AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুচিত্রা সেনকে মহানায়িকা মানেন না লিলি চক্রবর্তী, কারণ খোলসা করলেন অকপটে

আজও সুচিত্রা ম্যাজিকে বুঁদ আপামর বাঙালি। কিন্তু সবার প্রিয় মহানায়িকা সুচিত্রাকে, একেবারেই মহানায়িকা মানেন না বাংলা ছবির বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী।

সুচিত্রা সেনকে মহানায়িকা মানেন না লিলি চক্রবর্তী, কারণ খোলসা করলেন অকপটে
| Updated on: Jun 11, 2025 | 1:53 PM
Share

সুচিত্রা সেন। ভারতীয় চলচ্চিত্রের মহানায়িকা। তাঁর এক ঝলক পাওয়ার জন্য সে সময় হন্যে হয়ে পড়ে থাকতেন অনুরাগীরা। তাঁকে ঘিরে তটস্থ থাকত গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। ছবির দুনিয়া ছেড়ে যখন অন্তরালে চলে গেলেন মহানায়িকা, তখনও তাঁকে ঘিরে রহস্য। এমনকী, আজও সুচিত্রা ম্যাজিকে বুঁদ আপামর বাঙালি। কিন্তু সবার প্রিয় মহানায়িকা সুচিত্রাকে, একেবারেই মহানায়িকা মানতে নারাজ বাংলা ছবির বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। তাঁর কাছে সুচিত্রা নন, বাংলা ছবির মহানায়িকা যদি কেউ হয়ে থাকেন, তাহলে তিনি হলেন সাবিত্রী চট্টোপাধ্যায়।

বরাবরই সুচিত্রা, সাবিত্রী ও সুপ্রিয়ার মধ্যে পর্দার লড়াই লেগেই থাকত। এমনকী, এই তিন নায়িকার মধ্যে কাকে উত্তমের পাশে ভাল মানায়, তা নিয়েও নানা তর্ক-বিতর্ক চলত। তবে এই লড়াইকে যেন ছাপিয়ে যান সুচিত্রা। এই তিন নায়িকার ঝুলিতে বক্স অফিসে প্রচুর হিট থাকলেও, সুচিত্রার ম্যাজিকই ছিল যেন একটু বেশি প্রখর। অন্তত, সেই সময়ের ফিল্মবোদ্ধারা তেমনই মনে করতেন। তবে লিলি চক্রবর্তীর কাছে বিষয়টা একেবারেই আলাদা।

সম্প্রতি আড্ডা স্টেশন ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে লিলি চক্রবর্তী জানান, মহানায়িকা বলতে গেলে সাবিত্রীদিকে বলা উচিত, চেহারা হয়তো নয়, কিন্তু অভিনয়ের দিক থেকে তিনিই মহানায়িকা। সাবিত্রীদি যেকোনও চরিত্রেই এত সাবলীল অভিনয় করতেন যে, যেটার ধারে কাছে সুচিত্রা সেন যেতে পারতেন না। তবে হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে সুচিত্রাকে সবাই খুবই পছন্দ করত।

Follow Us
৫ বার হাজিরা এড়িয়ে অবশেষে ইডি হাজিরা রথীন ঘোষের
৫ বার হাজিরা এড়িয়ে অবশেষে ইডি হাজিরা রথীন ঘোষের
১ জুন থেকে জনতার দরবারে মুখ্যমন্ত্রী
১ জুন থেকে জনতার দরবারে মুখ্যমন্ত্রী
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
তাপসদাকে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম: কুণাল
তাপসদাকে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম: কুণাল