AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

থ্রিলারধর্মী ছবিতে বনি-সৌরভের হাড্ডাহাড্ডি লড়াই! আসছে নতুন ছবি ‘ঝড়’

New Bengali Film: বাস্তবে তাঁরা ভাল বন্ধু। সমাজমাধ্যমের পাতায় ঢুঁ দিলে তাঁদের একাধিক ছবি দেখা পাওয়া যাবে। তাঁরা হলেন বনি সেনগুপ্ত এবং সৌরভ দাস। ঝুলিতে তাঁদের একের পর এক কাজ। সৌরভ বড় পর্দা থেকে ওয়েব সিরিজ চুটিয়ে কাজ করছেন। অন্য দিকে বনি টলিপাড়ার ছবি করার পাশাপাশি বাংলাদেশের ছবিতেও মন দিয়েছেন।

থ্রিলারধর্মী ছবিতে বনি-সৌরভের হাড্ডাহাড্ডি লড়াই! আসছে নতুন ছবি 'ঝড়'
| Edited By: | Updated on: Nov 01, 2024 | 12:55 AM
Share

বাস্তবে তাঁরা ভাল বন্ধু। সমাজমাধ্যমের পাতায় ঢুঁ দিলে তাঁদের একাধিক ছবি দেখা পাওয়া যাবে। তাঁরা হলেন বনি সেনগুপ্ত এবং সৌরভ দাস। ঝুলিতে তাঁদের একের পর এক কাজ। সৌরভ বড় পর্দা থেকে ওয়েব সিরিজ চুটিয়ে কাজ করছেন। অন্য দিকে বনি টলিপাড়ার ছবি করার পাশাপাশি বাংলাদেশের ছবিতেও মন দিয়েছেন। বনি এবং সৌরভ অনুরাগীদের জন্য এল নতুন খবর। রোমাঞ্চ এবং সাসপেন্সে ভরা গল্পে মুখ্য চরিত্রে দেখা যাবে দুই অভিনেতাকে। পরিচালনার দায়িত্বে রয়েছেন আন্থনি জেন। তাঁদের নতুন ছবির নাম ‘ঝড়’। থ্রিলারধর্মী ছবিতে দুই নায়কের মাঝে দেখা যাবে নতুন মুখ। নতুন নায়িকার নাম অমৃতা। এই ছবির গল্পে পরতে পরতে রয়েছে সাসপেন্স এবং থ্রিলার।

কালিম্পং শহরের সুন্দর সকাল। দেখা যায় জেন, মোনা, নাসিফা, শিখাকে তাঁদের কলেজ হোস্টেলে। এখান থেকে শুরু হয় ছবির গল্প। জেন মাইকেল স্যরকে মনে মনে ধন্যবাদ জানায়, কারণ মাইকেল স্যর জেন এর বাবা মা কে বুঝিয়ে কালিম্পং এ এনেছে জেন কে। ছবিতে মাইকেল নামে এক শিক্ষকের ভূমিকায় দেখা যাবে বনিকে। ইতিমধ্যে জেনের সঙ্গে সম্পর্ক তৈরি হয় সৌভিক নামের একটি ছেলের সঙ্গে। ভালই কাটছিল তাঁদের সময়। হঠাত্‍ই হয় ছন্দপতন।

পরের দৃশ্যে দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে জেন। অন্য দিকে নিখোঁজ তাঁর দুই বন্ধু নাসিফা এবং শিখা। অন্য দিকে মোড় নেয় গল্প। সেখানেই আগমন হয় সৌরভের। এই নতুন ছবিতে একেবারে অন্য ভাবে তাঁকে দেখবেন দর্শক। এই ভাবেই এগোবে ‘ঝড়’-এর গল্প। এই ছবিতে বনি, সৌরভ, অমৃতা ছাড়া অভিনয় করছেন লিজা গোস্বামী, রজতাভ দত্ত, চন্দন সেন, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্য়ায়। ছবির শুটিং হবে কলকাতা এবং উত্তরবঙ্গ জুড়ে। ‘পি এস এন্টারটেনমেন্ট’-এর পম্পা সাহা প্রযোজিত এই ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন সমিধ মুখোপাধ্যায়।

Follow Us
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?