AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranveer Allahbadia: ‘বিতর্কিত’ রণবীরের সঙ্গে একফ্রেমে বং গাই! ছবি পোস্ট করে কী লিখলেন কিরণ?

মা-বাবার সঙ্গমে সন্তানের যোগদান! রিয়্যালিটি শোয়ের এক প্রতিযোগীকে এমন অশ্লীল প্রশ্ন করে বড়সড় ফেঁসেছেন বিয়ারবাইসেপ খ্যাত ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। রীতিমতো তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।

Ranveer Allahbadia: 'বিতর্কিত' রণবীরের সঙ্গে একফ্রেমে বং গাই! ছবি পোস্ট করে কী লিখলেন কিরণ?
Image Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 13, 2025 | 2:22 PM
Share

মা-বাবার সঙ্গমে সন্তানের যোগদান! রিয়্যালিটি শোয়ের এক প্রতিযোগীকে এমন অশ্লীল প্রশ্ন করে বড়সড় ফেঁসেছেন বিয়ারবাইসেপ খ্যাত ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। রীতিমতো তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। সংসদেও রণবীরের এই মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার ঝড় বয়েছে। এমনকী, এই বিতর্কের চোটে প্রায় ৫০ হাজার ফলোয়ার হারিয়েছেন রণবীর। শোনা গিয়েছে, বিতর্ক এড়াতে রণবীরকে নাকি ছেড়ে দিয়েছেন, তাঁর প্রেমিকা নিকি শর্মা। ঠিক এরই মাঝে রণবীরের সঙ্গে ছবি পোস্ট করে সোশাল মিডিয়ায় হইচই ফেলে দিলেন ‘বং গাই’ কিরণ দত্ত।

কিরণ তাঁর সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। যেখানে একফ্রেমে দেখা গিয়েছে, কিরণ দত্ত এবং রণবীরকে। সেই ছবি পোস্ট করেই কিরণ দত্ত লিখলেন, ”বাংলার সমস্ত নিউস মিডিয়াকে আমি একেবারেই বলতে চাই এই লোকটাকে আমি চিনিনা, এটা AI ছবি এবং উনি কেন আমাকে ইন্সটাগ্রামে ফলো করে আমি জানিনা। এছাড়া এ বিষয়ে আমার আর কোনো মতামত নেই। ধন্যবাদ”

ঠিক কী বলেছিলেন রণবীর?

সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, এক প্রতিযোগীকে বলছেন, আপনি কি আপনার মা-বাবার যৌনতা দেখবেন, নাকি সেই যৌনখেলায় অংশ নিয়ে চিরতরে সেটা বন্ধ করবেন? রণবীরের এমন প্রশ্নে স্বাভাবিকভাবেই হতবাক হয়েছিলেন প্রতিযোগী। তবে রণবীরের পাশে বসে থাকা, সময় রায়না, আশিস চঞ্চলানি, যশপ্রীত সিং, অপূর্ব মাখিজা হেসে গড়িয়ে পড়েন। তবে রণবীরের এই মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে গোটা দেশ-দুনিয়ায়।

Follow Us
IPAC নিয়েই বড় সন্দেহ স্বর্ণকমলের, দলের বিপদ দেখতে পাচ্ছেন তিনি
IPAC নিয়েই বড় সন্দেহ স্বর্ণকমলের, দলের বিপদ দেখতে পাচ্ছেন তিনি
'ফিঙ্গার ক্রসড', কীসের আশঙ্কা রচনার?
'ফিঙ্গার ক্রসড', কীসের আশঙ্কা রচনার?
চন্দ্রনাথের চালকের শরীরে কোথায় গুলি, সামনে এল স্ক্যান রিপোর্ট
চন্দ্রনাথের চালকের শরীরে কোথায় গুলি, সামনে এল স্ক্যান রিপোর্ট
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?