AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh News: স্নাতকোত্তর পাশ করেও চাকরি করার ইচ্ছে ছিল না, বড়লোক হওয়ার লক্ষ্যে প্রতারণাকেই হাতিয়ার ব্যক্তির

Bangladesh Couple: ওই দম্পতির কর্মকাণ্ডের কথা জানতে পেরে মাথায় হাত পুলিশের। জানা গিয়েছে ওই দম্পত্তি ভুয়ো ব্যাঙ্ক ডিপোজিটের মাধ্যমে টাকা জমা দেওয়ার নামে অনলাইনে দামি পণ্য অর্ডার দিত।

Bangladesh News: স্নাতকোত্তর পাশ করেও চাকরি করার ইচ্ছে ছিল না, বড়লোক হওয়ার লক্ষ্যে প্রতারণাকেই হাতিয়ার ব্যক্তির
ছবি: প্রথম আলো
| Edited By: | Updated on: Apr 21, 2022 | 8:27 PM
Share

ঢাকা: নিজেকে গোয়েন্দা বিভাগের শীর্ষকর্তা পরিচয় দিয়ে অনলাইনে ক্যামেরা অর্ডার করেছিলেন এক ব্যক্তি। বিক্রেতাকে টাকা মিটিয়ে দেওয়া জন্য ব্যবসায়ীর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও নেন জাহিদ হাসান রনি নামের ওই ব্যক্তি। সময়মতো ব্যবসায়ীর ফোনে মেসেজ আসে যে তাঁর অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। সেই মতো রনির বাড়িতে ক্যামেরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন ওই ব্যবসায়ী। কিন্তু ব্যাঙ্ক কর্মীরা খাম খুলেই দেখেন খামের ভিতর ৫৫ হাজার টাকা নেই, রয়েছে ১ হাজার টাকা। তখনই ওই ব্যবসায়ীকে ফোন করেন ব্যাঙ্ক কর্মীরা। ২২ ফেব্রুয়ারি ঢাকার (Dhaka, Bangladesh) তেজগাঁওতে এই ঘটনা ঘটেছিল। ওই ব্যবসায়ীর করা মামলার ভিত্তিতেই অভিযুক্ত জাহিদ হাসান ও তাঁর স্ত্রী উম্মে হাবিবাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ধানমন্ডি এলাকা থেকে ঢাকা গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ তাদেরকে গ্রেফতার করেছে।

ওই দম্পতির কর্মকাণ্ডের কথা জানতে পেরে মাথায় হাত পুলিশের। জানা গিয়েছে ওই দম্পত্তি ভুয়ো ব্যাঙ্ক ডিপোজিটের মাধ্যমে টাকা জমা দেওয়ার নামে অনলাইনে দামি পণ্য অর্ডার দিত। এবার সেই পণ্য হাতে পাওয়ার পর অন্যত্র চড়া দামে বিক্রি করত ওই দম্পতি। পুলিশ জানিয়েছে, ৪ বছর ধরে একের পর এক এই ধরনের জালিয়াতি করে লক্ষ লক্ষ টাকা আয় করেছে বাংলাদেশের ওই দম্পতি। পুলিশের অতিরিক্ত উপকমিশনার মহদুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, জাহিদ হাসান খুলনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেছিলেন। কিন্তু দ্রুত বড়লোক হওয়ার লক্ষ্যে তিনি প্রতারণাকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছিলেন।

পুলিশের ওই শীর্ষ আধিকারিক জানিয়েছেন, শুধু অনলাইন জালিয়াতিই নয়. বিমানের টিকিট প্রতারণার সঙ্গেও তিনি জড়িত। এছাড়াও চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা এবং মেডিকেল কলেজে ভর্তির প্রতিশ্রুতির নামে করে টাকা আদায় সহ জাহিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, জাহিদের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলা রয়েছে। পুলিশের থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রত্যেক প্রতারণার সময় তিনি নিজেকে বিভিন্ন শীর্ষকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রতারণার জাল কতদূর বিস্তৃত, তা জানার চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন India on PoK: ক্রমশই পাকিস্তানের দিকে ঝুঁকছে আমেরিকা? হঠাতই পাক অধিকৃত কাশ্মীরে মার্কিন কংগ্রেস সদস্য

Follow Us
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের