AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Facebook Problem: আপনার ফেসবুক অ্যাকাউন্টও ‘লগ আউট’ হয়ে গিয়েছিল? কেন ক্ষমা চাইল জ়াকারবার্গের সংস্থা?

Facebook Problem: সমস্যা শুরু হওয়ার পর বহু ব্যবহারকারীই চিন্তায় পড়ে গিয়েছিলেন। কেউ ভেবেছিলেন তাঁদের ফোনের সমস্যা, কেউ ভেবেছিলেন নেটওয়ার্কের, আবার কেউ ভেবেছিলেন সাইবার হানার শিকার হয়েছে তাঁদের ফেসবুক অ্যাকাউন্ট।

Facebook Problem: আপনার ফেসবুক অ্যাকাউন্টও 'লগ আউট' হয়ে গিয়েছিল? কেন ক্ষমা চাইল জ়াকারবার্গের সংস্থা?
ফেসবুক Image Credit: GFX- TV9 Bangla
| Updated on: Mar 06, 2024 | 2:38 AM
Share

নয় দিল্লি: ভর সন্ধ্যায় হঠাৎ বিভ্রান্তি। মোবাইল ফেসবুক অ্যাপ খুললেই দেখা যাচ্ছে, লগ আউট হয়ে গিয়েছে আপনা থেকেই। বারবার পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করেও কোনও লাভ হচ্ছে না। মঙ্গলবার সন্ধ্যায় এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল। গোটা দেশ তো বটেই, বিশ্বের একাধিক জায়গায় ফেসবুক ব্যবহারকারীরা এই সমস্যার মধ্যে পড়েছিলেন। অনেকেই এক্স মাধ্যমে জানান সমস্যার কথা। পরে সমস্যার কথা স্বীকার করে নেয় ‘মেটা।’

প্রায় ১ ঘণ্টার কাছাকাছি সময় ধরে চলে সমস্যা। পরে তা সমাধান হয়। শুধু ফেসবুক নয়, ইনস্টাগ্রামেও চলছিল একই সমস্যা। সমস্যা শুরু হয় ভারতীয় সময় রাত সাড়ে ৮টার আশপাশে। এর কিছুক্ষণ পর মেটা-র তরফে সাড়া মেলে। মেটা-র মুখপাত্র অ্যান্ডি স্টোন এক্স মাধ্যমে লেখেন, ‘আমরা জানি মানুষজন আমাদের পরিষেবা নিয়ে সমস্যায় পড়েছেন। আমরা কাজ করছি।’

পরে বিষয়টা ঠিক হয়ে যাওয়া পর ক্ষমাও চেয়ে নেন অ্যান্ডি স্টোন। তিনি লেখেন, যান্ত্রিক সমস্যার কারণে মানুষের অসুবিধা হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করেছি। যাঁরা সমস্যা পড়েছেন, তাঁদের প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থনা করি।

তবে এদিন সমস্যা শুরু হওয়ার পর বহু ব্যবহারকারীই চিন্তায় পড়ে গিয়েছিলেন। কেউ ভেবেছিলেন তাঁদের ফোনের সমস্যা, কেউ ভেবেছিলেন নেটওয়ার্কের, আবার কেউ ভেবেছিলেন সাইবার হানার শিকার হয়েছে তাঁদের ফেসবুক অ্যাকাউন্ট। কিছুক্ষণ পরে হলেও, অবশেষে স্বাভাবিক হয়েছে পরিষেবা।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো