AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মধ্যবিত্ত পরিবারের মেয়ে থেকে বিশ্বের সবচেয়ে ধনীর তালিকায়, কীভাবে বিয়ে হয় নীতা-মুকেশের?

নীতা অম্বানি-- মুকেশ অম্বানির সহধর্মিণী তো বটেই। গোটা ব্যবসার হাল হকিকত সম্পর্কে তিনি ওয়াকিবহাল। একেবারেই সাধারণ পরিবার থেকে উঠে আসা নীতা কীভাবে শিল্পপতি অম্বানিদের বউ হয়ে উঠলেন? না, লাভ ম্যারেজ নয়। বরং অ্যারেঞ্জজ-লাভ ম্যারেজ হয়েছিল তাঁদের।

মধ্যবিত্ত পরিবারের মেয়ে থেকে বিশ্বের সবচেয়ে ধনীর তালিকায়, কীভাবে বিয়ে হয় নীতা-মুকেশের?
| Edited By: | Updated on: Dec 15, 2024 | 3:29 PM
Share

নীতা অম্বানি– মুকেশ অম্বানির সহধর্মিণী তো বটেই। গোটা ব্যবসার হাল হকিকত সম্পর্কে তিনি ওয়াকিবহাল। একেবারেই সাধারণ পরিবার থেকে উঠে আসা নীতা কীভাবে শিল্পপতি অম্বানিদের বউ হয়ে উঠলেন? না, লাভ ম্যারেজ নয়। বরং অ্যারেঞ্জজ-লাভ ম্যারেজ হয়েছিল তাঁদের। কীভাবে হয়েছিল সম্বন্ধ? সাধারণ পরিবারের মেয়ের জন্য ‘বড় ঘরের’ বিয়ের প্রস্তাব এনেছিলেনই বা কে? রইল টিভিনাইন বাংলার এই প্রতিবেদনে। খুব ভাল নাচ করতেন নীতা। পেশায় তিনি ছিলেন শিক্ষিকা। একবার নবরাত্রির এক অনুষ্ঠানে নাচ করছিলেন তিনি। ওই অনুষ্ঠানের স্ত্রীকে সঙ্গে নিয়ে হাজির ছিলেন ধিরুভাই অম্বানী। নীতাকে দেখে তাঁর নাচ দেখে মুগ্ধ হয়ে যান তাঁরা। বড় ছেলে মুকেশের সঙ্গে দেখা করানোর জন্য উদগ্রীব হয়ে ওঠেন ধিরভাই নিজেই।

বাড়িতে আমন্ত্রণ জানান নীতাকে। তাঁর রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রথম দেখাতেই নীতার প্রেমে পড়ে যান মুকেশ। নীতা যদিও বুঝতে পারেননি ব্যাপারটা। শোনা যায়, চলন্ত গাড়িতে নীতাকে প্রপোজ করেছিলেন মুকেশ। একবার কোনও এক জায়গায় তাঁরা যাচ্ছিলেন। আচমকাই গাড়ি থামিয়ে মুকেশ নীতাকে প্রশ্ন করে বসেন, “তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ অথবা না এক্ষুণি তোমাকে বলতে হবে?” প্রথমটায় হকচকিয়ে যান নীতা! সরাসরি বিয়ের প্রস্তাব তিনি যে আশা করেননি নিজেও। কিন্তু হ্যাঁ, হয়েছিল এমনটাই। নীতাও আর দেরি করেননি। তিনি হ্যাঁ বলে দেন। ব্যস ধুমধাম করে ১৯৮৫ সালে বিয়ে হয়ে যায় তাঁদের। অনেকেই আমন্ত্রিত ছিলেন। জহুরি জহর চেনে, ঠিক তেমনই বাড়ির বউ পছন্দ করতেও ভুল হয়নি ধিরুভাইয়ের। এত বছর কেটে গিয়েছে। মুকেশ ও নীতার সুখের সংসার।

Follow Us
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শেড, ভয়ঙ্কর ঘটনা তারাতলায়, আটকে অনেকে
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শেড, ভয়ঙ্কর ঘটনা তারাতলায়, আটকে অনেকে
শুভন্দুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বালু, কিন্তু...
শুভন্দুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বালু, কিন্তু...
শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে আশ্বস্ত তামান্নার মা
শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে আশ্বস্ত তামান্নার মা
PF অ্যাকাউন্টে নমিনি করেননি? তাহলে কিন্তু...
PF অ্যাকাউন্টে নমিনি করেননি? তাহলে কিন্তু...
অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কি না এইভাবে স্ট্যাটাস চেক করুন
অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কি না এইভাবে স্ট্যাটাস চেক করুন
এবার শ্রীভূমি আর চেতলার পুজো কি হচ্ছে? সজল কী বললেন দেখুন
এবার শ্রীভূমি আর চেতলার পুজো কি হচ্ছে? সজল কী বললেন দেখুন