AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: বাংলাদেশে আর উঠবে না ‘জয় বাংলা’ স্লোগান? বড় পদক্ষেপ ইউনূস সরকারের

Joy Bangla Slogan: এতদিন ১৫ অগস্ট শোক দিবস হিসাবেই পালিত হচ্ছিল বাংলাদেশে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর, ক্ষমতার পালাবদলে মহম্মদ ইউনূস সরকার চলতি বছর এই দিবস পালন করেনি।

Bangladesh: বাংলাদেশে আর উঠবে না ‘জয় বাংলা’ স্লোগান? বড় পদক্ষেপ ইউনূস সরকারের
জয় বাংলা স্লোগান বাতিলের নির্দেশImage Credit: PTI
| Edited By: | Updated on: Dec 02, 2024 | 2:21 PM
Share

ঢাকা:  প্রতিনিয়ত বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা, এমনটাই অভিযোগ। ভারতীয় জাতীয় পতাকাকেও চরম অবমাননার দৃশ্য ধরা পড়েছে। এবার বাংলাদেশে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান বাতিল করার ঘোষণা করতে উদ্যোগী ইউনূস সরকার। বাংলাদেশের হাইকোর্টের রায় বাতিলের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আগামী রবিবার এই আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

বাংলাদেশের আবেগ-অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে জয় বাংলা স্লোগান। প্রতিটি আন্দোলন-সংগ্রামে প্রত্যেক বাঙালি সমস্বরে ‘জয় বাংলা’ স্লোগানে মূখরিত করত ওপার বাংলার আকাশ-বাতাস। ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামেও দিকে দিকে উঠেছিল জয় বাংলা স্লোগান। আওয়ামি লীগ সহ অধিকাংশ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনই ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান মনে করে। কিন্তু হাসিনা সরকার পতনের পর সেই স্লোগান বদল করতেই তৎপর ইউনূস সরকার।

এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যার দিন, ১৫ অগস্টকেও ‘জাতীয় শোক’ দিবসের ছুটি ঘোষণা স্থগিত করেছে বাংলাদেশের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।

২০০৯ সালের ১৫ অগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে হাইকোর্ট। এতদিন ১৫ অগস্ট শোক দিবস হিসাবেই পালিত হচ্ছিল বাংলাদেশে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর, ক্ষমতার পালাবদলে মহম্মদ ইউনূস সরকার চলতি বছর এই দিবস পালন করেনি। ১৩ আগস্ট এই বছরের ছুটিটি বাতিলের বিজ্ঞপ্তি জারি করে অন্তর্বর্তী সরকার। এবার শোক দিবস পুরোপুরি বাতিল করতে চাইল রাষ্ট্রপক্ষ।

এর আগে ১৯৯৬ সালে আওয়ামি লীগ ক্ষমতাকালে ১৫ অগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হত। কিন্তু বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এসে ২০০২ সালে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে। ৬ বছর পর হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে ১৫ অগস্ট জাতীয় শোক দিবস বহাল রাখে। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের এক আইনজীবী ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করার রিট পিটিশন দাখিল করেন। পরে ২০২০ সালে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে হাইকোর্ট। ২০২২ সালে জয় বাংলাকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দিয়ে পরিপত্র জারি করে শেখ হাসিনা সরকারের মন্ত্রিপরিষদ।

Follow Us
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
'ভবানীপুর দেখবে, এমএলএ কেমন হয়', সভায় বলে এলেন শুভেন্দু
'ভবানীপুর দেখবে, এমএলএ কেমন হয়', সভায় বলে এলেন শুভেন্দু
এখনও নেতাজির স্মৃতি জড়িয়ে আছে নোয়াপাড়ায়, কার দখলে যাবে আসন
এখনও নেতাজির স্মৃতি জড়িয়ে আছে নোয়াপাড়ায়, কার দখলে যাবে আসন
নৈহাটিতে ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি!
নৈহাটিতে ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি!