AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করিনার বিরুদ্ধে আমিশার ফিল্মি পলিটিক্সের অভিযোগ ২০ বছর পর প্রকাশ্যে!

Ameesha Patel: ২০ বছর আগে মুক্তি পাওয়া সুভাষ ঘাই পরিচালিত ছবি ‘ইয়াদে’। ২৭ জুলাই, ২০০১ মুক্তি পেয়েছিল ছবিটি। হৃতিক রোশন এবং করিনা কাপুর খানের অভিনয় দেখেছিলেন দর্শক। সে ছবিতে নাকি প্রথমে আমিশার অভিনয় করার কথা ছিল।

করিনার বিরুদ্ধে আমিশার ফিল্মি পলিটিক্সের অভিযোগ ২০ বছর পর প্রকাশ্যে!
করিনা এবং আমিশা।
| Edited By: | Updated on: Jul 28, 2021 | 9:36 AM
Share

আমিশা পটেল। বলিউডের এই অভিনেত্রীর নাম শুনলে প্রথমেই মনে পড়বে যে ছবির নাম, তা হল ‘কহো না প্যায়ার হ্যায়’। হৃতিক রোশন এবং আমিশা পটেলের ডেবিউ হয়েছিল সে ছবির মাধ্যমেই। তবে পরে আর ফিল্মি কেরিয়ার খুব বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি আমিশা। এ জন্য অনেকাংশেই ফিল্মি পলিটিক্সকে দায়ী করেছিলেন নায়িকা।

ঠিক যেমন ২০ বছর আগে মুক্তি পাওয়া সুভাষ ঘাই পরিচালিত ছবি ‘ইয়াদে’। ২৭ জুলাই, ২০০১ মুক্তি পেয়েছিল ছবিটি। হৃতিক রোশন এবং করিনা কাপুর খানের অভিনয় দেখেছিলেন দর্শক। সে ছবিতে নাকি প্রথমে আমিশার অভিনয় করার কথা ছিল। তবে অভিনেত্রীর অভিযোগ, ফিল্মি পলিটিক্সের কারণে করিনা সুযোগ পেয়েছিলেন। এই কারণে পরোক্ষে করিনার দিকেও অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি।

২০০০ সালে করিনা এবং আমিশা দুজনেরই কেরিয়ার শুরু হয়েছিল। রাকেশ রোশন পরিচালিত ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবিতেই নাকি ডেবিউ করার কথা ছিল করিনার। কিন্তু কিছু সমস্যা তৈরি হওয়ার ফলে নাকি শুটিং শুরু করেও ওই প্রজেক্ট থেকে বেরিয়ে গিয়েছিলেন করিনা। এর নেপথ্যে নাকি একমাত্র কারণ করিনার মা ববিতা। করিনা ওই ছবি ছেড়ে দেওয়ার পর আমিশা সুযোগ পান।

সে বছরই জে পি দত্তর ছবি ‘রিফিউজি’তে অভিষেক বচ্চনের বিপরীতে ফিল্মি জার্নি শুরু করেন করিনা। ‘কহো না প্যায়ার হ্যায়’ ছেড়ে দেওয়ার কারণ হিসেবে করিনা জানিয়েছিলেন, রাকেশ রোশন প্রায় প্রতিটি ফ্রেমেই হৃতিককে রেখেছেন। আমিশার উপর কম ফোকাস করা হয়েছে। ফলে তিনি ছবিটি ছেড়ে দেওয়ায় তাঁর কোনও আফসোস নেই।

অন্যদিকে ‘ইয়াদে’ থেকে বাদ পড়ার কারণ হিসেবে ফিল্মি দুনিয়ার রাজনীতিকে ব্যখ্যা করেছিলেন আমিশা। তিনি অফার গ্রহণ করার পরও কেন তাঁকে বাদ দেওয়া হয়েছিল, সে প্রশ্ন করলে নাকি পরিচালক সুভাষ ঘাই শুধুমাত্র তাঁকে ‘গড ব্লেস ইউ’ বলেছিলেন। সে ছবি বক্স অফিসেও তেমন সাফল্য পায়নি। সে কারণেই পরে আমিশা জানান, ওই ছবিতে অভিনয় করতে না পারলেও তাঁর কোনও আফসোস তৈরি হয়নি।

আরও পড়ুন, মুম্বইতে হঠাৎই বন্ধুর সঙ্গে দেখা, পরমব্রতর এই বন্ধুকে চেনেন?

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী