AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আজ ICSE, ISC-র ফল প্রকাশ, কোথা থেকে দেখবেন রেজাল্ট?

ICSE-ISC Results: সিআইএসসিই-র তরফে জানানো হয়েছে, নয়া দিল্লির পুষ্প বিহারে বোর্ডের অফিস থেকেই সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হবে। এরপর ছাত্র-ছাত্রীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পাবে। 

আজ ICSE, ISC-র ফল প্রকাশ, কোথা থেকে দেখবেন রেজাল্ট?
ফাইল চিত্রImage Credit: Twitter
| Updated on: May 06, 2024 | 8:31 AM
Share

নয়া দিল্লি: আজ আইসিএসই (দশম শ্রেণি) ও আইএসসি(দ্বাদশ শ্রেণি)-র ফলপ্রকাশ। সকাল ১১টায় ফল প্রকাশ হবে, এমনটাই জানিয়েছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন। সকাল ১১টার পর থেকেই পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন।

সিআইএসসিই-র তরফে জানানো হয়েছে, নয়া দিল্লির পুষ্প বিহারে বোর্ডের অফিস থেকেই সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হবে। এরপর ছাত্র-ছাত্রীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পাবে।

কীভাবে রেজাল্ট দেখবেন?

পরীক্ষার্থীরা সরাসরি এই ওয়েবসাইটগুলি থেকে আইসিএসই, আইএসসি-র রেজাল্ট দেখতে পাবেন। এই ওয়েবসাইটগুলি হল-

cisce.org

results.cisce.org

results.digilocker.gov.in

এছাড়া এছাড়া 9248082883 নম্বরে ৭ ডিজিটের ইউনিক আইডি পাঠালেও রেজাল্ট দেখা যাবে।

কত নম্বরে পাশ?

আইসিএসই পরীক্ষায় পাশ করতে ন্যূনতম ৩৩ নম্বর পেতে হবে। আইএসসি পরীক্ষায় পাশের জন্য ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে।

 কমার্টমেন্টাল পরীক্ষা হবে না আর- 

প্রসঙ্গত, এবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে আইসিএসই ও আইএসসি-র কম্পার্টমেন্ট পরীক্ষা। কোনও পরীক্ষার্থী যদি কোনও বিষয়ে কম নম্বর পেতেন, তবে এই পরীক্ষা দিতেন। এবার থেকে একই বছরের মধ্যে নিজের নম্বর বা গ্রেড বাড়ানোর জন্য পরীক্ষার্থীরা ইমপ্রুভমেন্ট এগজামিনেশন দিতে পারবেন। তবে সর্বাধিক দুটি বিষয়েই পরীক্ষা দেওয়া যাবে। আগামী জুলাই মাসে এই পরীক্ষা হবে।

গত বছরে পাশের হার-

২০২৩ সালে আইসিএসই-তে পাশের হার ছিল ৯৮.৯৪ শতাংশ।

Follow Us