AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WBBSE Class 10 Result 2024: সবথেকে বেশি ফেল করল কোন জেলা? জেনে নিন আপনার জেলার ফল

WBBSE Class 10 Result 2024: পাস করা ছাত্র ছাত্রীর সংখ্যা ৭ লক্ষের বেশি। মাধ্যমিকে এখন ২৫ শতাংশ পেলেই পাস করা যায়। তবে তার থেকেও কম নম্বর যারা পেয়েছে, তাদের সংখ্যাটা কত, জেনে নিন।

WBBSE Class 10 Result 2024:  সবথেকে বেশি ফেল করল কোন জেলা? জেনে নিন আপনার জেলার ফল
মাধ্যমিকে ফেলের সংখ্যাImage Credit: GFX- TV9 Bangla
| Edited By: | Updated on: May 02, 2024 | 5:43 PM
Share

কলকাতা: মাধ্যমিকে এবার পাসের হার গত বছরের তুলনায় কিছুটা বেশি। সংখ্যাটা হল ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন, শতাংশের হিসেবে ৮৬.৩১ শতাংশ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ৯ লক্ষ ২৩হাজা ০১৩। হিসেব বলছে সব মিলিয়ে ফেল বা ব্যর্থ পরীক্ষার্থী প্রায় ১৪ শতাংশ। জেলার নিরিখে কোথায় কত ফেল? ছাত্র নাকি ছাত্রী? কাদের সাফল্য বেশি?

কলকাতা- ১০৩৩৮ জন ছাত্রের মধ্য়ে অনুত্তীর্ণ হয়েছে ৫.৯ শতাংশ, ১১৯৭৯ ছাত্রীর মধ্য়ে অনুত্তীর্ণ ৭.১৪ শতাংশ।

দক্ষিণ ২৪ পরগনা- ৩৬৩৪১ ছাত্রের মধ্যে এবার সফল হয়নি  ৪৭২৮০

উত্তর ২৪ পরগনা- ৩৭০৬২ ছাত্রের মধ্যে ফেল ৬.৭৩ শতাংশ ৪২৩৪৮ ছাত্রীর মধ্য়ে ফেল ৯.৫৬ শতাংশ।

নদিয়া- ২২৫১১ ছাত্রের মধ্যে ব্যর্থ হয়েছে ৮.৪৩ শতাংশ আর ২৪৮৪০ জন ছাত্রীর মধ্যে ব্যর্থ হয়েছে ১১.৯৬ শতাংশ।

মুর্শিদাবাদ- ৩০০৭২ জন ছাত্রের মধ্যে ১২.১২ শতাংশ ফেল করেছে আর ৪৩০২৪ জন ছাত্রীর মধ্য়ে ফেল ২১.৭২ শতাংশ।

হাওড়া- ১৮৫৫৮ ছাত্রের মধ্যে উত্তীর্ণ হতে পারেনি ৬.০৬ শতাংশ আর ২৩৪৩০ জন ছাত্রীর মধ্যে ১০.১২ শতাংশ উত্তীর্ণ হয়নি।

হুগলি- ২০৮৬৮ ছাত্রের মধ্যে ৫.৮১ শতাংশ পাশ করতে পারেনি, ২৬০০৭ ছাত্রীর মধ্যে পাশ করেনি ১০.২৫ শতাংশ।

বর্ধমান পূর্ব- ১৭৮০৩ ছাত্রের মধ্যে ফেলের হার ৯.৬৩ শতাংশ আর ২২৪৮২ জন ছাত্রীর মধ্যে ফেলের হার ১৫.৮৩ শতাংশ।

বীরভূম- ১৭১০৯ ছাত্রের মধ্যে ১৬.১৯ শতাংশ পাশ করতে পারেনি, ২১০২০ ছাত্রীর মধ্যে ২১.০১ শতাংশ পাশ করতে পারেনি।

বাঁকুড়া- ২১১১৮ ছাত্রের মধ্যে উত্তীর্ণ হতে পারেনি ১৩.৫১ শতাংশ, ২২২৭৭ ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হতে পারেনি ২২.৬৬ শতাংশ।

পুরুলিয়া- ১৯২৯৩ ছাত্রের মধ্যে ১৬.১৭ শতাংশ ফেল করেছে আর ২০২৫৮ ছাত্রী মধ্যে ২১.৯৯ শতাংশ ফেল করেছে।

পশ্চিম মেদিনীপুর- ২৩৪২০ জন ছাত্রের মধ্যে ৬.০৪ শতাংশ ব্যর্থ হয়েছে ২৬৮৩৭ জন ছাত্রীর মধ্যে ৯.০৪ শতাংশ ব্যর্থ হয়েছে।

পূর্ব মেদিনীপুর- ২৭০৮৮ ছাত্রের মধ্যে ৩.২২ শতাংশ ২৯২৯৮ ছাত্রীর মধ্যে ৫.১৭ শতাংশ ফেল করেছে।

দার্জিলিং- ৬৬৮৪ ছাত্রের মধ্যে ১৬.০২ শতাংশ ও ৮২০৭ ছাত্রীর মধ্যে ১৮.৪৬ শতাংশ ফেল করেছে।

জলপাইগুড়ি-  ৯৮২৪ ছাত্রের মধ্যে ২৫.২৯ শতাংশ ফেল করেছে, ১২৫১৯ ছাত্রীর মধ্যে ১৮.০৭ শতাংশ ফেল করেছে।

কোচবিহার- ১৩৪০৫ ছাত্রের মধ্যে ১৪.৭৩ শতাংশ ও ১৫৮৭১ ছাত্রীর মধ্যে ১৭.১১ শতাংশ পাশ করতে পারেনি।

উত্তর দিনাজপুর- ১১৩৯২ ছাত্রের মধ্যে ১৭.০৭ শতাংশ ও ১৭৩৯১ ছাত্রীর মধ্যে ৩০.৫৭ শতাংশ ফেল।

দক্ষিণ দিনাজপুর- ৬৭১৮ ছাত্রের মধ্যে ১৮.৬৭ শতাংশ ও ৭৮৪৫ ছাত্রীর মধ্যে ২৪.৩৬ শতাংশ ব্যর্থ।

মালদহ – ১৯০১৩ ছাত্রের মধ্যে ১৩.৫৫ শতাংশ ও ২৩৫৫৫ ছাত্রীর মধ্যে ২২.৯৬ শতাংশ সাফল্য পায়নি।

আলিপুরদুয়ার- ৬৫৮৯ ছাত্রের মধ্যে ২২.৬৯ শতাংশ ও ৮০২৯ ছাত্রীর মধ্যে ২৩.৯৯ শতাংশ পাস করেনি।

কালিম্পং- ১৩৭০ ছাত্রের মধ্যে ২.২৬ শতাংশ ও ১৬১৭ ছাত্রীর মধ্যে ২.১৬ শতাংশ অনুত্তীর্ণ।

ঝাড়গ্রাম- ৫৯৫৯ ছাত্রের মধ্যে ৯.৪৫ শতাংশ ও ৬৪৯৫ ছাত্রীর মধ্যে ১৩.৪৪ শতাংশ পাস করতে পারেনি এবার।

পশ্চিম বর্ধমান- ১২১৪১ ছাত্রের মধ্যে ১৮.৩ শতাংশ ও ১৪৫২৪ ছাত্রীর মধ্যে ২১.৯১ শতাংশ ব্যর্থ হয়েছে।

সব জেলার ফলাফলের হিসেব বলছে জলপাইগুড়িতেই ফেল করা পড়ুয়ার সংখ্যা সবথেকে বেশি।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?