AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Personal Loan : ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করতে চান? যা যা রাখতে হবে মাথায়

Personal Loan : অনেকেই বিভিন্ন কারণে বিভিন্ন সময় ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে পার্সোনাল লোন নিয়ে থাকেন। এই পার্সোনাল লোন নেওয়ার সময় যোগ্যতা, সিবিল স্কোর, সুদের হার সহ একাধিক বিষয় মাথায় রেখে লোনের জন্য আবেদন করতে হবে।

Personal Loan : ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করতে চান? যা যা রাখতে হবে মাথায়
প্রতীকী চিত্র
| Edited By: | Updated on: Jul 08, 2022 | 8:30 AM
Share

সকলের হাতে টাকা সবসময় একই পরিমাণে থাকে না। তাই জীবন পথে চলতে গিয়ে বিভিন্ন সময়ে ব্যক্তিগত ঋণ (Personal Loan) নেওয়ার প্রয়োজন হয়। যেমন, মেডিক্য়াল এমারজেন্সি, উচ্চশিক্ষা, আন্তর্জাতিক ভ্রমণ এবং বিয়ের খরচের জন্য অনেকেই স্বল্প পরিমাণে ব্যক্তিগত ঋণ নিয়ে থাকেন। এই ধরনের ঋণ পাওয়া আদতে সহজ। এক্ষেত্রে বন্দকও দিতে হয় না কিছু। তবে ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে মাথায় রাখতে হবে কিছু জিনিস।

যোগ্যতা (Eligibility) : ব্যক্তিগত ঋণ পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা বিভিন্ন ব্য়াঙ্কের ক্ষেত্রে বিভিন্ন হয়। এর মধ্যে নির্ণায়ক হিসেবে ভূমিকা আয়ের স্থিতিশীলতা ( অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা), আবেদনকারীর বয়স, সিবিল স্কোর (Credit Information Bureau–India–Limited)।

সিবিল স্কোর (CIBIL Score) : সিবিল স্কোর একটি তিন সংখ্যার নম্বর। যার মাধ্যমে কোনও ঋণগ্রহীতার ধার নেওয়ার ইতিহাস সারাংশ জানা যায়। আক্ষরিক অর্থে যার সিবিল স্কোর যত বেশি তাঁর লোন পাওয়ার সম্ভাবনা তত বেশি।

সুদের হার (Interest Rates) : এদিনে লোন নেওয়ার আগে বিভিন্ন ব্য়াঙ্কের সুদের হার খতিয়ে দেখে নেওয়াই বাঞ্চনীয়। ঋণের ক্ষেত্রে সুদের হার বিভিন্ন ব্য়াঙ্কের থেকে আলাদা আলাদা হতে পারে। এদিকে কিছু নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানও পার্সোনাল লোন দিয়ে থাকে। তাই লোন নেওয়ার আগে বিভিন্ন ব্য়াঙ্ক ও নন-ব্য়াঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানের সুদের হার তুলনা করেই লোনের জন্য আবেদন করা উচিত। সাধারণত ব্যাঙ্কগুলি বার্ষিক ১০.৫০ ও ২৪ হারে সুদ দিয়ে থাকে।

সহজে আবেদন করা যাবে (Easy To Apply) : অনলাইন বা অফলাইন দুই ভাবেই সহজে আবেদন করা যাবে। ক্রেডিট কার্ড হোল্ডাররা খুব সহজেই পার্সোনাল লোন পেয়ে থাকেন। তবে সেক্ষেত্রে তাঁদের ক্রেডিট কার্ড ব্যবহারের আধিক্যের উপর এবং টাকা ফেরত দেওয়ার ইতিহাসের উপর লোন পাওয়া নির্ভর করে। তবে অপেক্ষাকৃত বেশি হারে পার্সোনাল লোন পাওয়া যায়। এদিকে যদি কোনও আবেদনকারী কোনও ব্য়াঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের কাস্টমার হন তাহলে তিনি সুদের হারের জন্য দর কষাকষি করতে পারেন।

অগ্রিম ঋণ পরিশোধের জন্য চার্জ (Foreclosure Charges) : ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে কেউ ঋণ নিয়ে থাকলে তিনি যদি মেয়াদের আগেই ঋণ পূরণ করে দিতে চান সেক্ষেত্রেও ব্যাঙ্ককে নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে হয়। তাই কোনও ব্য়াঙ্কে লোনের আবেদন করার আগে পার্সোনাল লোনের ক্ষেত্রে সেই ব্যাঙ্কের বিভিন্ন চার্জ জেনে তবেই আবেদন করা উচিত।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন