়ে মহুয়ার মন্তব্য, ভবানীপুরে বেকায়দায় TMC?
গুজারাটিদের নিয়ে মহুয়ার মন্তব্য, ভবানীপুরে বেকায়দায় TMC?
৭ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন সমস্ত ভোটারের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে
৭ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন সমস্ত ভোটারের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে
দুর্গাপুরে কীভাবে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ হল? জানালেন মমতা
দুর্গাপুরে কীভাবে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ হল? জানালেন মমতা
বেআইনিভাবে CEO দফতরে ফর্ম সিক্স জমার অভিযোগ তৃণমূলের
বেআইনিভাবে CEO দফতরে ফর্ম সিক্স জমার অভিযোগ তৃণমূলের
জমি দখল, তোলাবাজি মামলায় ৬ জায়গায় অভিযানে ইডি
জমি দখল, তোলাবাজি মামলায় ৬ জায়গায় অভিযানে ইডি