AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মা কালীর ইচ্ছাতেই প্রথমবার…’,বিয়ের পর প্রথম দীপাবলিতে কী করলেন কাঞ্চন? দেখুন ভিডিয়ো

Kanchan-Sreemoyee: বিয়ের পর প্রথম কালীপুজো তাঁদের। গত দু'বছর রাখঢাক করে দীপাবলি পালন করেছিলেন তাঁরা। কিন্তু এখন আর কোনও আড়াল আবডালের ব্যাপার নেই। আলোর উত্‍সবে শাড়ি গয়না এবং পাজামা-পাঞ্জাবীতে সেজে ধরা দিলেন শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিক। গত তিন বছর ধরে আবারও বাড়িতে মা কালীর পুজো করছেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন।

'মা কালীর ইচ্ছাতেই প্রথমবার...',বিয়ের পর প্রথম দীপাবলিতে কী করলেন কাঞ্চন? দেখুন ভিডিয়ো
| Edited By: | Updated on: Nov 01, 2024 | 12:20 AM
Share

বিয়ের পর প্রথম কালীপুজো তাঁদের। গত দু’বছর রাখঢাক করে দীপাবলি পালন করেছিলেন তাঁরা। কিন্তু এখন আর কোনও আড়াল আবডালের ব্যাপার নেই। আলোর উত্‍সবে শাড়ি গয়না এবং পাজামা-পাঞ্জাবীতে সেজে ধরা দিলেন শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিক। গত তিন বছর ধরে আবারও বাড়িতে মা কালীর পুজো করছেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন। মাঝে বেশ কিছু বছর বন্ধ ছিল কালীপুজো করা।

কারণ,এমনই এক পুজোর দিনে অভিনেতার মায়ের মারাত্মর অঘটন ঘটেছিল। তার পর থেকে বাড়িতে পুজো বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু তিন বছর আগে শ্রীময়ীর উদ্যোগেই আবার সেই পুজো শুরু করেন কাঞ্চন। সে সময় অবশ্য তাঁরা বিবাহিত ছিলেন না। তাই উদ্যোক্তা যে শ্রীময়ী তা প্রকাশ্যে আনতে বাধো বাধো ঠেকত। বিয়ের পর এটাই তাঁদের প্রথম দীপাবলি। তাই বিশেষ দিনে বিশেষ ভাবে সেজেছিলেন নবদম্পতি। কাঞ্চনের পরনে ছিল লাল রঙের পাঞ্জাবী। আর শ্রীময়ীর পরনে ছিল সবুজ পাড়, বেগুনি রঙের সিল্ক শাড়ি। শ্রীময়ীর সাজে খানিকটা মহারাষ্ট্রের ছোঁয়াও দেখা গিয়েছে।

View this post on Instagram

A post shared by TV9 Bangla (@tv9_bangla)

বিশেষ দিনে TV9 বাংলাকে শ্রীময়ী আর কাঞ্চন বললেন, “মায়ের টানেই আজ কাঞ্চন ভোগ রান্না করেছে। ” শ্রীময়ীর সুর ধরেই কাঞ্চন বললেন, “আমি জীবনে ডিমও ভাজিনি। কোনও দিন হাতা খুন্তি ধরিনি। সেখানে আজ ভোগ রান্না করেছি। তবে সবটাই শ্রীময়ীর তত্ত্বাবধানে। আমায় পুরোটা সাহায্য করেছে ও। সবটাই মায়ের ইচ্ছা।” পাকা রাঁধুনির মতো এ দিন মা কালীর জন্য বাঁধাকপির তরকারি , লাবড়া-সহ অনেকগুলো পদ নিজে হাতে তৈরি করেন কাঞ্চন। তবে শুধু কালী পুজো নয় তাঁর বাড়িতে ধুমধাম করে অন্যান্য পুজোও হয়ে থাকে। শ্রীময়ী জানিয়েছেন তিনি পুজো করতে খুব ভালবাসেন। তাই পটু গৃহিনীর মতো বাড়ির সব অনুষ্ঠানগুলো সামলান তিনি।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন